এক্সপ্লোর

Mamata Banerjee: বঙ্গ রাজনীতিতে ফিরল সিঙ্গুর পর্ব, ১৪ বছর আগে যা বলেছিলেন রতন টাটা...

Ratan Tata: উপলক্ষ ছিল বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। বুধবার শিলিগুড়িতে দলের সেই অনুষ্ঠানে যোগ দেন মমতা। সেখানে আচমকাই সিঙ্গুর পর্ব উঠে আসে তাঁর মুখে।

কলকাতা: সামনের বছরের গোড়ার দিকেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023) হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। তার আগে বঙ্গ রাজনীতিতে ফিরে এল সিঙ্গুর পর্ব (Singur Movement)। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) খোদ সেই প্রসঙ্গ টেনে আনলেন। তাঁর দাবি, টাটাকে তিনি তাড়াননি, তাড়িয়েছিল সিপিএম-ই (CPM)। তাঁর এই মন্তব্য সামনে আসার পরই জোর তরজা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। মমতাকে 'মিথ্যাবাদী' বলে উল্লেখ করেছেন কেউ, কেউ আবার টাটাকর্তা রতন টাটার উক্তি মনে করিয়ে দিয়েছেন মমতাকে।

১৪ বছর আগে রতন টাটার উক্তি হাতিয়ার করে মমতাকে আক্রমণ বিরোধীদের

বুধবার দুপুর থেকে নিজেদের মতো করে রতন টাটার সেই উক্তি তুলে ধরেছেন তৃণমূল বিরোধী শিবিরের রাজনীতিকরা। কিন্তু কী বলেছিলেন রতন টাটা! ২০০৮ সালের ৩ অক্টোবর সংবাদমাধ্যমের সামনেই সিঙ্গুর থেকে টাটার উৎখাত হওয়া নিয়ে মুখ খুলেছিলেন রতন টাটা। সেখানে তিনি বলেন, "দু’বছর আগে একবার আমি বলেছিলাম, কেউ আমার মাথায় বন্দুর ঠেকালে, হয় সে গুলি চালাবে নয়তো বন্দুক সরিয়ে নেবে, কিন্তু আমি আমার মাথা সরাবো না। আমার মনে হয় মিস ব্যানার্জি ট্রিগারটা টেনেই দিয়েছেন।"

উপলক্ষ ছিল বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। বুধবার শিলিগুড়িতে দলের সেই অনুষ্ঠানে যোগ দেন মমতা। সেখানে আচমকাই সিঙ্গুর পর্ব উঠে আসে তাঁর মুখে। তাতেই কার্যত বিস্ফোরণ ঘটেছে। পঞ্চায়েত নির্বাচনের আগে মমতার এই দাবি রাজ্য রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে বলেও অত্যূক্তি হয় না। কারণ যে সিঙ্গুর একসময় বাংলার শিল্প-সম্ভাবনার প্রতীক হয়ে উঠতে উঠতেও শেষ অবধি সেই সম্ভাবনার সমাধি ঘটেছে। তার পর থেকে রাজ্যে শিল্প না আসার জন্য বার বার প্রশ্নের মুখেও পড়তে হয়েছে মমতাকে। 

আরও পড়ুন: Mamata Banerjee: 'আমি নই, টাটাকে তাড়িয়েছে সিপিএম', শিলিগুড়িতে বললেন মমতা

কিন্তু সিঙ্গুর থেকে টাটাকে উৎখাত করার দায় আসলে কার, পঞ্চায়েত নির্বাচনের আগে, সেই বিতর্ক কার্যতই উস্কে দিলেন মমতা। কারণ শিলিগুড়িতে তাঁকে বলতে শোনা যায়, "কেউ কেউ বাজে কথা বলে বেড়াচ্ছে যে, আমি টাটাকে তাড়িয়ে দিয়েছি, টাটা চাকরি দিচ্ছে, আরে টাটাকে আমি তাড়াইনি। সিপিএম তাড়িয়েছে। আপনারা লোকের জমি জোর করে দখল করতে গিয়েছিলেন। আমরা জমি ফেরত দিয়েছি। জায়গার তো অভাব নেই, আমি জোর করে কেন জমি নেব? আমরা এত প্রজেক্ট করেছি, জোর করে তো জমি নিইনি!"

কিন্তু মমতার এই দাবি 'মিথ্যাচার' ছাড়া কিছু নয় বলে দাবি বিরোধী শিবিরের। আর তাতেই রতন টাটার মন্তব্য মমতাকে স্মরণ করিয়ে দিয়েছেন সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তাঁর কথায়, "শুধু টাটা ভুল করে বলে ফেলেছিল, 'কপালে বন্দুক ঠেকালে কী করব!' সেটা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কেই বলেছিল, তা বোধহয় মনে নেই ওঁর। এত প্রখর স্মৃতিশক্তি, তাও মনে নেই। এত মিথ্যা কথা বলা কারও পক্ষে সমীচীন নয়, একজন মহিলার পক্ষে তো নয়ই, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। বাংলার সর্বনাশ করেছেন উনি। বাংলার যুব সমাজের ভবিষ্যৎ ছিল টাটার ওই কারখানা।"

পঞ্চায়েত নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে ফিরল সিঙ্গুর পর্ব

বাংলায় প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, "সবাই দেখেছেন, টাটাকে উৎখাতের পর সিঙ্গুর দিবস পালন করেছিলেন উনি। টাটার তৈরি গাঁথনি, বিল্ডিং সরকারি টাকায় ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছিলেন। কংক্রিটের জঙ্গল উচ্ছেদ করে, সমতল করে সেখানে আলু, ধানের বীজ বন্টন করেছিলেন। বলেছিলেন, কৃষকদের চাষের অধিকার ফিরিয়ে দিলেন। আর টাটা বলেছিল, বন্দুকে ভয় পায়নি তারা। কিন্তু দিদি ট্রিগার টিপে দিলেন। তাতেই ব্য়বসা গোটাতে হল।" তবে সিঙ্গুর নিয়ে এই বিতর্কে আগের মতোই দ্বিধাবিভক্ত সিঙ্গুরবাসী। শিল্প-কৃষি, পাশাপাশি দুই রাখার পক্ষে মমতা সওয়াল করেছিলেন বলে দাবি করছেন তাঁদের কেউ কেউ। এত বছর পর হঠাৎ কেন খেয়াল পড়ল, পঞ্চায়েত নির্বাচন সামনে বলেই কি! এমন প্রশ্নও উঠে আসছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj Chakraborty: গ্রেফতার হয়েছেন ৩৫ দিন আগেই, এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে জমা পড়ল চার্জশিট, সেখানে রয়েছে ব্যাপক তোলাবাজির বিস্তারিত অভিযোগ
গ্রেফতার হয়েছেন ৩৫ দিন আগেই, এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে জমা পড়ল চার্জশিট, সেখানে রয়েছে ব্যাপক তোলাবাজির বিস্তারিত অভিযোগ
West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Weather Updates: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ধাক্কা, দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গে, ঝড়-বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি তৈরি হতে পারে?
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ধাক্কা, দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গে, ঝড়-বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি তৈরি হতে পারে?
'গুন্ডাদমন বিল এখনও আইনেই পরিণত হয়নি' , ২ টি মামলা খারিজ করে দিলেন বিচারপতি
'গুন্ডাদমন বিল এখনও আইনেই পরিণত হয়নি' , ২ টি মামলা খারিজ করে দিলেন বিচারপতি

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget