এক্সপ্লোর

North Dinajpur: বাড়ি থেকে উদ্ধার আগেয়াস্ত্র, পঞ্চায়েত ভোটের আগে সাফল্য জেলা পুলিশের

Arms Recover: নির্মীয়মান বাড়ির মাটি খুড়ে পাঁচটি অত্যাধুনিক রিভলবার, পাঁচটি ম্যাগজিন, নয় রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: পঞ্চায়েত ভোটের আগে বড়সড় সাফল্য পেল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পুলিশ জেলা। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে গোয়ালপোখর থানার ফকিরধারা গ্রামে একটি নির্মীয়মান বাড়ির মাটি খুড়ে পাঁচটি অত্যাধুনিক রিভলবার, পাঁচটি ম্যাগজিন, নয় রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া বেআইনি আগ্নেয়াস্ত্র গুলির মধ্যে রয়েছে একটি নাইন এমএম পিস্তল, তিনটি সেভেন এমএম পিস্তল এবং একটি ওয়ান সাটার। তবে কে বা কারা এই অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রগুলি রাখল পুলিশ তা তদন্ত করে দেখছে। এই ঘটনায় কাউকেই গ্রেফতার করা যায়নি। 

বড়সড় সাফল্য পেল জেলা পুলিশ: সিভিক ভলান্টিয়ারের মৃত্যুর পর উত্তেজনা বেড়েছে ওই জেলায় আরও খানিকটা বাড়িয়ে দিয়েছে। ইসলামপুর পুলিশ জেলার সুপার বিশপ সরকার জানিয়েছেন, "গোয়ালপোখরের খুনের ঘটনায় পুলিশ তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পেরেছে। এছাড়াও ইসলামপুর, চাকুলিয়া থানার পুলিশ একটি করে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এখনও পর্যন্ত ইসলামপুর পুলিশ জেলায় দশটি বেআইনি আগ্নেয়াস্ত্র, পাঁচটি ম্যাগজিন এবং নয় রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। জেলার পুলিশ সক্রিয় থাকার কারণেই এই বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার সম্ভব হচ্ছে। পুলিশের এই তৎপরতা জারি থাকবে।'' কোথাও কোনও বেআইনি আগ্নেয়াস্ত্রের সন্ধান পেলে সাধারণ মানুষকে এগিয়ে এসে পুলিশকে জানানোর জন্য তিনি আবেদন করেছেন।

এদিকে পঞ্চায়েত ভোটের আগে ফের মালদায় অস্ত্র উদ্ধার হল। ইংরেজবাজারের অমৃতি এলাকা থেকে এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। উদ্ধার হয়েছে ৩টি আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে অভিযান চালায় এসটিএফ। ধৃত অস্ত্র কারবারি মানিকচকের বাসিন্দা। পুলিশের দাবি, আগ্নেয়াস্ত্রগুলি বিক্রির জন্যই ইংরেজবাজারে এসেছিল ওই ব্যক্তি। কোথা থেকে আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল, কাদের কাছে বিক্রির পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। 

এর আগে নদিয়ার কালীগঞ্জে পুলিশকে বোমা ছোড়ার পর, এবার উদ্ধার হয়েছে অস্ত্র ও বিস্ফোরক। কালীগঞ্জের পলাশি থেকে ৪ অস্ত্র কারবারিকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। ধৃৃতেরা নদিয়া ও মুর্শিদাবাদের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ৪ অস্ত্র কারবারি দুটি মোটরবাইকে করে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে ওঁৎ পেতেছিল এসটিএফ। ধৃতদের কাছ থেকে ২টি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও প্রায় ১০ কেজি বিস্ফোরক উদ্ধার হয়। এসটিএফের দাবি, ধৃতরা আন্তঃ-রাজ্য অস্ত্র চোরাচালানে যুক্ত। এই চক্রে আর কারা জড়িত, কোথায় অস্ত্র পাচারের পরিকল্পনা ছিল, খতিয়ে দেখা হচ্ছে। এর আগে গত সোমবার পুরনো মামলায় অভিযুক্তকে ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। বোমার আঘাতে জখম হন ওসি-সহ ৫ পুলিশ কর্মী। 

আরও পড়ুন: DA Agitation: বকেয়া DA-র দাবিতে অব্যাহত আন্দোলন, সরকারের সঙ্গে ডিজিটাল অসহযোগিতার সিদ্ধান্ত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়

ভিডিও

Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ
Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget