এক্সপ্লোর

Arup Biswas: রক্ষাকবচ চেয়ে আবেদন, হাইকোর্টে ধাক্কা অরূপের, সোমে হাজিরা না দিলে কড়া পদক্ষেপের সম্ভাবনা

TMC Arup Biswas: মেসিকাণ্ডে প্রথম দফায় হাজিরা এড়ানোর পর, প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বাড়িতে নোটিস পুলিশের। আজ বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাসকে তলব।

সৌভিক মজুমদার, কলকাতা : কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। রক্ষাকবচ চেয়ে আবেদন জানিয়ে, আগামীকাল শুনানির আর্জি করা হয়েছিল প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর তরফে। অরূপ বিশ্বাসের সেই আবেদনে মান্যতা দিল না কলকাতা হাইকোর্ট। শুনানি হবে নিয়ম মেনে, জানালেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এই ধরনের  মামলাকে এভাবে অগ্রাধিকার দেওয়া যায় না, মন্তব্য আদালতের। গ্রেফতারির আশঙ্কা থাকলে আগাম জামিনের আবেদন করুন, জানাল হাইকোর্ট। 

মেসিকাণ্ডে প্রথম দফায় হাজিরা এড়ানোর পর, প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বাড়িতে নোটিস পুলিশের। আজ বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাসকে তলব। দ্বিতীয় নোটিসেও প্রাক্তন ক্রীড়ামন্ত্রী না এলে, কড়া পদক্ষেপের ভাবনা, খবর পুলিশ সূত্রে। প্রথম নোটিস পাওয়ার পর শারীরিক অসুস্থতার কথা বললেও, কোনও মেডিক্যাল সার্টিফিকেট দেননি অরূপ, খবর পুলিশ সূত্রে। দুপুর ১টার মধ্যে অরূপ বিশ্বাস হাজিরা না দিলে, কড়া পদক্ষেপ, খবর পুলিশ সূত্রে। 

মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের নোটিস পাঠাল পুলিশ। এর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি তিনি। কিন্তু কোনও মেডিক্যাল সার্টিফিকেট দেননি বলে অভিযোগ। সোমবার সকাল ১১টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতে বলা হয়েছে অরূপ বিশ্বাসকে। রাজ্যে পালাবদলের পর হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে 'বিশ্বাস ব্রাদার্সের' সাম্রাজ্য। একদিকে মেসিকাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ফের তলব করেছে পুলিশ। গ্রেফতার হয়েছেন তাঁর ভাই স্বরূপ বিশ্বাস। তাঁদের খাসতালুক সুরুচি সঙ্ঘে আছড়ে পড়েছে রোষ। এই প্রেক্ষাপটে রবিবার অরূপ বিশ্বাসের ঠিকানায় পৌঁছে গেল পুলিশ। 

যুবভারতীতে মেসির অনুষ্ঠান ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলার ঘটনায়, FIR দায়ের হয়েছে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে। জামিনঅযোগ্য ধারায় রুজু হয়েছে মামলা। বৃহস্পতিবার তাঁকে থানায় তলব করা হলেও, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি তিনি। এই অবস্থায় রবিবার তাঁর বাড়িতে পৌঁছে গেল নিউ আলিপুর থানার পুলিশ। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পরও কেউ সাড়া দেননি। শেষ পর্যন্ত অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় নোটিস টাঙিয়ে দেয় পুলিশ। গত বছর ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসির অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। মেসির একেবারে গা ঘেষে ছবি তোলার চেষ্টা করেন নেতা, মন্ত্রী, VVIP ও তাঁদের পরিবারের সদস্যরা। লিওনেল মেসির গায়ে কার্যত লেপ্টে ছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। নেতা মন্ত্রীদের উপদ্রবে মাত্র ১৫-২০ মিনিটের মধ্যেই মাঠ ছাড়েন মেসিরা। 

স্বরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে তাঁর ফ্ল্যাটে তল্লাশি অভিযানে নিউ আলিপুর থানার পুলিশ, পাহারায় কেন্দ্রীয় বাহিনী 

হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। তারপরই গ্যালারি থেকে বোতল ছোড়া, মাঠে ঢুকে তাণ্ডব, ভাঙচুর চালানো হয়। ঘটনায় গ্রেফতার করা হয় অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। রাজ্যে পালা বদল হতেই প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। সেই মামলায় অরূপ বিশ্বাসকে তলব করেছে বিধাননগর দক্ষিণ থানা। আর এই অবস্থায় প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে মুখ খুলছেন তৃণমূলেরই জনপ্রতিনিধিরা। সোমবার সকাল ১১টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতে বলা হয়েছে অরূপ বিশ্বাসকে। 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget