এক্সপ্লোর

Baruipur News: বারুইপুরে চুরির ঘটনায় গ্রেফতার দুই স্বর্ণ ব্যবসায়ী

Arrest In Baruipur: চুরির ঘটনায় অভিযুক্ত সন্দেহে গ্রেফতার দুই স্বর্ণ ব্যবসায়ী। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের ঘটনা। আজকের গ্রেফতারির পর চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কিন্তু কীসের জেরে গ্রেফতারি?

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: চুরির ঘটনায় অভিযুক্ত সন্দেহে গ্রেফতার দুই স্বর্ণ ব্যবসায়ী (gold trader)। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের (baruipur) ঘটনা। আজকের গ্রেফতারির (arrest) পর চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কিন্তু কীসের জেরে গ্রেফতারি?

কী ঘটেছিল?

গত মার্চে বারুইপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের একটি চুরির ঘটনা ঘটেছিল। তার তদন্তে নেমেই চিরঞ্জিৎ সর্দার নামে এক ব্যক্তিকে বারুইপুর সাউথ গড়িয়া এলাকা থেকে গ্রেফতার করে বারুইপুর থানারপুলিশ। এর পর চলে জেরা। সামনে আসে চাঞ্চল্যকর তথ্য়। পুলিশের দাবি, ধৃত চিরঞ্জিৎ দুই স্বর্ণ ব্যবসায়ীর কাছে সোনা ও রুপোর গয়না বিক্রি করত। বিদ্যুৎ মাইতি এবং জয়ন্ত মণ্ডল নামে ওই দুজন স্বর্ণ ব্যবসায়ীকেই গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। 

কী জানা গেল?

পুলিশ সূত্রে খবর, ধৃত বিদ্যুৎ মাইতির সুভাষগ্রামে বন্দনা জুয়েলার্স নামে একটি সোনার দোকান রয়েছে। জয়ন্ত মণ্ডল নামে ধৃত দ্বিতীয় জনও চম্পাহাটিতে জয়জিৎ জুয়েলার্স নামে একটি দোকানের মালিক। অভিযোগ, দীর্ঘদিন ধরেই দুজন চোরাই মাল কিনছিলেন। দুজনের দোকান থেকে ৪৪ টি সোনার গয়না উদ্ধার হয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানান অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) ইন্দ্রজিৎবসু। গয়নাগুলির মধ্যে একুশটি কানের দুল, সাতটা আংটি এবং ষোলোটি সোনার নাকছাবি রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তা ছাড়াও রুপোর আট জোড়া বালা উদ্ধার হয়েছে। তালিকায় রয়েছে আটটি  গলার হারও যার আনুমানিক বাজারমূল্য দুই লক্ষ টাকা। নগদ ২৮ হাজার টাকাও পাওয়া গিয়েছে দুজনের দোকান থেকে, দাবি পুলিশের। 

আগেও চুরি...

গত মার্চে খোদ কলকাতা পুলিশের এক কর্তার বাড়িতে চুরি হলে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কলকাতা পুলিশের ট্রাফিকের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবাশিস ঘোষের বারুইপুরের বাড়িতে একের পর এক তালা ভেঙে চুরির অভিযোগ উঠেছিল সে বার। শুধু তাই নয়। শোনা যায়, বাড়ির সামনের মন্দির থেকেও গয়না চুরি গিয়েছে। বাড়ি থেকে নগদ টাকা চুরিরও অভিযোগ ওঠে। তার পর আজকের গ্রেফতারি। সব মিলিয়ে দ্রুত তৎপর প্রশাসন।

আরও পড়ুন:'দ্রৌপদী মুর্মুকেই ভোট দিতে হবে' সাংবাদিক পরিচয়ে তৃণমূল বিধায়কদের হুমকির অভিযোগ

   


 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Kali Puja 2026: বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
West Bengal: দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ

ভিডিও

Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda
Weather News: আজই মধ্যরাতে অন্ধ্রে ঘূর্ণিঝড় 'মুরাসু'-এর ল্যান্ডফলের সম্ভাবনা | Cyclone Murasu | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget