এক্সপ্লোর

West Bengal Assembly: আমাদের দুর্বল ভাবা ভুল', রাজ্যপালকে নিশানা বিমানের, শপথ জটিলতার মধ্যে কাল বিশেষ অধিবেশন

CV Ananda Bose: আগামী কাল বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকেছেন বিমান।

কলকাতা: উপনির্বাচনে জয়ী তৃণমূল বিধায়কদের শপথ ঘিরে টানাপোড়েন অব্যাহত। সেই আবহেই ফের মুখ খুললেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। জানালেন, কেউ যদি তাঁদের অসহায় ভেবে থাকেন, তাহলে ভুল ভাবছেন। রাজ্যপালের উপর বিধানসভা নির্ভর করে না এবং জয়ী দুই প্রার্থী কবে শপথ নেবেন, তা শুক্রবারই জানা যাবে বলে জানালেন বিমান। আগামী কাল বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকেছেন তিনি। (West Bengal Assembly)

লোকসভা নির্বাচনের সঙ্গে সমান্তরাল ভাবে এবছর পশ্চিমবঙ্গের দুই বিধানসভা আসনে উপনির্বাচন হয়। বরানগর থেকে জয়ী হন তৃণমূলে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ভগবানগোলায় জয়ী হন দলের প্রার্থী রেয়াত হোসেন সরকার। কিন্তু তার পর একমাস কেটে গেলেও এখনও বিধায়ক হিসেবে শপথগ্রহণ করতে পারেননি সায়ন্তিকা এবং রেয়াত। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সেই নিয়ে সংঘাত চলছে রাজ্যের। (CV Ananda Bose)

সেই আবহে ফের একবার মুখ খুললেন বিমান। তাঁর বক্তব্য, "আগামী কাল আমাদের বিধানসভার অধিবেশন ডাকা হয়েছে। মূলত স্ট্যান্ডিং কমিটির বেয়াদ বৃদ্ধির জন্য, যে মর্মে চিঠি এসেছে।" সায়ন্তিকা এবং রেয়াত ওই অধিবেশনে থাকতে পারবেন কি না জানতে চাইলে বলেন, "শপথ না হলে থাকতে পারবেন না ওঁরা। যা হবে কাল হবে। আজ কিছু বলা যাবে না।"

আরও পড়ুন: Kolkata News: ছানি অপারেশনের পর চোখে 'আঁধার', হাসপাতালের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

রাজ্যপাল সায়ন্তিকা এবং রেয়াতের নামেও মামলা করেছেন, কিন্তু কেন করেছেন, তা বুঝতে পারছেন না বলে জানিয়েছেন বিমান। তাঁর কথায়, "নবনির্বাচিত বিধায়কদের বিরুদ্ধেও মামলা করেছেন। কী হচ্ছে বুঝতে পারছি না। আইন অনুযায়ীই সমাধান হবে, গায়ের জোরে কিছু হবে না। নিয়ম মেনেই সমাধান হবে। বিধানসভা রাজ্যপালের সামনে অসহায় নয়। যদি কেউ মনে করেন আমরা অসহায়, তাহলে সেটা তাঁর ভুল ধারণা।" 

এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, "রাজ্যপালের এক্তিয়ারের মধ্যে পড়ে এই শপথগ্রহণ। তিনি নিজে চাইলে শপথবাক্য পাঠ করাবেন, কাউকে দিয়ে করাতে চাইলে সেই সিদ্ধান্তও ওঁরই হবে। স্পিকার, ডেপুটি স্পিকার বা মুখ্যমন্ত্রী কিন্তু এটার সিদ্ধান্ত নিতে পারেন না! এখানে যদিও সবকিছু সম্ভব। মুখ্যমন্ত্রীর কথায় স্পিকার চলেন, সংবিধান মানেন না। এর আগেও স্পিকার অধিবেশন ডেকেছিলেন কিন্তু রাজ্যপালকে ডাকা হয়নি। শপথটাও যদি সেভাবেই করে নেওয়া হয়, আমি অবাক হব না।"

শুক্রবার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে রাজ্য বিধানসভায়। দুপুর ২টো থেকে শুরু হবে বিশেষ সেই অধিবেশন, তার আগে ১২টা নাগাদ উপদেষ্টা কমিটিরও বৈঠক রয়েছে। সেই মতো বৃহস্পতিবারই নোটিস দেওয়া হয়েছে। বিধানসভার স্পিকার হিসেবে বিধি বলেই এই অধিবেশন ডেকেছেন বিমান। বিধানসভার স্ট্যান্ডিং কমিটিগুলির মেয়াদ শেষ হতে চলেছে। ৮ জুলাইয়ের পর কমিটিগুলি কাজ করতে পারবে না, তাতে সঙ্কট তৈরি হবে। সেই নিয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় চিঠি দেন স্পিকারকে। এর পরই বিশেষ অধিবেশন ডাকা হল। অধিবেশনে দুই বিধায়কের শপথ নিয়েও আলোচনা হতে পারে খবর। 

এখনও পর্যন্ত বিধানসভার অম্বেডকর মূর্তির পাদদেশে ধর্নায় বসে রয়েছেন সায়ন্তিকা এবং রেয়াত। কী করে এই সমস্যার সমাধান হবে, সেই নিয়ে দোলাচল চলছে। কাল তাঁদের ভবিষ্যৎ নিয়েও সিদ্ধান্ত হতে পারে বলে খবর। তবে সরকারের তরফে সেই নিয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। কালকের অধিবেশনের দিকে তাকিয়ে সকলে। 

সবিস্তার আসছে

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget