এক্সপ্লোর

By Polls: 'প্রচারে নিষেধাজ্ঞা নয়, গৃহবন্দি করা উচিত ওঁকে', নরেন্দ্রনাথকে নিয়ে মন্তব্য অগ্নিমিত্রার

Asansol By Polls: ভাইরাল ভিডিও বিতর্কে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন।

বিজেন্দ্র সিংহ, মনোজ বন্দ্যোপাধ্যায় ও কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান:  শুধু প্রচারে নিষেধাজ্ঞা বসালে হবে না। নির্বাচন পর্যন্ত গৃহবন্দি করে রাখা উচিত তৃণমূল (TMC) বিধায়ককে, মত আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি-র প্রার্থী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul)।

নরেন্দ্রনাথের উপর নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের

ভাইরাল ভিডিও বিতর্কে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর (Narendranath Chakraborty) প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন (National Election Commission)। সূত্রের খবর, ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করে তৃণমূল বিধায়কের প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নরেন্দ্রনাথের আসানসোল লোকসভা উপ নির্বাচনের প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন।

তার পরই অগ্নিমিত্রা বলেন, “নির্বাচন কমিশনকে ধন্যবাদ, সাত দিন নয়, ওনাকে নির্বাচন পর্যন্ত হাউস অ্যারেস্ট করে রাখা উচিত।” ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রে উপ নির্বাচন

আরও পড়ুন: TMC vs BJP : শিশির অধিকারীকে কুরুচিকর ভাষায় আক্রমণ অখিল গিরির, রুচিবোধ নিয়ে প্রশ্ন সৌমেন্দু অধিকারীর। Bangla News

সম্প্রতি পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি ভিডিও ভাইরাল হয়।সেখানে তাঁকে বিজেপি সমর্থকদের হুমকি দিতে শোনা যায়। বলতে শোনা যায়, “কট্টর বিজেপি, যাদের হেলানো যাবে না, তাদের চমকাতে হবে। বলবেন, আপনি যদি ভোট দিতে যান, তাহলে ধরে নেব বিজেপিকে ভোট দেবেন। ভোটের পর আপনি কোথায় থাকবেন, সেটা আপনার নিজের রিস্ক। আর যদি ভোট দিতে না যান, তাহলে ধরে নেব আপনি আমাদের সমর্থন করছেন। আপনি ভাল ভাবে থাকুন,  আপনি ভাল ভাবে থাকুন, ব্যবসা করুন, বাণিজ্য করুন, চাকরি করুন। আমরা আপনার সঙ্গে আছি। ক্লিয়ার?”

জনসভা এবং পথসভায় নিষেধাজ্ঞা কমিশনের

ভিডিওটি সামনে আসার পর মঙ্গলবার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় বিজেপি। এরপরই নরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। বুধবার থেকে ৬ এপ্রিল রাত ৮টা পর্যন্ত কোনও প্রচার, জনসভা বা পথসভা করতে পারবেন না।

কমিশন সূত্রে খবর, যে বক্তব্য ভাইরাল হয়েছে তা তৃণমূল বিধায়কেরই।নির্বাচন কমিশন মনে করছে, নরেন্দ্রনাথ চক্রবর্তীর বক্তব্য নির্বাচনী বিধি লঙ্ঘন করেছে। সেই কারণেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। কমিশনের সিদ্ধান্ত নিয়ে নরেন্দ্রনাথের বক্তব্য, “কমিশনের নির্দেশ পালন করব।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
Abhishek Banerjee: অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
Shrabani Mela: শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
TMC 21 July: শহিদ দিবস ঘিরে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কংগ্রেস, এসিপিআই, চার পক্ষেরই প্রস্তুতি তুঙ্গে
শহিদ দিবস ঘিরে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কংগ্রেস, এসিপিআই, চার পক্ষেরই প্রস্তুতি তুঙ্গে

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget