এক্সপ্লোর

Asansol Municipal Election: এখানে বাড়াবাড়ি করতে এলে পাল্টা মার পড়বে, আসানসোল থেকে হুঁশিয়ারি অগ্নিমিত্রার

Asansol Municipal Election: আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা। তাতে দলের বৈতরণী পারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পড়েছে তাঁর কাঁধে।

আসানসোল: কলকাতায় (KMC Election 2021) মুখ থুবড়ে পড়েছে দল। কিন্তু আসানসোলে (Asansol Municipal Election) তা হবে না। আসানসোল পুরসভায় নির্বাচনের আগে ঘোষণা সদ্য রাজ্য বিজেপি-র (BJP) সাধারণ সম্পাদক পদপ্রাপ্ত অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। কলকাতায় তৃণমূল (TMC) হিংসা এবং ছাপ্পাভোট করে জিতেছে বলে আগেই অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। আসানসোলে তা করতে এলে পাল্টা মার পড়বে বলে ঘোষণা অগ্নিমিত্রার।

আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা। তাতে দলের বৈতরণী পারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পড়েছে তাঁর কাঁধে। মঙ্গলবার সেই উপলক্ষে সেখানে বিজেপি-র কার্যালয়ে জরুরি বৈঠক করেন তিনি। সেখানে বলেন, “কলকাতা পুরভোটে যা হয়েছে, এখানে তা চলবে না। তৃণমূল মার দিয়ে, ভয় দেখিয়ে আটকাবে ভাবলে পাল্টা মার পড়বে।”

আরও পড়ুন: Kolkata News: মত্তদের তাণ্ডবের অভিযোগ হাতিবাগানের রেস্তোরাঁয়, পাল্টা মারধরের অভিযোগ

আগামী ২২ জানুয়ারি আসানসোল পুরসভায় নির্বাচন। ফল ঘোষণা ২৫ জানুয়ারি। বিধানসভা নির্বাচন এবং কলকাতা পুরসভা নির্বাচনে হারের পর তাই সেখানে জান লড়িয়ে দেওয়ার চেষ্টায় বিজেপি। স্বাভাবিক ভাবই আসানসোলের মেয়ে তথা সেখানকার বিধায়ক অগ্নিমিত্রার উপর গুরুদায়িত্ব রয়েছে। বিশেষ করে সেখানকার সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo) যখন পদ্ম ছেড়ে জোড়াফুলে যোগ দিয়েছেন বিধানসভা ভোটের ঠিক পরেই। তৃণমূলে যোগ দিয়েই ক্ষান্ত নেই বাবুল, লাগাতার বিজেপি-র রাজ্য নেতৃত্বকে নিশানা করে চলেছেন তিনি।

তবে আসানসোলে খুব একটা স্বস্তিতে নেই বিজেপি।পুরভোটে দু’সপ্তাহ বাকি থাকতে সেখানে শক্তি বাড়াতে নেমে পড়েছে তৃণমূল। সিপিএম (CPM) নেত্রী কবিতা যাদবকে ইতিমধ্যেই দলে টেনে নিয়েছে তারা। এমন পরিস্থিতিতে আসানসোলে নিজেদের সংগঠন ধরে রাখতে মরিয়া বিজেপি।

অন্য দিকে, ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতেই সোমবার থেকে আসানসোলে আদর্শ আচরণ বিধি চালু হয়েছে। ভোটের প্রস্তুতি এবং নিরাপত্তার দিকটি খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন। বুথে বুথে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ আগেই দিয়েছে নির্বাচন কমিশন। তার প্রস্তুতি চলছে।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget