এক্সপ্লোর

Arpita Mukherjee: মডেলিং থেকে নেল আর্ট ব্যবসা, নাকতলা পুজোতেই পার্থর সঙ্গে আলাপ অর্পিতার!

Enforcement Directorate: কয়েক বছর আগে দক্ষিণ কলকাতার নাকতলা উদয়ন সঙ্ঘের দুর্গাপুজোর মুখ হন অর্পিতা। সেখানেই পার্থর সঙ্গে তাঁর পরিচয়।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: মডেলিং করতেন টুকটাক। উঁচুতলার বেশ কয়েক জনের সঙ্গে ওঠাবসাও ছিল। কিন্তু সেই অর্থে জনপ্রিয় ছিলেন না। এ হেন অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে পাহাড় প্রমাণ টাকা উদ্ধার থেকে তাঁর বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পাওয়া নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatetrjee) সঙ্গে তাঁর যোগসাজশের কথাও উঠে এসেছে। তাই মন্ত্রীর বদান্যতায় অর্পিতার উন্নতি নাকি আয়ের অন্য কোনও উৎস রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। এই আবহে অর্পিতাকে নিয়ে মুখ খুললেন তাঁর দীর্ঘদিনের বন্ধু সৌমেন রায়। 

মডেলিং করে টাকার পাহাড় জমিয়েছেন অর্পিতা!

কলেজ জীবন থেকে অর্পিতার সঙ্গে চেনাশোনা বলে জানিয়েছেন সৌমেন। তিনি জানিয়েছেন, সেই ২০০২ সাল থেকে অর্পিতাকে চেনেন তিনি। একসঙ্গে ঘুরতেও বেরিয়েছেন। খাওয়া-দাওয়া করেছেন রেস্তরাঁয়। খুঁটিনাটি অনেক কথাও তাঁকে বলতেন অর্পিতা। পার্থর সঙ্গে আলাপের কথাও জানিয়েছিলেন। কিন্তু সেই পরিচয় থেকেই অর্পিতার উন্নতি কিনা, তা নিয়ে অর্পিতার সঙ্গে কোনও কথা হয়নি বলে জানান তিনি। 

সৌমেন জানিয়েছেন, বেলঘরিয়ার দেওয়ান পাড়ায় আবদুল লতিফ স্ট্রিটে অর্পিতার বাড়ি। সেখানে থাকেন তাঁর মা মিনতিদেবী। বোনের বিয়ে হয়ে গিয়েছে। অর্পিতা মডেলিং করতেন। সেখান থেকেই উত্থান। এর উত্তর-দক্ষিণে কয়েকটি নেল আর্টের স্যাঁলো খোলেন তিনি। তবে পাঁচ-ছ'বছর আগেই অর্পিতা ওই স্যাঁলোগুলি অর্পিতা খোলেন বলে জানিয়েছেন সৌমেন। রথতলায় ফ্ল্যাটও তখনই কেনা। তবে মায়ের কাছে বেলঘরিয়াতেই থাকতেন অর্পিতা।

আরও পড়ুন: Partha Chatterjee Arrested: রাতভর জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হলেন পার্থ চট্টোপাধ্যায়, নিয়ে যাওয়া হচ্ছে সিজিও কমপ্লেক্সে

কথায় কথায় পার্থর সঙ্গে আলাপের বিষয়টি তাঁকে অর্পিতা জানিয়েছিলেন বলে দাবি সৌমেনের। তিনি জানিয়েছেন, কয়েক বছর আগে দক্ষিণ কলকাতার নাকতলা উদয়ন সঙ্ঘের দুর্গাপুজোর মুখ হন অর্পিতা। সেখানেই পার্থর সঙ্গে তাঁর পরিচয়। ওই পুজোর মুখ ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও। তবে অর্পিতার বাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড় নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ সৌমেন। অর্পিতার অন্য কোনও আয়ের উৎস ছিল কিনা, তা জানা নেই বলে দাবি সৌমেনের। 

অর্পিতার বাড়ি থেকে ২১ কোটি টাকা, ৫০ লক্ষের সোনা উদ্ধার

বেলঘরিয়ার দেওয়ানপাড়ায় আবদুল লতিফ স্ট্রিটে বাড়ি অর্পিতার। তাঁর মা মিনতি মুখোপাধ্যায়ের দাবি, মডেলিং করতেন অর্পিতা। ওড়িশার বেশ কিছু সিনেমায় অভিনয় করেন। সিনেমা প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিলেন। দিন দুয়েক আগে বেলঘরিয়ার বাড়িতে এসেছিলেন অর্পিতা। মায়ের দাবি, মেয়ের টালিগঞ্জের ফ্ল্যাটে বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এল, তাঁর আয় সম্পর্কে বিশেষ কিছু জানা নেই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget