এক্সপ্লোর

Anubrata Mondal: তিহাড়ে আটকে রয়েছেন অনুব্রত, কেষ্টহীন বীরভূমে চরমে তৃণমূলের কোন্দল

Birbhum News:পঞ্চায়েত নির্বাচনের সময় এগিয়ে আসছে। কিন্তু তৃণমূলের বৈতরণী পার করতে বীরভূমে নেই অনুব্রত।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) গরহাজিরায় বীরভূমে (Birbhum News) তৃণমূলের (TMC) অন্দরে ফাটল কি চওড়া হচ্ছে, পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে ক্রমশ জোাল হচ্ছে এই প্রশ্ন। কারণ কালীঘাটে তৃণমূলনেত্রীর বীরভূম-বৈঠকের দিনই লালমাটির জেলা থেকে উঠে এল দলের ছন্নছাড়া ছবি। তা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। 

গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডল এখনও জেলা তৃণমূল সভাপতি পদে বহাল

পঞ্চায়েত নির্বাচনের সময় এগিয়ে আসছে। কিন্তু তৃণমূলের বৈতরণী পার করতে বীরভূমে নেই অনুব্রত। গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডল এখনও জেলা তৃণমূল সভাপতি পদে বহাল রয়েছেন ঠিকই, কিন্তু তাঁর ঠাঁই হয়েছে সুদূর তিহাড় জেলে। আর সেই আবহেই অনুব্রতহীন বীরভূমে পঞ্চায়েত ভোটের রণকৌশল স্থির করতে, শুক্রবার জেলার নেতাদের নিয়ে কালীঘাটে সাংগঠনিক বৈঠক করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আর সেই বৈঠককে ঘিরেই লাল মাটির জেলা থেকে উঠে এল ঘাসফুল শিবিরের ছন্নছাড়া ছবি। অনুব্রতহীন বীরভূমে তৃণমূলের অন্দরে স্পষ্টতই ফাটল ধরেছে। বেসুরো হয়েছেন শাসকদলের একাধিক নেতা। নানুরের তৃণমূল বিধায়ক বিধানচন্দ্র মাজির বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দলীয় নেতৃত্বেরই সমালোচনা করতে দেখা গিয়েছে তাঁকে।

ওই ভিডিও-য় বিধানচন্দ্রকে বলতে শোনা যায়, "হয়ত বিগত দিনে যাঁরা ছিলেন, তাঁরা সংগঠন বা ক্ষনতাকে কুক্ষিগত করে রেখে দিয়েছিলেন। মানুষের মধ্যে বিকেন্দ্রীকরণ করেননি ক্ষমতা। আমরা চাই, সমাজের সর্বস্তরের মানুষ, যাঁরা তৃণমূলকে ভালবাসেন, তাঁরা এগিয়ে আসুন।" নাম না করে কি আসলে অনুব্রতকেই নিশানা করেছেন নানুরের তৃণমূল বিধায়ক? ভাইরাল বক্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।

আরও পড়ুন: Civic Volunteers: কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব নয়, সিভিক ভলান্টিয়ারে কড়া রাজ্য, এল নির্দেশিকা

শুধু তাই নয়, অনুব্রতহীন বীরভূমে সাংগঠনিক দায়িত্ব দেখভালের জন্য যে পাঁচ জনের কোর কমিটি গড়ে দেন তৃণমূলনেত্রী, সেই কোর কমিটির সদস্য কাজল শেখকেও ফেসবুক লাইভে দলের একাংশের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে। তাঁর বক্তব্য, "আপনাদের মধ্যে কয়েক জন আছেন, যাঁরা দলটাকে লুটেপুটে খাওয়ার জায়গা ভেবে নিয়েছেন... বীরভূম জেলা থেকে সরাব। "

অন্য দিকে, নলহাটির তৃণমূল বিধায়কের ওপর ক্ষোভ প্রকাশ করে দলীয় পদ ছেড়েছেন নলহাটি ১ নম্বর ব্লকের বাউটিয়া অঞ্চলের সভাপতি মৃগাঙ্ক মণ্ডল। তাঁর বক্তব্য, "আমি চিঠি দিয়ে বলেছি, অব্যাহতি দেওয়া হোক। এমএলএ সাহেব সোশ্যাল মিডিয়ায় বলেছেন, আমি বিজেপি-র হয়ে ভোট করেছি। মিথ্যে কথা বলছেন। জানি না দলটাকে ব্যক্তিগত সম্পত্তি ভাবছেন কিনা।"

তৃণমূলের এই সংঘাতের খবরে স্বভাবতই কটাক্ষ করেছে বিজেপি

কেষ্টহীন বীরভূমে তৃণমূল বনাম তৃণমূলের এই সংঘাতের খবরে স্বভাবতই কটাক্ষ করেছে বিজেপি। লাল মাটির জেলায় ঘাসফুলের শিকড় মজবুত রাখতে দলীয় নেতৃত্ব কীভাবে পরিস্থিতির মোকাবিলা করেন, সেটাই দেখার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget