এক্সপ্লোর

Partha Chatterjee Arrested: রাতভর জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হলেন পার্থ চট্টোপাধ্যায়, নিয়ে যাওয়া হচ্ছে সিজিও কমপ্লেক্সে

Enforcement Directorate: স্কুল সার্ভিস কমিশনে নিয়োগে দুর্নীতি মামলায় তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থর নাম উঠে আসার পরই শোরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্যে।

কলকাতা: রাতভর গ্রেফতারির পর রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তাঁকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে। শনিবারই তোলা হবে আদালতে। সেখানে তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন তদন্তকারীরা। এ দিন গ্রেফতারির আগে সাক্ষীদের স্বাক্ষর করানো হয় গ্রেফতারির মেমোয়। তার পর বাড়ি থেকে তাঁকে নিয়ে বেরোন ইডি-র তদন্তকারীরা। বাড়ির বাইরে পার্থর আইনজীবী সংবাদমাধ্যমকে জানান, রাজ্যের পরিষদীয় তথা শিল্পমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।

পার্থকে নিয়ে আসার আগে সিজিও কমপ্লেক্সে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যাঁদের একান্ত থাকা প্রয়োজন, তাঁদের বাদ দিয়ে আর কাউকে রাখা হয়নি সিজিও কমপ্লেক্সে। কমপ্লেক্সের বাইরে মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আগু পিছু একাধিক গাড়িতে পরিবেষ্টিত করে পার্থকে বাইপাস ধরে নিয়ে যাওয়া হচ্ছে সল্টলেকের  সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে। সেখানে তদন্তকারীদের আরও একটি দল রয়েছে। আদালতে তোলার আগে সেখানে আরও এক দফা জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। 

ইডি-র হাতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়

শুক্রবার সকাল থেকে একটানা পার্থকে জেরা করা হয়। তদন্তে উঠে আসে তাঁর সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) নামও। অর্পিতার বাড়ি থেকে ২১ কোটি টাকা উদ্ধার হয়েছে বস্তার মধ্যে থেকে।  উদ্ধার হয়েছে ৫০ লক্ষের গয়না। তাঁর বিপুল সম্পত্তির হদিশও মিলেথে। জানা যায়, পার্থ এবং অর্পিতা, দু'জনের কেউি সহযোগিতা করছেন না। এর পরই সকালে পার্থকে গ্রেফতারির প্রক্রিয়া শুরু হয়।  সাক্ষী ডেকে এনে সই করানো হয় গ্রেফতারি মেমোয়।

স্কুল সার্ভিস কমিশনে (SSC SCam) নিয়োগে দুর্নীতি মামলায় তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থর নাম উঠে আসার পরই শোরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। সেই নিয়ে দফায় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। তার পর বেশ কিছুদিন সব কিছু থিতিয়ে থাকলেও শুক্রবার সকালে আচমকা তাঁর বাড়িতে হাজির হন তদন্তকারীরা। 

আরও পড়ুন: SSC Scam: পার্থ-ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়কেও আটক ইডি-র

ইডি সূত্রে জানা গিয়েছে, পার্থ তথ্য গোপন করছিলেন। অর্পিতার সঙ্গে কী সম্পর্ক, তাও খোলসা করছিলেন না। ফলে তাঁকে হেফাজতে নিয়েই জিজ্ঞাসাবাদ করা শ্রেয় বলে মনে হয় তদন্তকারীদের। পার্থর পাশাপাশি, অর্পিতাকেও আটক করা হয়েছে বলে খবর। তবে পার্থর গ্রেফতারির মেমো এখনও হাতে পাননি বলে জানিয়েছেন পার্থর আইনজীবী। সিজিও কমপ্লেক্সে সবকিছু হাতে তুলে দেওয়া হবে বলে তদন্তকারীরা জানিয়েছেন, এমনটাই দাবি পার্থর আইনজীবীর।

শনিবারই আদালতে তোলা হবে পার্থকে

ইডি-র একটি সূত্র জানিয়েছে, বেশ কিছু ক্ষণ আগেই পার্থকে গ্রেফতার করার মেমো তৈরি করে ফেলা হয়েছিল। কিন্তু তাতে স্বাক্ষর করার ক্ষেত্রে ইতস্তত করছিলেন পার্থ। সেই নিয়ে বেশ কিছু ক্ষণ টানাপোড়েন চলে। শেষ মেষ দুই সাক্ষীকে এনে মেমোয় সই করানো হয়। গ্রেফতার করে পার্থকে নিয়ে সিজিও কমপ্লেক্সের উদ্দেশে রওনা দেন তদন্তকারীরা। দিল্লি এবং কলকাতার আধিকারিকদের মধ্যে দীর্ঘ আলোচনার পরই ইডি-র তরফে পার্থকে গ্রেফতার করা হয় বলে খবর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget