এক্সপ্লোর

R G Kar Protest: তিলোত্তমা দিন্দা হয়...আমার গায়ে আঁচ লেগেছে: সনাতন দিন্দা

Sanatan Dinda: প্রায় ১৩ বছর চারুকলা পর্ষদের কার্যকরী সদস্য ছিলেন সনাতন দিন্দা। কেন এই সিদ্ধান্ত নিলেন তিনি?

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ফের সাংস্কৃতিক জগতে আর জি কর-কাণ্ডের (R G Kar News) প্রতিবাদ। এবার রাজ্য সরকারের কমিটি থেকে ইস্তফা দিলেন শিল্পী সনাতন দিন্দা। চারুকলা পর্ষদের কার্যকরী সদস্য ছিলেন তিনি। আর জি কর-কাণ্ডের সদস্য পদ ফেরালেন সনাতন দিন্দা। 

রাজ্য সরকারের কমিটি থেকে ইস্তফা: প্রায় ১৩ বছর চারুকলা পর্ষদের কার্যকরী সদস্য ছিলেন সনাতন দিন্দা। এই সিদ্ধান্ত প্রসঙ্গে শিল্পী জানিয়েছেন, "আসলে আমি দেখছি তিলোত্তমা নৃশংস হত্যার পর এখানে বিগদ্ধ পণ্ডিত, প্রথিতযশা শিল্পীরা রয়েছেন আমাদের অভিভাবক হয়ে। আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে ওঁদের সঙ্গে না থাকাই ভাল। ওঁরা নীরব। ওঁদের কোনও অভিব্যক্তি নেই। কোনও প্রতিবাদ নেই। অথচ আমরা জানি এই সব শিল্পীরা একটা তুলির আঁচড় দিলে এই মহাযজ্ঞে ঘৃতাগ্নি হয়ে যাবে। কারণ এখানে কোনও মঞ্চ নেই। ওঁরা আসছেন না। আমার নিজেকে অনেক ছোট মনে হচ্ছে। ওঁর সংসর্গে না থাকাই শ্রেয়। নাহলে আমিও হয়ত নীরব হয়ে যাব। তিলোত্তমা আমার বোন হয়। তিলোত্তমা দিন্দা হয়। আমার গায়ে আঁচ লাগলে আমি রাস্তায় বেরোব, এরকম নয়। আমার গায়ে আঁচ লেগেছে। যাঁরা ভাবছেন, সরকারি পদে যাঁরা বসে আছেন তাঁরা খুব নিরাপদে রয়েছেন তা নয়। এই যে আগুন ধিক ধিক করে জ্বলছে, বিনা অস্ত্রে বিদ্রোহ হচ্ছে এটা দরকার। কবি, শিল্পী, সাহিত্যিকদের ঘৃতাগ্নির প্রয়োজন ছিল। তাঁরা করছেন না। তাই ঘেন্নায় পদত্যাগ করলাম। 

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার চেয়ে গর্জে উঠেছে গোটা বাংলা। নাগরিক আন্দোলনের এই দ্রোহকালের মধ্যেই ক্ষোভের আগুনে ঘি ঢালে অভিনেতা ও তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের করা মন্তব্য। অভিনেতা তথা উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক বলেন, "আচ্ছা ধরুন যাঁরা বলছেন, এই আমাদের সহকর্মী এই চারিদিক থেকে, তাঁরা যাঁরা সরকারি পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন, তাঁরা ফেরত দেবেন? বলুন ফেরত দিয়ে দিচ্ছি।''                                 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: R G Kar Protest: রাতদখল ঘিরে তুলকালাম, প্রতিবাদীদের গ্রেফতার বারাসাতে, কী অভিযোগ?

সেরা শিরোনাম

ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
Chorbagan Stampede:চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget