এক্সপ্লোর

Asansol by Election Result : বিরাট ব্যবধানে জয় শত্রুঘ্নর, বিজেপির রথ আটকে আসানসোলে ফুটল ঘাসফুল

Shatrughan Sinha Wins : জয় ঘোষণার আগেই, দুই উপনির্বাচনে সবুজ-শিবিরের জয়জয়কারে শুভেচ্ছা জানান তৃণমূলনেত্রী (TMC) ।

আসানসোল : আসানসোলে বিরাট ব্যবধানে জয়ী তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা ( TMC's Shatrughan Sinha ) । আসানসোলে ২ নম্বরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) । আসানসোলের ৭টি বিধানসভাতেই এগিয়ে তৃণমূল।

জয় ঘোষণার আগেই, দুই উপনির্বাচনে সবুজ-শিবিরের জয়জয়কারে শুভেচ্ছা জানান তৃণমূলনেত্রী (TMC) । আসানসোল, বালিগঞ্জের উপনির্বাচনে বিপুল জনমত, শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তিনি লেখেন, 
‘তৃণমূল প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার জন্য ধন্যবাদ। ‘তৃণমূলের উপর আস্থা রাখার জন্য ভোটারদের স্যালুট। ' আসানসোল-বালিগঞ্জে সাফল্য নিয়ে ট্যুইট তৃণমূলনেত্রীর। 

 

‘আসানসোলে একের পর এক কারখানা বেচে দেওয়া হচ্ছে, রেল-সেল বেচে দেওয়া হচ্ছে, কেন্দ্রের এসব নীতি দেখে মানুষ ক্ষুব্ধ’, আসানসোলে ভোটের ফল নিয়ে প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের। 

আরও পড়ুন :

কার দখলে বালিগঞ্জ? আসানসোল ধরে রাখতে পারবে বিজেপি?

বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা, দুটি কেন্দ্রেই লড়াই হয়েছে চতুর্মুখী। আসানসোলে মোট ৮ জন প্রতিদ্বন্দ্বী হলেও, মূল লড়াই ছিল তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিন্হা, বিজেপির অগ্নিমিত্রা পাল, সিপিএমের পার্থ মুখোপাধ্যায় ও কংগ্রেসের প্রসেনজিৎ পুইতণ্ডির মধ্যে।  সকাল থেকে দৌড়ে এগিয়ে ছিলেন 'বিহারি বাবু'। বিরোধীদের বহিরাগত কটাক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে, তরতর এগোতে থাকেন শত্রুঘ্ন। পিছিয়ে পড়েন অগ্নিমিত্রা। 

ফল ঘোষণার দিন স্থানীয় হনুমান মন্দিরে পুজো দেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হার স্ত্রী পুনম সিন্হা। হনুমান জয়ন্তীতে স্বামীর জন্য জয় প্রার্থনা করেন বলে জানান তৃণমূল প্রার্থীর স্ত্রী।

একদিকে কয়লাখনি। অন্যদিকে, ছোট-বড় বিভিন্ন কলকারখানা। শিল্পাঞ্চল বলে পরিচিত আসানসোলের ফলের দিকে নজর সকলেরই। গতবছর এই কেন্দ্রের সাংসদ বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। তাঁর ছেড়ে যাওয়া আসনেই এবার উপনির্বাচন হচ্ছে। গত বিধানসভা ভোটের নিরিখে এবার অনেকটাই পাল্লা ভারী ছিল শাসক দলের। কারণ, আসানসোল উত্তর, বারাবনি, জামুড়িয়া, রানিগঞ্জ ও পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিল তৃণমূল। অন্যদিকে, বিজেপির সাকুল্যে ছিল আসানসোল দক্ষিণ ও কুলটি আসন। এবার কী হবে? আসানসোলে ভাগ্য খুলবে তৃণমূলের? 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
Annapurna Yojana : এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget