এক্সপ্লোর

Kolkata News: মত্তদের তাণ্ডবের অভিযোগ হাতিবাগানের রেস্তোরাঁয়, পাল্টা মারধরের অভিযোগ

Restaurant Ransacked at Hatibagan : ঘটনা নিয়ে দু’পক্ষই বড়তলা থানায় অভিযোগ দায়ের করেছে। দু’পক্ষের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে তদন্ত শুরু করা হয়েছে।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : হাতিবাগানের (Hatibagan) রেস্তোরাঁয় (Restaurant ) তাণ্ডবের (Ransacked) অভিযোগ। পাল্টা, মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে রেস্তোরাঁ কর্তৃপক্ষের বিরুদ্ধে। দু’পক্ষই থানায় (Police Station) অভিযোগ দায়ের করেছে। এক রেস্তোরাঁ কর্মীকে (Resturant Worker) গ্রেফতার করেছে পুলিশ (Police)।

রেস্তোরাঁর দেওয়া সিসি ক্যামেরার (CCTV) ফুটেজ অনুযায়ী, ২৬ ডিসেম্বর রাতে সেখানে খেতে যান কয়েকজন যুবক। রেস্তোরাঁ কর্তৃপক্ষের অভিযোগ, ওই যুবকরা প্রথমে রেস্তোরাঁর বাইরে দাঁড়িয়ে মদ্যপান করেন। পরে, রেস্তোরাঁর ভিতরেও মদ্যপান শুরু করেন। অন্য, গ্রাহকরা এর প্রতিবাদ করেন। রেস্তোরাঁর কর্মীরাও মদ্যপানের প্রতিবাদ করলে, শুরু হয় ধস্তাধস্তি। এমনকী, কর্মীদের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পাল্টা, অভিযুক্তদের দাবি হোটেলকর্মীরাই তাঁদের মারধর করেছেন। দু'জন জখম হয়েছেন বলে অভিযোগ তাদের। একজনের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। বেশ কয়েকটি সেলাই পড়েছে বলেও অভিযোগ তাদের। যদিও, রেস্তোরাঁ কর্তৃপক্ষের দাবি, মত্ত অবস্থায় সিঁড়ি দিয়ে নামার সময়, পড়ে গিয়ে আঘাত লেগেছে।

ঘটনা নিয়ে দু’পক্ষই বড়তলা থানায় অভিযোগ দায়ের করেছে। দু’পক্ষের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে তদন্ত শুরু করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে, এক রেস্তোরাঁ কর্মীকে।

করোনা দ্বিতীয় ঢেউয়ের সময় কখনও পাঁচ তারা হোটেল, কখনও আবার বার-কাম-রেস্তোরাঁর বিরুদ্ধে করোনা বিধি ভাঙার প্রবণতা সামনে এসেছিল। বিধি ভেঙে শহর থেকে জেলায় চলছিল হুল্লোড়। কলকাতার পার্ক হোটেল, হোটেল হিন্দুস্তানের পর শিরোনামে আসে শিলিগুড়ির বার-কাম-রেস্তোরাঁ।  করোনা-বিধি উড়িয়ে মধ্যরাতে কলকাতার অভিজাত পার্কস্ট্রিটের পাঁচতারা হোটেলে স্যাটার্ডে নাইট পার্টি চলেছিল। বাধা দেওয়ায় পুলিশের ওপর চড়াও হওয়ার অভিযোগও উঠেছিল। যে ঘটনায় গ্রেফতার করা হয়েছিল ৩৭ জনকে। বাজেয়াপ্ত করা হয়েছিল মার্সিডিজ-সহ ২টি বিলাসবহুল গাড়ি। বিদেশি মদের বোতল ও গাঁজা। কয়েক মাসের জন্য পার্ক হোটেলের মদ্যপান দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞাও জারি হয়েছিল।

আরও পড়ুন- রেড ভলান্টিয়ার থেকে চিকিৎসক-আশাকর্মী; কঠিন, বিপন্ন সময়ে মুখে হাসি ফুটিয়েছেন যাঁরা

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Calcutta High Court: যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget