এক্সপ্লোর

West Burdwan: চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বিপত্তি, ২ আর পি এফ জওয়ানের তৎপরতায় প্রাণরক্ষা

ট্রেনে উঠতে গিয়ে স্টেশনেই পড়ে গেলেন এক মহিলা যাত্রী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল স্টেশনে।

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: তেষ্টা মেটাতে ট্রেন থেকে নেমে খানিক জল আনতে গেছিলেন। কিন্তু ফিরে ট্রেনে উঠতে গিয়ে যে এমন সাংঘাতিক ঘটনা ঘটবে তা স্বপ্নেও ভাবেননি এই মহিলা। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে স্টেশনেই পড়ে গেলেন এক মহিলা যাত্রী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল স্টেশনে।

চলন্ত ট্রেনে উঠতে পা পিছলে পড়ে যান এক মহিলা যাত্রী। যদিও কোনও রকমে প্রাণে বাঁচেন তিনি। মহিলার প্রাণ বাঁচাতে এগিয়ে আসেন দুই আর পি এফ জওয়ান। গতকাল অর্থাৎ শনিবার সকালে আসানসোল স্টেশনের ঘটনা। সকাল আটটা নাগাদ বিলাসপুর – পটনা ট্রেন এসে থামে আসানসোল স্টেশনে। তেষ্টা মেটাতে ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে জল আনতে নামেন ওই মহিলা যাত্রী। জল ভরে ফেরার সময় ট্রেনে উঠতে যেতেই ঘটে বিপদ। ট্রেনে চাপার আগেই ট্রেনটি হঠাৎ ছেড়ে দেয়। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে স্বভাবতই পা পিছলে পড়ে যান তিনি।

তবে সৌভাগ্যবশত সেই সময় ওইখান দিয়ে দুই কর্তব্যরত আর পি এফ জওয়ান যাচ্ছিলেন। দুর্ঘটনা ঘটতে দেখে সঙ্গে সঙ্গে ছুটে যান ওই দুই আর পি এফ জওয়ান। বেকায়দায় পড়ে গিয়ে ট্রেনের চাকার নিচে চলে যাওয়ার আগেই তাঁকে টেনে তোলেন ওই দুই উদ্ধারকারী। সঠিক সময়ে ওই দুই জওয়ান ঘটনাস্থলে এসে না পৌঁছলে ঘটে যেতে পারত সাংঘাতিক ঘটনা। হয়তো প্রাণও যেতে পারত ওই মহিলার। তবে ওই মহিলা যাত্রীকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে থামানো হয় ট্রেন। ট্রেন থামিয়ে তাঁকে আবার তাঁর পরিবারের সঙ্গে চাপিয়ে দেওয়া হয় ট্রেনে।

এই সম্পূর্ণ ঘটনাটির ছবি ধরা পড়েছে আসানসোল প্ল্যাটফর্মের সিসিটিভি ক্যামেরায়। ঘটনার কথা জানতে পেরে স্বভাবতই দুই জওয়ানের প্রশংসা করছেন সকলে। দুই জওয়ানের তৎপরতায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সকলে। প্রত্যেকের একটাই বক্তব্য, ভাগ্যিস, ওই দুই কর্তব্যরত অফিসার ছিলেন ওখানে, নয়তো চূড়ান্ত মর্মান্তিক ঘটনা ঘটে যেতে পারত।

সেরা শিরোনাম

RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল

ভিডিও

Durga Puja 2026: চেনা ঝাড়বাতি, একডালিয়া এভারগ্রিনে ঐতিহ্য ও সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda
Pujar Adda | পুজোর আড্ডায় টিম শ্বেতকালী টু - গুহাকালী | ABP Ananda LIVE
Durga Puja | সকালেই নবপত্রিকা স্নান, দেখুন কাটোয়ার পুজো
Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget