এক্সপ্লোর

Arpita Mukherjee : 'আমাকে শেষ করে ফাঁসিয়ে দিল' জেলে এখন মাথা চাপড়াচ্ছেন অর্পিতা ?

জেলে অর্পিতার নিয়মিত মেডিক্যাল টেস্ট হচ্ছে। স্বাভাবিকভাবেই খাওয়াদাওয়া করছেন অর্পিতা।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : ' জেলে অতিরিক্ত সুবিধা নিতে চান না পার্থ চট্টোপাধ্যায় '। দাবি প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের। psns কাটিয়ে ফেললেন তিন রাত। কেমন আছেন প্রাক্তন মন্ত্রী ? কেমনই বা আছেন তাঁর ঘনিষ্ঠ ? 

কেমন আছেন অর্পিতা 
সূত্রের খবর, পা ও কোমরে ব্যথা রয়েছে। কিন্তু জেল হাসপাতালে যেতে চাননি প্রাক্তন মন্ত্রী। গতকাল বিকেলে নিরাপত্তারক্ষীর সামনেই সেলের বাইরে পায়চারি করেন। আজ জেলে গিয়ে পার্থর সঙ্গে দেখা করার কথা তাঁর আইনজীবীর। অন্যদিকে, অর্পিতা মুখোপাধ্যায় আগের তুলনায় স্বাভাবিক। জেলে তাঁর নিয়মিত মেডিক্যাল টেস্ট হচ্ছে। স্বাভাবিকভাবেই খাওয়াদাওয়া করছেন অর্পিতা।

অতিরিক্ত সুবিধা নিতে চান না পার্থ? 
জেলে অতিরিক্ত সুবিধা নিতে চান না পার্থ চট্টোপাধ্যায়, এমনই দাবি প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের। সূত্রের খবর, তাঁর পা ও কোমরে ব্যথা রয়েছে। কিন্তু জেল হাসপাতালে যেতে চাননি প্রাক্তন শিক্ষামন্ত্রী। পড়তে চেয়েছেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কিত এবং মহাশ্বেতা দেবীর লেখা বই। দেখতে চেয়েছেন মামলার নথি।

বীভৎসভাবে ফেঁসে গেলাম : অর্পিতা 
অন্যদিকে আলিপুরে মহিলাদের জন্য বিশেষ জেলে রয়েছেন অর্পিতা। জেরার মুখে অর্পিতা নাকি বলেছেন, ‘‘বীভৎসভাবে ফেঁসে গেলাম। আমাকে শেষ করে ফাঁসিয়ে দিল।’’ সূত্রের খবর, সেলের মধ্যে মাঝেমধ্যেই কান্নাকাটি করছেন তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। ইডি বারবার তাঁর নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করায়, সেলের বাইরে সবসময় দু’জন নিরাপত্তারক্ষী থাকছেন। নজর রাখা হচ্ছে CCTV ক্যামেরার মাধ্যমেও। 

টালিগঞ্জে বিলাসবহুল আবাসনের পাশাপাশি, বিটি রোডে অভিজাত আবাসনে ২টো ফ্ল্যাটের সন্ধান পাওয়া গিয়েছে অর্পিতার। উত্তর থেকে দক্ষিণ, কলকাতার বুকে ৩টি পার্লার। কিন্তু কীভাবে এত সম্পত্তির মালিক হলেন অর্পিতা মুখোপাধ্যায়? রহস্যে মোড়া তাঁর উত্থান। অদ্ভূত বিষয় হল, যাঁর ফ্ল্যাট থেকে ২১ কোটি টাকা উদ্ধার হয়েছে, তাঁরই না কি এই দুটো ফ্ল্যাটের মেনটেন্যান্স বকেয়া রয়েছে। সূত্রের খবর, ২০২০ সালে, টবিন রোডে, প্রথম নখ সৌন্দর্যায়নের দোকান খোলেন। পরবর্তীতে, দক্ষিণ কলকাতায় খোলেন আরও দুটো ব্রাঞ্চ। কোন পথে এত বৈভব? নক্ষত্র-খচিত জীবনযাত্রার নেপথ্যে কী রহস্য? উত্তর খুঁজছেন গোয়েন্দারা।                                                                                                                                                                                                                   

সেরা শিরোনাম

West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
Election Commission:
"বাদ পড়া ভোটারদের..", জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের, জানানো হয়েছে...
Municipal Election 2026: পুরভোটে NCPI-কে আসন ছাড়বে কি বিজেপি ? এবার মুখ খুললেন কাকলি, নিজের প্রতিক্রিয়া জানালেন তথাগত রায়
পুরভোটে NCPI-কে আসন ছাড়বে কি বিজেপি ? এবার মুখ খুললেন কাকলি, নিজের প্রতিক্রিয়া জানালেন তথাগত রায়
Suvendu Adhikari: 'এরা সব 4G, 3G, 2G, মোদিজির কোনও G নেই', কাদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর ? প্রধানমন্ত্রীর কাজ নিয়েও দিলেন বার্তা
'এরা সব 4G, 3G, 2G, মোদিজির কোনও G নেই', কাদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর ? প্রধানমন্ত্রীর কাজ নিয়েও দিলেন বার্তা

ভিডিও

Indranil Sen Arrested: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নতুন ধারা যুক্ত করার আর্জি পুলিশের | ABP Ananda
Nepal Helicopter Collision: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত্যু এক ভারতীয়র | ABP
CM Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশ-প্রশংসায় পোস্ট মুখ্যমন্ত্রীর
Debra BJP News: তোলাবাজির প্রতিবাদ, আক্রান্ত খোদ BJP বিধায়ক! দলীয় কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget