এক্সপ্লোর

Arms Recovered: তৃণমূল নেতার বাড়ির পুকুর থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র, আগেও এই ব্যক্তির বাড়ি থেকেই উদ্ধার হয়েছিল অস্ত্র

TMC News: গোসাবার কুমিরমারীতে তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়ির পুকুর থেকে দু'টি বড় বন্দুক ও প্রচুর কার্তুজ উদ্ধার করল সুন্দরবন কোস্টাল থানার পুলিশ।

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা : গোসাবার কুমিরমারীতে তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়ির পুকুর থেকে দু'টি বড় বন্দুক ও প্রচুর কার্তুজ উদ্ধার করল সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের কুমিরমারী গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রাবণী মণ্ডলের স্বামী তথা কুমিরমারী অঞ্চল তৃনমূল সভাপতি অঙ্কন মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে গতকাল রাতে তাঁর বাড়ির পুকুর থেকে দু'টি বড় বন্দুক ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার করে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। গত বৃহস্পতিবার এই অঙ্কন মন্ডলের বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছিল পুলিশ। ধৃতকে গ্রেফতার করে গত বৃহস্পতিবার আলিপুর আদালতে তোলা হলে বিচারক তাঁকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। এবার পুলিশ হেফাজতে থাকাকালীন তাঁকে জিজ্ঞাসাবাদ করে তাঁর বাড়ির পুকুরে লুকিয়ে রাখা দু'টি ডাবল ব্যারেল বন্দুক ও ৩০টি কার্তুজ উদ্ধার করল পুলিশ। 

এটাই প্রথম নয়। চলতি মাসেই বেঙ্গল এসটিএফ- এর অভিযানে দক্ষিণ ২৪ পরগনা জেলার সন্দেশখালিতে জেলবন্দি শাহজাহান খানের ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের বাড়ির পুকুর থেকে উদ্ধার হয়েছিল প্রচুর পরিমাণ অস্ত্র। বেঙ্গল এসটিএফ সূত্রে খবর, তাদের তল্লাশি অভিযানের কথা টের পেয়েই পুকুরে অস্ত্র ফেলে দেওয়া হয়। লুকিয়ে রাখার চেষ্টা করা হয় প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র। তবে শেষ পর্যন্ত তা উদ্ধারে সফল হয় বেঙ্গল এসটিএফ। ব্যাপক ধরপাকড়ও হয়। পুলিশের জালে ধরা পড়ে শেখ শাহজাহানের বেশ কয়েকজন ঘনিষ্ঠ সঙ্গী। গোপন সূত্রে খবর পেয়ে কুমড়োখালি, আকুঞ্জিপাড়া, সড়বেরিয়া, মণিপুর - সন্দেশখালির এই ৪ জায়গায় ব্যাপক তল্লাশি চালায় বেঙ্গল এসটিএফ। দফায় দফায় উদ্ধার হয়েছিল প্রচুর অস্ত্র। 

সকালে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার, বিকেলেই জামিন পেলেন ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ প্রাক্তন TMC কাউন্সিলর 

প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় ২ বছর ধরে শেখ শাহজাহান জেলবন্দি। কিন্তু জেলে বসেও কি নেটওয়ার্ক চালাচ্ছেন সন্দেশখালির একদা ত্রাস? বহিষ্কৃত তৃণমূল নেতার খাসতালুক সন্দেশখালিতে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় ফের উঠেছে এই প্রশ্ন। প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা গ্রেফতার হওয়ার পরই গোপন সূত্রে অস্ত্রভাণ্ডারের হদিশ পেয়ে সন্দেশখালির একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল বেঙ্গল এসটিএফ। পুকুর থেকে, মাটির নীচ থেকে উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র। 

এর পাশাপাশি কিছুদিন আগে উত্তর ২৪ পরগনার হাবড়ায় পুকুরে মাছ ধরার জন্য জাল ফেলে উদ্ধার হয় অস্ত্র বোঝাই ব্যাগ। স্থানীয়দের দাবি, মাছ ধরতে এসে পুকুরে জাল ফেলেছিলেন তাঁরা। সেই জালেই উঠেছিল ব্যাগ। আর তা খুলতেই পাওয়া গিয়েছে আগ্নেয়াস্ত্র। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Saayoni Ghosh : প্রশ্নফাঁস রুখতে কড়া কেন্দ্র, আজ সংসদে পরীক্ষা-বিল, কী বললেন সায়নী ঘোষ
প্রশ্নফাঁস রুখতে কড়া কেন্দ্র, আজ সংসদে পরীক্ষা-বিল, কী বললেন সায়নী ঘোষ
Weather Today: আর কয়েক ঘন্টা পর স্থলভাগে ঢুকছে নিম্নচাপ, দফায় দফায় ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে দুর্যোগের শুরু
আর কয়েক ঘন্টা পর স্থলভাগে ঢুকছে নিম্নচাপ, দফায় দফায় ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে দুর্যোগের শুরু
Arms Recovered: ফের পুকুর থেকে উদ্ধার অস্ত্র, বিপাকে তৃণমূল নেতা, আগেই গ্রেফতার হয়েছিলেন তিনি, জুড়ল নয়া মামলা
ফের পুকুর থেকে উদ্ধার অস্ত্র, বিপাকে তৃণমূল নেতা, আগেই গ্রেফতার হয়েছিলেন তিনি, জুড়ল নয়া মামলা
Kolkata Metro: ভোর ৬টা থেকে চালু হল মেট্রো, শেষ ট্রেন ক'টায়? কখন বন্ধ হবে টিকিট কাউন্টার
ভোর ৬টা থেকে চালু হল মেট্রো, শেষ ট্রেন ক'টায়? কখন বন্ধ হবে টিকিট কাউন্টার
Advertisement

ভিডিও

Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget