এক্সপ্লোর

Army Officer Died :অগ্নিবীরকে বাঁচাতে জলে ঝাঁপ ! নদীর তোড়ে ভেসে গেলেন তরুণ সেনা অফিসার

দেশের জন্য লড়াই করার স্বপ্নটা কেড়ে নিল পাহাড়ি নদীর ভয়ঙ্কর টান। সিকিমে এক সহকর্মীকে বাঁচাতে গিয়ে মারা গেলেন ২৩ বছরের তরতাজা যুবক। 

 

কলকাতা : প্রবল বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে সিকিমের নদীগুলি। নদী এখন প্রবল খরস্রোতা। সেখানেই ঘটে গেল ভয়াবহ ঘটনা। চাকরি জীবনে যোগ দেওয়ার মাত্র ৬ মাসের মধ্যেই নিভে গেল জীবনদীপ। দেশের জন্য লড়াই করার স্বপ্নটা কেড়ে নিল পাহাড়ি নদীর ভয়ঙ্কর টান। সিকিমে এক সহকর্মীকে বাঁচাতে গিয়ে মারা গেলেন ২৩ বছরের তরতাজা যুবক। 

সহকর্মীকে বাঁচাতে জলে ঝাঁপ                        

সিকিমে কর্মরত ছিলেন ভারতীয় সেনাকর্মী।  তিনি এক সহকর্মীকে বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়েন। অবশেষে প্রবল স্রোত তাকেই ভাসিয়ে নিয়ে যায়।  সিকিম স্কাউটসের লেফটেন্যান্ট  শশাঙ্ক তিওয়ারি গত বছরের ডিসেম্বরেই দায়িত্ব পেয়েছিলেন। এদিন সেনা ঘাঁটি থেকে বেরিয়ে রুট ওপেনিং পেট্রোলিংয়ের নেতৃত্ব দিচ্ছেলেন শশাঙ্ক। সেই সময় কাঠের সেতু পার হতে গিয়ে পা পিছলে খরস্রোতা নদীতে পড়ে যান তাঁর টিমের অগ্নিবীর স্টিফেন সুব্বা। দুবার ভাবেননি শশাঙ্ক।  জীবনের ঝুঁকি নিয়েই ঝাঁপিয়ে পড়েন নদীতে।

উদ্ধার করা যায় অগ্নিবীরকে.... কিন্তু 

অগ্নিবীর স্টিফেন সুব্বা ততক্ষণে সেতু থেকে পড়ে গিয়ে পাহাড়ি ঝর্ণার তোড়ে ভেসে গিয়েছেন। অগ্নিবীরকে বাঁচাতে জলে লাফ দেন আরেক সেনাকর্মীও।  নায়েক পুকার কাটেল নামে আরও এক জওয়ান এগিয়ে আসেন। নদীর জলের তোড়ে অনেকটা ভেসে গেলেও শেষমেষ অগ্নিবীর সুব্বাকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। তবে শশাঙ্ককে বাঁচানো যায়নি। প্রায় আধ ঘণ্টা পরে ঘটনাস্থল থেকে ৮০০ মিটার দূরে জলের তোড়ে ভেসে গিয়েছিলেন তিনি। সেখান থেকেই  সেনা অফিসারের মৃত দেহ উদ্ধার করা হয়।

সেনার বার্তা                  

শশাঙ্কের বাড়িতে রয়েছেন তাঁর মা ও বোন। শশাঙ্কের এই কাজে গর্বিত সেনা। ভারতীয় সেনার তরফে শশাঙ্ককে কুর্নিশ জানানো হয়েছে।  সেনার তরফে জানানো হয়েছে, ভারতীয় সেনাবাহিনী একজন সাহসী ও নেতার মৃত্যুতে শোকাহত। তিনি এই  অল্প বয়স এবং স্বল্প সময়ের চাকরি সত্ত্বেও সাহস ও সৌহার্দ্যের এক নজির গড়েছেন,  তাঁর এই কাজ পরবর্তী প্রজন্মের সৈন্যদের অনুপ্রাণিত করবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: 'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
Weather Update: শনি-রবি তুমুল বৃষ্টি, ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, IMD-র কমলা-হলুদ সতর্কতার আওতায় এই জেলাগুলি
শনি-রবি তুমুল বৃষ্টি, ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, IMD-র কমলা-হলুদ সতর্কতার আওতায় এই জেলাগুলি
NEET Protest Kolkata:
"ছাত্র বা পুলিশ, কেউ হামলা করেনি", তাহলে হামলা করল কে? 'ছাত্র সমাজের কেউ নয়', 'বহিরাগত'দের দিকে আঙুল ছাত্র থেকে সিজেপির
Mamata Banerjee: ছাত্র আন্দোলনের পাশে দাঁড়াতে সোমবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়, যাবেন যন্তর মন্তরে
ছাত্র আন্দোলনের পাশে দাঁড়াতে সোমবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়, যাবেন যন্তর মন্তরে

ভিডিও

NEET Protest: নিটের প্রশ্নফাঁসের প্রতিবাদে SFI-র মিছিলকে কেন্দ্র করে কোচিতে ধুন্ধুমার পরিস্থিতি।
Cooch Behar News: আজও ফের কোচবিহারের পুরসভায় বার্থ এবং ডেথ সেকশনে পুলিশের তল্লাশি
NEET Protest: কেন্দ্রীয় মন্ত্রিসভা নিয়ে সাংবাদিক বৈঠকে একের পর এক প্রশ্ন। জবাব এড়ালেন রেলমন্ত্রী
NEET Protest: 'জাভেদ আখতার পোস্টে লিখেছেন 'ধ্বংসের সময় যুক্তি বিকৃত হয়ে পড়ে'। ABP Ananda LIVE
BJP Government: নিটকাণ্ডে তোলপাড়ের মধ্যেই সংসদে বন্দেমাতরম বিল পেশ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget