এক্সপ্লোর

Paschim Burdwan News: টোল ফ্রি নম্বর আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের, সরকারি জমিতে গজিয়ে ওঠা একাধিক হোটেলে হানা পুলিশের !

Land Encroachment: বাজেয়াপ্ত হয়েছে প্রচুর মদ। সরকারি জমির ফেন্সিং কেটে একের পর এক ধাবা গজিয়ে উঠেছে বলে, খবর প্রশাসন সূত্রে।

মনোজ বন্দ্যোপাধ্য়ায়, দুর্গাপুর : সোমবার নবান্নের বৈঠকে সরকারি জমি দখলমুক্ত করতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। এরপরেই নড়েচড়ে বসেছে পশ্চিম বর্ধামানের জেলা প্রশাসন। সরকারি জমিকে দখলমুক্ত করতে টোল ফ্রি নম্বর চালু করল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। যে কেউ এই নম্বরে ফোন করে সরকারি জমি দখল সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন।

পাশপাশি সরকারি জমিতে গজিয়ে ওঠা একাধিক হোটেলেও হানা দেয় পুলিশ। তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে প্রচুর মদ। সরকারি জমির ফেন্সিং কেটে একের পর এক ধাবা গজিয়ে উঠেছে বলে, খবর প্রশাসন সূত্রে। অপরাধীদের রেয়াত করা হবে না বলে আশ্বাস আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের। যদিও পুরোটাকে আই ওয়াশ বলে কটাক্ষ করেছে বিজেপি।

লোকসভা ভোটের পুরসভাভিত্তিক ফল অনুযায়ী, রাজ্য়ের একশো একুশটি পুরসভার মধ্য়ে, অধিকাংশেই প্রথম স্থানে বিজেপি। কলকাতা পুরসভাতেও ২০২১ সালে বিজেপি যত আসন পেয়েছিল, লোকসভা ভোটের ফলের নিরিখে, তার চেয়ে অনেক বেশি আসনে লিড পেয়েছে তারা। সেই কারণেই কি পুরসভা নিয়ে বৈঠকে রুদ্রমূর্তিতে দেখা গেল মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে? প্রশ্ন তুলছেন অনেকেই। এনিয়ে সরব হয়েছে বিরোধীরাও।

কখনও একের পর এক পুরসভার নাম করে করে ক্ষোভ উগরে দিলেন। কখনও তৃণমূল কাউন্সিলরদের ভূমিকা নিয়ে তীব্র ভর্ৎসনা করলেন। ছাড়লেন না আমলা থেকে পুলিশকেও। সোমবার নবান্নের বৈঠকে এমনই রুদ্রমূর্তিতে দেখা গেল মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে। 

কিন্তু আচমকা পুরসভা নিয়ে মুখ্য়মন্ত্রীর এভাবে ক্ষোভে ফেটে পড়লেন কেন? বিরোধীদের দাবি, লোকসভা ভোটে সার্বিকভাবে তৃণমূল ভাল ফল করলেও, রাজ্য়ের পুর-এলাকাগুলির ফল তাঁর মনে ভয় ধরিয়েছে। লোকসভার পুরসভাভিত্তিক ফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, জেলার পুর-এলাকাগুলির অধিকাংশেই বিজেপি তৃণমূলের থেকে এগিয়ে রয়েছে। লোকসভা ভোটের পুরসভা ভিত্তিক ফল অনুযায়ী, রাজ্যের ১২১টি পুরসভার মধ্য়ে ৭৪টিতেই ওয়ার্ড ভিত্তিক ফলাফলের নিরিখে ১ নম্বরে রয়েছে বিজেপি। তৃণমূল ৪১টিতে, কংগ্রেস ৩টিতে প্রথম স্থানে এবং ৩টি পুরসভা টাই হয়ে রয়েছে। লোকসভা ভোটের পুরসভাভিত্তিক ফল ঘেঁটে দেখা যাচ্ছে, কলকাতা পুরসভাতেও ভাল মতোই থাবা বসিয়েছে বিজেপি।১৪৪ ওয়ার্ডের কলকাতা পুরসভায় শেষ ভোটে মাত্র ৩টি ওয়ার্ডে জিতেছিল বিজেপি।সেখানে এবার লোকসভা ভোটের ফলের নিরিখে ৪৫টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তারা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget