এক্সপ্লোর

Birbhum: টাকা না তোলায় মাদক মামলা, তৃণমূল নেতার নিশানায় অনুব্রত

Anubrata Mondal: ফের অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বিস্ফোরক এক ব্যবসায়ী। কী অভিযোগ তাঁর?

আবির ইসলাম, বীরভূম: গাড়ি, কাটমানির পর এবার আরও একটা অভিযোগ। ফের অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে বিস্ফোরক এক ব্যবসায়ী। ঠিকাদারের কাছ থেকে টাকা না তোলায় মাদক মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করা হয়েছিল। অভিযোগ বীরভূমের (Birbhum) রূপপুরের তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি কাজী নুরুল হুদার। যদিও অভিযোগের কথা অস্বীকার করেছে তৃণমূল।

কী অভিযোগ: 
বীরভূমের রূপপুরের প্রাক্তন অঞ্চল সভাপতি কাজি নুরুল হুদা বলেন, 'আমাকে তখন বারবার বলল, তোমাকেই তুলতে হবে। আমি একটু রেগেই গেলাম, রেগে গিয়ে আমি বললাম, তুই কয়লা খেয়েছিস, পাথর খেয়েছিস, বালি খেয়েছিস, পঞ্চায়েত সমিতি খেয়েছিস, জেলা পরিষদ খেয়েছিস, তাও তোর পেট ভরছে না? এতে যদি পেট না ভরে, আমাদের আর কিছু করার নেই।

তখন সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, কাকে এই কথা বলেছেন তিনি? তখন কাজি নুরুল হুদা বলেন, 'একদম সোজাসুজি কেষ্ট মণ্ডলকে, আমি এই কথাটাই বলেছিলাম।' বুধবার ফের জেল হেফাজত হওয়ার দিনেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে উঠল আরও এক ভয়ঙ্কর অভিযোগ। এবার তাঁর বিরুদ্ধে তোলা তুলতে চাপ দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ করলেন বীরভূমেরই তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি। 

কাজি নুরুল হুদা বলেন, 'পঞ্চায়েতের যে টাকা কন্ট্রাক্টরদের কাছ থেকে ১৩ পার্সেন্ট টাকার জন্য বলে, আমি তখন বললাম, আমি তুলতে পারব না। আপনি দায়িত্বটা অন্য কাউকে দিন, আমাকে তখন বারবার বারবার বলল, না এটা তোমাকেই তুলতে হবে। আমি বললাম আমি তুলব না। আমাকে বলল ৪ পার্সেন্ট টাকা অফিসে জমা দিতে হবে। ৪ পার্সেন্ট টাকা পঞ্চায়েত মেম্বার-প্রধানদের ভাগ করে দিতে হবে। আর বাকি টাকা তুমি যা করবে করো, তোমার নিজের। আমি তখন বললাম, আমি তাহলে বড় ডাকাত হয়ে গেলাম। আমি কিন্তু ডাকাতি করতে রাজি নই। যাই বল, তুমি কাউকে দায়িত্ব দেবে দাও, আমি কিন্তু করতে রাজি নই। তখন আমাকে পরিষ্কার বলল, যে ঠিক আছে যাকে দায়িত্ব দেওয়া হবে, তুমি পঞ্চায়েত অফিসে যাবে না। বললাম ঠিক আছে যাব না।'

কে এই নুরুল হুদা:
১৯৯৮ সাল থেকে ২০২১ অবধি শান্তিনিকেতনের (Shantiniketan) রূপপুরের তৃণমূলের অঞ্চল সভাপতি ছিলেন কাজি নুরুল হুদা। তৃণমূলের বীরভূম জেলা কমিটিরও সদস্য ছিলেন তিনি। তাঁরই চাঞ্চল্যকর অভিযোগ, অনুব্রত মণ্ডলের কথা অনুযায়ী টাকা তুলতে না চাওয়ায় তাঁকে ও তাঁর ছেলেকে মাদক মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করিয়ে দেন অনুব্রত।

তারপর কী হল?
কাজি নুরুল হুদা বলেন, 'তার দু’দিন পরে আমার ঘরে পুলিশ পাঠিয়ে, মানে NDPS কেস যেটা বলে, সব থেকে মারাত্মক, সেই কেসটা আমার ছেলেকে এবং আমাকে পুলিশ তুলে নিয়ে চলে গেল রাত সাড়ে এগারোটার সময়। ওই কেস আমাদের দিয়ে দিল, আমরা ১ বছর জেল খাটলাম। সবাইকে এই কথাই বলে ও শুধু টাকা দিতে হবে। আমি রাজি হয়নি বলে আমার এই অবস্থা হল।'

এর আগে প্রকাশ্যে দলীয় সভা থেকে বিক্ষুব্ধদের গাঁজার কেস দিয়ে অ্যারেস্ট করিয়ে দেওয়ার হুমকি দিতে শোনা গেছিল অনুব্রত মণ্ডলকে। সম্প্রতি দুই ব্যবসায়ীও দাবি করেন, তাঁদের থেকে গাড়ি নেওয়ার পর অনুব্রত মণ্ডল তাঁদের গাঁজা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। সব মিলিয়ে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মাদক মামলায় ফাঁসানোর কিংবা হুমকি দেওয়ার অভিযোগের তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে।

আরও পড়ুন:দলের পদ পেতে দিতে হবে লক্ষাধিক টাকা! কাঠগড়ায় তৃণমূল বিধায়ক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget