এক্সপ্লোর

Adenoviruses: রোখা যাচ্ছে না শিশুমৃত্যু, দুই মাসে ৯৫টি তাজা প্রাণ শেষ

Child Deaths: এই নিয়ে বিগত দুই মাসে প্রাণ গেল মোট ৯৫ জন শিশুর।

কলকাতা: রাজ্য জুড়ে বাড়ছে অ্যাডিনো আতঙ্ক। বি সি রায় হাসপাতালে ১৩ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু। এই নিয়ে দুই মাসে রাজ্যে ৯৫ জন শিশুর মৃত্যু হল। যে সব হাসপাতালে শিশুদের বহির্বিভাগ নেই, সেখানে অ্যাাকিউট রেসপিরেটরি ইলনেস ক্লিনিক খোলার জন্য পাঠানো হচ্ছে বাড়তি চিকিৎসক। জানিয়েছেন, স্বাস্থ্য সচিব।

রাজ্য জুড়ে মারণ থাবা বসিয়েছে অ্যাডিনো ভাইরাস। বি সি রায় হাসপাতাল সূত্রের খবর, ভয়াবহ অ্যাডিনো-আতঙ্কের মধ্যে রবিবার সকাল ৬টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত মাত্র ১৩ ঘণ্টায় মৃত্যু হয়েছে সাত  শিশুর।

এই পরিস্থিতিতে শনিবার হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে মেজাজ হারান স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী। সাংবাদিকদের ছবি তুলতে নিষেধ করেন তিনি। শিশু মৃত্যু নিয়ে খবর করাতেও আপত্তি জানান স্বাস্থ্য অধিকর্তা। পরে তিনি দাবি করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। জানান, পরিস্থিতি কখনই নিয়ন্ত্রণের বাইরে ছিল না। সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

সব মিলিয়ে গত  দুই মাসে মৃত শিশুর সংখ্য়া বে়ড়ে দাঁড়াল ৯৫। সূত্রের খবর, তার মধ্যে বি সি রায় শিশু হাসপাতালেই মৃত্যু হয়েছে ৪০ জন শিশুর। আরজি কর এবং কলকাতা মেডিক্যাল কলেজ মিলিয়ে ৪১ শিশুর মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর।  

ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথ-এ মৃত্যু হয়েছে পাঁচ  জনের। পিয়ারলেস হাসপাতাল, চিত্তরঞ্জন শিশু সদনেও শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে বলে খবর। বাঁকুড়া জেলা হাসপাতাল, বর্ধমান মেডিক্যাল কলেজে, পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতাল ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও মৃত্যু হয়েছে একাধিক শিশুর। 

এই বিষয়ে স্বাস্থ্য সচিব, নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন, পরিস্থিতিত ওপর নজর রাখা হয়েছে। যে সব হাসপাতালে শিশুদের বহির্বিভাগ নেই, সেখানে অ্যাাকিউট রেসপিরেটরি ইলনেস ক্লিনিক খোলার জন্য বাড়তি চিকিৎসক পাঠানো হচ্ছে। প্রয়োজনে ছুটির দিনেও তাঁরা এমার্জেন্সিতে থাকবেন।

এক দিকে, বাড়ছে সংক্রমণ, বাড়ছে মৃত্যু। অন্য দিকে, শিশুমৃত্যুর পর দেহ পরিবারের হাতে তুলে দিতে অনেক দেরি হচ্ছে বলে অভিযোগ করছেন অভিভাবকরা। তা নিয়েও বাড়ছে ক্ষোভ। 

সেই মৃত্যু মিছিল, সেই হাহাকার অ্যাডিনোর আতঙ্ক করোনার সেই ভয়াবহ স্মৃতি ফিরিয়ে এনেছে। জেলা থেকে কাতারে কাতারে শিশু রোগী ভিড় করছে কলকাতার হাসপাতালে। আউটডোরের সামনে উপচে পড়া ভিড়.. কেউ সন্তানের জন্য একটা আইসিইউ বেড জোগাড় করতে হন্যে হয়ে ছুটছে। এই পরিস্থিতিতে ২৮ ফেব্রুয়ারি, নির্দেশিকা জারি করে স্বাস্থ্য দফতর জানায়, সরকারি মেডিক্যাল হাসপাতাল, জেলা ও মহকুমা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতাল গুলোতে ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস ক্লিনিক। কিন্তু রবিবার ছুটির দিন একেবারে উল্টো ছবি ধরা পড়ল শহরের অন্যতম গুরুত্বপূর্ণ শিশু হাসপাতাল বিসি রায়ে। 

অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস ক্লিনিকে শিশুদের শ্বাসকষ্টজনিত রোগের চিকিৎসা হয়। রবিবার বিসি রায় হাসপাতালে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে ১৩ ঘণ্টায় ৭ শিশুর প্রাণ গিয়েছে। সেদিনও, সকাল থেকে তালা ঝুলতে দেখা যায় এআরআই ক্লিনিকে। যদিও স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম জানান, বহু হাসপাতালে জরুরি বিভাগে শিশু রোগ বিশেষজ্ঞ নেই। তাই এই নির্দেশিকা দেওয়া হয়েছিল। বিসি রায় হাসপাতালে শিশুদের জন্য আলাদা এমার্জেন্সি রয়েছে। তাই শিশুদের পরিষেবা পেতে সমস্যা হবে না। এই পরিস্থিতিতে তৃণমূল সরকারের বিরুদ্ধে ব্য়র্থতার অভিযোগ তুলে আক্রমণ শানিয়েছে বিজেপি-সিপিএম। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে রাজ্যকে নিশানা বিরোধীদের। পাল্টা জবাব তৃণমূলের রাজনীতি চলছে। শিশুদের মৃত্যু মিছিলও বাড়ছে। 

সেরা শিরোনাম

Jadavpur University: 'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
Body Recover: তিন দিন নিখোঁজ থাকার পর ২৫-এর যুবকের নিথর দেহ উদ্ধার! কী ঘটেছে ? কী দাবি পরিবারের ?
তিন দিন নিখোঁজ থাকার পর ২৫-এর যুবকের নিথর দেহ উদ্ধার! কী ঘটেছে ? কী দাবি পরিবারের ?
যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই...পুরস্কৃত করব আমি, মন্তব্য কৌস্তভ বাগচীর
যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই...পুরস্কৃত করব আমি, মন্তব্য কৌস্তভ বাগচীর
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget