এক্সপ্লোর

Arms Recover Update: বাজেয়াপ্ত অটো থেকে উদ্ধার বোমা-অস্ত্র-গুলি! হরিদেবপুরের ঘটনায় নয়া তথ্য

হরিদেবপুরের মিলনী ক্লাবের পক্ষ থেকে গ্যারাজ ভাড়া দেওয়া হয় একটি ফিন্যান্স কোম্পানিকে। তারা তিনটি অটো বাজেয়াপ্ত করে গ্যারাজে রেখেছিল। এর মধ্যে একটি অটো থেকে বোমা উদ্ধার হয়। 

পার্থ প্রতিম ঘোষ, কলকাতা: পরিত্যক্ত অটো থেকে বিপুল বোমা, অস্ত্র-গুলি উদ্ধারের (Arms Recover) ঘটনায় নতুন তথ্য। হরিদেবপুরের মিলনী ক্লাবের পক্ষ থেকে গ্যারাজ ভাড়া দেওয়া হয় একটি ফিন্যান্স কোম্পানিকে (Finance Company)। তারা তিনটি অটো বাজেয়াপ্ত করে গ্যারাজে রেখেছিল। এর মধ্যে একটি অটো থেকে বোমা উদ্ধার হয়। 

অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় নতুন তথ্য: খাস কলকাতায় জনবহুল এলাকায় পরিত্যক্ত অটো থেকে বিপুল বোমা, অস্ত্র-গুলি উদ্ধার ঘিরে চাঞ্চল্য। গতকাল রাতে একটি অটো থেকে ১৯টি তাজা বোমা, একটি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলি উদ্ধার হয়। স্থানীয়দের সন্দেহ হওয়ায় তাঁরা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে অটোর মধ্যে একটি ব্যাগ থেকে তাজা বোমা ও অস্ত্র-গুলি উদ্ধার করে। বাজেয়াপ্ত অটোকে নিয়ে যাওয়া হয় হরিদেবপুর থানায়। এত অস্ত্র কোথা থেকে এল, কোথায় পাচার করা হচ্ছিল, খতিয়ে দেখা হচ্ছে। 

শহরের বুকে অস্ত্র উদ্ধারের ঘটনায়, একটাই প্রশ্ন বারবার উঠছে, এত অস্ত্র আসছে কোথা থেকে? সবাই মুড়ি-মুড়কির মতো অস্ত্র পাচ্ছে কোথা থেকে? কাদের মদতে অস্ত্রের কারবার চলছে? নেপথ্যে কারা? অস্ত্র কি ভিনরাজ্য থেকে আমদানি করা হচ্ছে?  না কি রাজ্যের মধ্যেই সক্রিয় অস্ত্র তৈরির কারখানা? গতকাল গভীর রাতে হরিদেবপুর থানার পুলিশ খবর পায়, ঢাকা অবস্থায় একটি অটো দাঁড়িয়ে রয়েছে। রাতভর ওই অটো ঘিরে রেখে তল্লাশি চালায় পুলিশ। এরপর অটোর মধ্যে একটি ব্যাগ থেকে বোমা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। স্থানীয় সূত্রে খবর, অটোটি যেখানে রাখা তার গা ঘেঁষে শিশুদের একটি হোম রয়েছে। ফলে নিরাপত্তার অভাব বোধ করছেন হোমের সুপার। এবিষয়ে রাজ্যসভার সাংসদ ও তৃণমূলের জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী বলেন, "আমার এলাকা শান্ত। অস্ত্র-বোমা অন্য জায়গা থেকে আনা হয়নি তো?'' 

গতকাল দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে বেআইনি অস্ত্র কারখানার হদিশ মেলে। গোপন সূত্রে খবর পেয়ে, বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার কুলতলির আন্ধারিয়া গ্রামে অভিযান চালায় বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ এবং কুলতলি থানার পুলিশ। গ্রামেরই একটি বাড়িতে মেলে অস্ত্র কারখানা। পুলিশের দাবি, বাড়ির বারান্দায় একেবারে প্রকাশ্যেই চলছিল অস্ত্র তৈরির কাজ। বাড়ি মালিক ও বেআইনি অস্ত্র পাচারচক্রের পান্ডা মহিউদ্দিন সর্দারকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।  ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে, ৮ পিস ওয়ান শর্টার, তিনটি লং ব্যারেল অর্থাত্‍ দো’নলা বন্দুক। ২টো খালি এবং একটি ভর্তি কার্তুজ, প্রচুর অস্ত্র তৈরির যন্ত্রাংশ ও কাঁচামাল।

আরও পড়ুন: Anupam Hazra on Visva Bharati VC: সন্তানহারা বাবা-মায়ের সঙ্গে দেখা করার মানবিকতাটুকু নেই! বিশ্বভারতীর উপাচার্যকে কটাক্ষ অনুপমের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
West Bengal News Live : হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget