এক্সপ্লোর

Emiliano Martinez: এমিলিয়ানো মার্তিনেজকে সংবর্ধনা দিতে অভিনব চমক রাখছে মোহনবাগান সুপারজায়ান্টস

Emiliano Martinez Update: সূত্রের খবর, আগামীকাল অর্থাৎ সোমবার বিকেল ৪টে নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন মার্তিনেজ। কলকাতায় বেশ কিছু অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মার্তিনেজের।

কলকাতা: শহরে পা রাখছেন বিশ্বকাপজয়ী আর্জেন্তাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। আর্জেন্তাইন গোলকিপারকে সংবর্ধনা দিতে এবার মেগা চমক দিতে চলেছে মোহনবাগান সুপারজায়ান্টস দল। জানা গিয়েছে যে ঐতিহ্যশালী মোহনবাগান রত্নর যে স্মারক, তা তুলে দেওয়া হবে এমিলিয়ানোকে। এর পাশাপাশি পেলে,  মারাদোনা, সোবার্স নামাঙ্কিত মোহনবাগান গেটের উদ্বোধন করবেন মেসির সতীর্থ। মোহনবাগানের তরফে সংবর্ধনায় থাকবে ১০০ বছরের স্ট্যাম্প ও উত্তরীয়। 

সূত্রের খবর, আগামীকাল অর্থাৎ সোমবার বিকেল ৪টে নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন মার্তিনেজ। কলকাতায় বেশ কিছু অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মার্তিনেজের। তবে আগামীাল কোনও অনুষ্ঠান রাখেননি তিনি। সন্ধের পুরো সময়টাই কাটাবেন হোটেলে। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ মিলনমেলা প্রাঙ্গনে অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এবং তারপর মোহনবাগান তাঁবুতে যাবেন মেসিদের দলের গোলরক্ষক। সেখানে মার্তিনেজকে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে। মোহনবাগান রত্ন স্মারকও তুলে দেওয়া হবে তাঁকে। জানা গিয়েছে পরের দিন, বুধবার সকাল ১১টা ৪৫ নাগাদ সন্তোষ মিত্র স্কোয়ারে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে মার্তিনেজকে। এরপর বাংলার বিভিন্ন ক্লাবের জুনিয়র ও সাব জুনিয়র পর্যায়ের গোলকিপারদের সঙ্গে কথা বলবেন তিনি। দেখা করবেন ও কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। 

ডার্বি কবে?

ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ তুঙ্গে আরও একটি বিষয় নিয়ে। মরশুমের প্রথম ডার্বি কবে? ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ, বছরের পর বছর ধরে ভারতীয় ফুটবলপ্রেমীদের কাছে যা কোহিনূরের মতো মহার্ঘ। মহারণের দিন জানা গেল অবশেষে।

কলকাতা লিগ দিয়ে ফুটবল মরশুম শুরু হয়েছে। তবে কলকাতা লিগে মরশুমের প্রথম ডার্বি নয়, বরং সেটি হতে পারে ডুরান্ড কাপে। যদি সব কিছু ঠিকঠাক চলে, তাহলে ১১ অগাস্ট ডুরান্ড কাপে মুখোমুখি হবে কলকাতার দুই প্রধান। 

তবে ডার্বির আগে মোহনবাগান ও ইস্টবেঙ্গল ডুরান্ড কাপে খেলবে বাংলাদেশ সার্ভিসেসের বিরুদ্ধে। তারপর ১১ অগাস্ট সল্ট লেকে যুবভারতী স্টেডিয়ামে হবে মরশুমের প্রথম ডার্বি।

সব কিছু ঠিকঠাক চললে, কলকাতা লিগের সুপার সিক্সেও দুই দলের মহারণ হতে পারে। তবে পয়েন্ট টেবিলে প্রথম তিনের মধ্যে থাকতে হবে দুই দলকেই। কলকাতা লিগের ডার্বি হতে পারে সেপ্টেম্বরে, খবর আইএফএ সূত্রে।

দল গঠনের মরসুমে বড় সড় চমক দিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। কাতার বিশ্বকাপে খেলা স্ট্রাইকারের সঙ্গে তিন বছরের চুক্তি করল সবুজ-মেরুন শিবির।

সেরা শিরোনাম

West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Cyclone Update: ভূমিধসের আশঙ্কা ৬ জেলায়, রেড অ্যালার্ট জারি এই সমস্ত এলাকায়, কতটা ভয়ঙ্কর রুপ নেবে ঘূর্ণিঝড় ? 'আকভান' নিয়ে বড় আপডেট IMD-র
ভূমিধসের আশঙ্কা ৬ জেলায়, রেড অ্যালার্ট জারি এই সমস্ত এলাকায়, কতটা ভয়ঙ্কর রুপ নেবে ঘূর্ণিঝড় ? 'আকভান' নিয়ে বড় আপডেট IMD-র
Jalpaiguri News: AB+ গ্রুপের রোগীকে A+ রক্ত? জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে এক ব্যক্তির মৃত্যুতে মারাত্মক অভিযোগ, কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
AB+ গ্রুপের রোগীকে A+ রক্ত? জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে এক ব্যক্তির মৃত্যুতে মারাত্মক অভিযোগ, কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
Cyclone Akvan: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান' ! ২০ নভেম্বর এই দুই উপকূলে আঘাত হানতে পারে, বড় আপডেট আবহাওয়া দফতরের
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান' ! ২০ নভেম্বর এই দুই উপকূলে আঘাত হানতে পারে, বড় আপডেট আবহাওয়া দফতরের

ভিডিও

BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget