এক্সপ্লোর

TMC Councilor: সকালে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার, বিকেলেই জামিন পেলেন ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ প্রাক্তন TMC কাউন্সিলর

TMC News: ববি হাকিম ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল গ্রেফতার হয়েছিলেন সোমবার ২৯ জুন সকালে। ৭০ লক্ষ টাকার তোলাবাজি মামলায় গ্রেফতার হন এই শামস ইকবাল।

কলকাতা : ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবালের জামিন। আদালতে গিয়ে অভিযোগ তুলে নিলেন অভিযোগকারীই। সকাল ৮টায় গ্রেফতার হন শামস ইকবাল। এদিকে বিকেল ৪টের আগেই জামিন হয়ে যায় তাঁর। জানা গিয়েছে, জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হয়েছিল ফিরহাদ হাকিম ঘনিষ্ঠকে। কিন্তু আদালতেই মামলা প্রত্যাহার হয়ে গিয়েছে বলে খবর। 'নিজেদের মধ্যে আলোচনা করে মিটমাট হয়ে গেছে', ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ শামস ইকবালের জামিন নিয়ে দাবি আইনজীবীর। 

ববি হাকিম ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল গ্রেফতার হয়েছিলেন সোমবার ২৯ জুন সকালে। ৭০ লক্ষ টাকার তোলাবাজি মামলায় গ্রেফতার হন এই শামস ইকবাল। ধৃতকে আদালতে নিয়ে যাওয়ার সময় শামস ইকবালকে ঘিরে ছিল বাইকবাহিনী। এমনকী আদালত চত্বরেও ববি হাকিম ঘনিষ্ঠ শামস ইকবালকে ঘিরে ছিল তাঁর অনুগামীরা। 

সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের 

কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এই শামস ইকবাল। তোলাবাজির সঙ্গে অস্ত্র আইনেও শামসের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে বলে খবর। ২০২৩ সালের তোলাবাজি মামলায় গ্রেফতার হন শামস ইকবাল। ব্যবসা করতে হলে টাকা দিতে হবে, এমন হুমকি দেওয়ার অভিযোগ ওঠে শাসক ইকবালের বিরুদ্ধে। এর পাশাপাশি, এই শামস একবালের বিরুদ্ধে রিভলবার অর্থাৎ আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা তোলার অভিযোগও উঠেছিল। প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতার বুকে ঘটে যাওয়া সাম্প্রতিক একটি ঘটনা, তারাতলা বিপর্যয়েও নাম জড়িয়েছিল এই শামস ইকবালের। তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মৃত্যু হয়েছে ১৬ জনের। জানা গিয়েছে, ভারতীয় জনতা মজদুর সেলের অভিযোগপত্রে রয়েছে শামস ইকবালের নাম। 

গ্যারেজে কোটি কোটি টাকার বিলাসবহুল গাড়ি। বারবার বিলাসবহুল বিদেশ সফর। কলকাতা বন্দর এলাকার তৃণমূল নেতা শামস ইকবালের জীবনযাত্রা যেন কোনও রূপালি পর্দার তারকার চেয়ে কম নয়। কিন্তু এই ঝা-চকচকে খোলসের আড়ালেই কি লুকিয়ে ছিল তোলাবাজির অন্ধকার সাম্রাজ্য? সোমবার গার্ডেনরিচ থানার জালে ধরা পড়েছিলেন কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল ওরফে অনিল। তবে সকালে গ্রেফতার হলেও বিকেলেই জামিন হয়ে যায় তাঁর। অথচ শামস ইকবালের বিরুদ্ধে অভিযোগ কিন্তু মারাত্মক। ২০২৩ সালের জুন মাসে মেটিয়াবুরুজের বাসিন্দা মহম্মদ শাদাব নামে এক ব্যবসায়ী এবং তাঁর পরিবারকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে, প্রাণে মারার হুমকি দিয়ে ৭০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে শামসের বিরুদ্ধে। পুলিশ সূত্রে দাবি, ২০২৩ সালে এই ঘটনা ঘটলেও, রবিবার ২৮ জুন গার্ডেনরিচ থানায় এই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এরপর সোমবার ২৯ জুন সকালে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়। এরপর বিকেলে জামিন পেয়ে যান শামস ইকবাল। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Advertisement

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget