এক্সপ্লোর

Asfakulla Naiya : 'অভিযোগ মিথ্যে', পুলিশি তলব আটকাতে হাইকোর্টে আসফাকুল্লা

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। মামলার শুনানির সময় নির্দিষ্ট করা হয়নি।

সৌভিক মজুমদার, উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : আর জি কর-আন্দোলন যুক্ত জুনিয়র ডাক্তার আসফাকুল্লা নাইয়াকে পুলিশি তলব আটকাতে মামলা দায়ের হল হাইকোর্টে । মামলাকারীর দাবি, ডাক্তারিতে নিজেকে উচ্চ শিক্ষিত দাবি করে প্র্যাকটিস করছেন এই দাবি ভিত্তিহীন। বিভিন্ন ধারায় তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এমনকী, প্রায় ৩০ জন পুলিশ আসফাকুল্লার বাড়িতে পাঠিয়ে তল্লাশির নামে আতঙ্ক তৈরি করা হয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। মামলার শুনানির সময় নির্দিষ্ট করা হয়নি।

আর জি কর মেডিক্যালের জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা নাইয়াকে তলব করে পুলিশ।  সোমবার সকাল ১১টায় তাঁকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় ডেকে পাঠানো হয়।  আর জি কর আন্দোলনের অন্যতম প্রধান মুখ, জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা নাইয়া। অভয়ার অপরাধীর শাস্তির দাবিতে সর্বদা গর্জে উঠেছেন তিনি। সেই সঙ্গে আওয়াজ তুলেছেন দুর্নীতি বিরোধী আন্দোলনেও। সম্প্রতি আসফাকুল্লা নাইয়ার বিরুদ্ধে নিয়ম ভেঙে ভুল পরিচয় দিয়ে, প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগ তোলা হয়।       

কেন এই অভিযোগ?

সিঙ্গুরের একটি হেলথ সেন্টারের এই পোস্টারে ENT বিভাগের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি আসফাকুল্লা নাইয়াকে ENT বিশেষজ্ঞ হিসেবে উল্লেখ করা হয়েছিল। সেই ছবি সামনে আসতে,  রাজ্য মেডিক্যাল কাউন্সিলের কাছে আসফাকুল্লা নাইয়ার বিরুদ্ধে অভিযোগ জানায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন। তারপরই ৭ দিনের মধ্যে এর ব্যখ্যা চেয়ে জুনিয়র ডাক্তারকে চিঠি পাঠায় রাজ্য মেডিক্যাল কাউন্সিল। যদিও সেই চিঠিতে কোনও সই বা তারিখ ছিল না বলে অভিযোগ। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের দাবি, যে চিঠি তাদের তরফ থেকে আসফাকুল্লাকে পাঠানো হয়েছিল, তাতে রেজিস্ট্রারের সই ছিল।

কাকদ্বীপের বাড়িতে পুলিশ

আসফাকুল্লা নাইয়ার বিরুদ্ধে অভিযোগ পেয়ে তাঁর বাড়িতে পৌঁছে যায় পুলিশ! সাত সকালে তাঁর গ্রামের বাড়িতে জনা তিরিশেক পুলিশকর্মী গিয়ে হাজির হন বলে অভিযোগ। বাড়িতে ছিলেন তাঁর মা ও ভাই-বোনেরা। এই ঘটনার কড়া সমালোচনা করেন চিকিৎসক। তিনি সরাসরি প্রশ্ন তোলেন, দরকারে তাঁকে তলব করুক পুলিশ, আরজি কর মেডিক্যালে এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করুক, কিন্তু কেন তাঁর বাড়ির লোকজনকে এভাবে হয়রানি করা হচ্ছে । 

আসফাকুল্লা নাইয়ার বাড়িতে পুলিশি অভিযানের প্রতিবাদে শুক্রবার পথে নামেন জুনিয়র ডাক্তাররা। বিধাননগর পুলিশ কমিশনারেটের সামনে বিক্ষোভ দেখায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট।

আরও পড়ুন :

জামিন পাবেন জেলবন্দি চিন্ময়কৃষ্ণ? আজ বাংলাদেশ হাইকোর্টে শুনানির সম্ভাবনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
West Bengal News Live : অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার ঘটনায় FIR দায়ের হল খড়দা থানায়
অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার ঘটনায় FIR দায়ের হল খড়দা থানায়
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget