এক্সপ্লোর

Swarup Biswas: স্বরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে তাঁর ফ্ল্যাটে তল্লাশি অভিযানে নিউ আলিপুর থানার পুলিশ, পাহারায় কেন্দ্রীয় বাহিনী

Kolkata News: তোলাবাজি, মহিলাদের সঙ্গে শ্লীলতাহানি, ভয় দেখানো- সহ একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস।

হিন্দোল ঘোষ, কলকাতা : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ। তোলাবাজি মামলায় ধৃত স্বরূপ বিশ্বাসকে নিয়ে তল্লাশিতে তাঁর বাসভবনে পুলিশ। জানা গিয়েছে, নিউ আলিপুর থানার পুলিশ সঙ্গে কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌঁছেছে সেখানে। নিউ আলিপুর থানার অন্তর্গত সাহাপুর কলোনি এলাকায় স্বরূপ বিশ্বাসের যে ফ্ল্যাট রয়েছে সেখানে কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌঁছয় নিউ আলিপুর থানার পুলিশ। ফ্ল্যাটের তিনতলায় স্বরূপ বিশ্বাসের যে ঘর রয়েছে সেখানে স্বরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়েই তল্লাশি চালায় পুলিশ। ফ্ল্যাটের চারপাশ ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনী। পুলিশ সূত্রে খবর, স্বরূপ বিশ্বাসকে গ্রেফতারের পর তাঁকে হেফাজতে পেয়ে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পেয়েছে। তার ভিত্তিতে এগোচ্ছে তদন্ত। 

তোলাবাজি, মহিলাদের সঙ্গে শ্লীলতাহানি, ভয় দেখানো- সহ একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। এক মহিলার অভিযোগে, নিউ আলিপুর থানার পুলিশ স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করে। টলিপাড়ায় তাঁর 'দাপট'- এর কথা এতদিনে সকলেরই জানা। কার্যত টলিউডের 'সর্বেসর্বা' ছিলেন এই স্বরূপ বিশ্বাস। প্রাক্তন মন্ত্রীর ভাই গ্রেফতার হতেই জনরোষ আছড়ে পড়েছিল নিউ আলিপুর থানার সামনে এবং সুরুচি সঙ্ঘ ক্লাবের সামনে। স্বরূপ বিশ্বাসের 'কুকীর্তি' নিয়ে সরব হয়েছেন টলিপাড়ার অনেক কলাকুশলী। বেশিরভাগেরই মন্তব্য স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে একপ্রকার স্বস্তি পেয়েছেন তাঁরা। অন্যদিকে, সুরুচি সঙ্ঘ ক্লাবে জনরোষ আছড়ে পড়ার পর সেখানেও দেখা গিয়েছে চমক। ক্লাবের অন্দরে মিলেছে সুসজ্জিত ঘর, ক্লাবের পিছনের আবাসন, গোয়ালঘর, গরু - সবই মিলেছে সেখানে। 

রক্ষাকবচ চেয়ে আবেদন, হাইকোর্টে ধাক্কা অরূপের, সোমে হাজিরা না দিলে কড়া পদক্ষেপের সম্ভাবনা 

CID-র তলব, হাজিরার জন্য সময় চাইলেন অভিষেক 

বিধায়কদের সই জালিয়াতি, অভিষেককে CID তলব। ১০ জুন হাইকোর্টে মামলা কারণ দেখিয়ে CID-কে চিঠি। ভবানীভবনে চিঠি দিয়ে ফের সময় চাইলেন অভিষেক। CID-র তলব, শনিবার থেকেই দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

তৃণমূল আমলে বিজেপি করায় জোর করে গোডাউন দখল, পালাবদলের পর ফেরত পেয়ে তা খুলতেই...

ইডি দফতরে শ্রেয়া পাণ্ডে 

সোনা পাপ্পু এবং জয় কামদারের মামলায় মানিকতলার পরাজিত তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডেকে তলব ED-র। সূত্রের দাবি, শ্রেয়াকে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার তলব করা হয়েছিল। কিন্তু একদিন আগেই ED দফতরে পৌঁছেছেন তিনি। তাঁকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়েছে। ED সূত্রে দাবি, সোনা পাপ্পু বা জয় এস কামদারকে কীভাবে চেনেন তিনি, সেই বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের
Advertisement

ভিডিও

Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget