এক্সপ্লোর

Arpita Mukherjee: এবার অর্পিতাকে জেরা করতে চায় আয়কর দফতর, 'এতদিন পর ঘুম ভাঙল'? প্রশ্ন সব মহল থেকেই

Income Tax Department: নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে নেমে অর্পিতার বাড়ি থেকে টাকার পাহাড় এবং প্রচুর সোনা-গয়না উদ্ধার হয়।

কলকাতা: সিবিআই, ইডি-র পর এবার আয়কর দফতরের নজরে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। পার্থ এবং অর্পিতার নামে আরও বেনামী সম্পত্তি রয়েছে বলে দাবি আয়কর দফতরের। সেই মতো জেলে গিয়ে অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করতে চান আয়কর দফতরের আধিকারিকরা আদালতে তারা জানিয়েছে, বেনামী সম্পত্তির হদিশ পেতই অর্পিতাকে জেরা করা প্রয়োজন। (Arpita Mukherjee)

নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে নেমে অর্পিতার বাড়ি থেকে টাকার পাহাড় এবং প্রচুর সোনা-গয়না উদ্ধার হয়। তদন্তে পার্থ এবং অর্পিতার নামে বেশ কিছু বেনামী সম্পত্তিরও খোঁজ মেলে বলে জানা যায়। বুধবার আয়কর দফতরের তরফে ইডি-র বিশেষ আদালতে পার্থ এবং অর্পিতাকে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়েছে। জেলে গিয়ে অর্পিতাকে জিজ্ঞাসাবাদের অনুমোদন চাওয়া হয়। (Income Tax Department)

আয়কর দফতর সূত্রে খবর, একটি লিখিত অভিযোগ জমা পড়ে তাদের কাছে। পার্থ এবং অর্পিতার নামে এখনও প্রচুর বেনামী সম্পত্তি রয়েছে, যার খোঁজ পাওয়া যায়নি বলে দাবি করা হয় ওই চিঠিতে। সেই নিয়ে গত কয়েক মাস ধরে অনুসন্ধান চলছিল। অনুসন্ধান করতে গিয়ে বেশ কিছু নতুন সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে। সেই তথ্য়কে সামনে রেখেই অর্পিতাকে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়েছে। পার্থর নামে আরও বেনামী সম্পত্তি থাকতে পারে বলে খবর। 

আরও পড়ুন: West Bengal Assembly: আমাদের দুর্বল ভাবা ভুল', রাজ্যপালকে নিশানা বিমানের, শপথ জটিলতার মধ্যে কাল বিশেষ অধিবেশন

এ নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হলে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, "এত সময় লাগল কেন? বহু দিন ধরেই তো জেলে রয়েছেন ওঁরা! তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য জোগাড় করতে অনেকটাই সময় লেগে যাচ্ছে। আমাদেরই সরকার, আমাদের পরিচালনায় সব কিছু হতে পারে, দায়বদ্ধতাও আমাদেরই বেশি। তাই এই প্রশ্নগুলি সামনে আসে। অনেক দেরি হয়ে গেল। যত তাড়াতাড়ি সম্ভব এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। দুর্নীতি করে যেখানে যেখানে টাকা লুকিয়ে রাখা হয়েছে, তা সামনে আনা হোক। প্রধানমন্ত্রীর কথা মতো সেই টাকা মানুষকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে।"

তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের মন্তব্য, "আমরা তো জানি, দু'বছর আগে, ২২ জুলাই, ২০২২...সেই সময় এই ঘটনা সামনে আসে, গ্রেফতারি হয়। এতদিন পর হঠাৎ টনক নড়ল কেন আয়করের? এগুলো কি মামলা দীর্ঘায়িত করার মতলব? ইডি, সিবিআই কিছু করতে পারছে না, অথচ আদালতের সময় হয়ে গিয়েছে। জামিনের প্রশ্ন রয়েছে, তদন্তে কী পাওয়া গেল, জানতে চাওয়া হবে। তাই কি হঠাৎ টনক নড়ল যে বলা হচ্ছে, আরও তদন্ত করতে হবে, বেআইনি সম্পত্তি রয়েছে! এতদিন কি ঘুমিয়েছিল?"

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget