এক্সপ্লোর

Asha Worker Agitation: বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবি, আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার

Kolkata News: সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় আশা কর্মীদের। 

সঞ্চয়ন মিত্র, কলকাতা: বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে তুলকালাম। সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় আশা কর্মীদের। 

স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে তুলকালাম: বেতন বৃদ্ধি করতে হবে। দিতে হবে সরকারি স্বীকৃতি। আর এই দাবিতে সরব আশা কর্মীরা। এদিন স্বাস্থ্যভবন অভিযানে নামেন তাঁরা। তাতেই পুলিশের সঙ্গে একেবারে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে আন্দোলনকারীরা বচসা শুরু হয়। বিক্ষোভ দেখাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এক আশাকর্মী। তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। এক আন্দোলনকারী বলেন, “আমরা সরকারি স্বীকৃতি চাই।  স্থায়ীকরণ করতে হবে। মাধ্যমিকের ডিউটি থেকে সার্ভে, বিনা পারিশ্রমিকে একের পর এক কাজ করাচ্ছে। আমাদের দাবি বিনা পারিশ্রমিকে কোনও কাজ করানো যাবে না। স্বাস্থ্যকর্মীর মর্যাদা দিতে হবে। নির্দিষ্ট কাজ এবং কাজের নির্দিষ্ট সময় বেঁধে দিতে হবে।’’

বকেয়া ডিএ-এর দাবিতে ধর্না: এদিকে বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান ১২ দিনে পড়ল। কেন্দ্র ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের DA-র ফারাক ছিল ৩৪ শতাংশ। ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সেই ব্যবধান বেড়ে হয়েছেন ৩৫ শতাংশ।  গত বুধবার রাজ্যের সমস্ত সরকারি প্রতিষ্ঠানে ২ ঘণ্টার কর্মবিরতি পালন। গত শনিবার দুপুর ১টা থেকে রবিবার দুপুর ১টা পর্যন্ত ২৪ ঘণ্টার প্রতীকী অনশন। বকেয়া DA-র দাবিতে রাজপথে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছেন সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ৩৩টি সংগঠনের যৌথ মঞ্চ।                                       
.
এই পরিস্থিতিতে, ১৩ ফেব্রুয়ারি জরুরি পরিষেবা বজায় রেখে ফের কর্মবিরতির ডাক দিলেন আন্দোলনকারীরা। রবিবার, বকেয়া DA-র দাবিতে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান ১০ দিনে পড়ল।এদিনও, শহিদ মিনার চত্বরে ছবিটা ছিল একইরকম। হাতে হাতে প্ল্যাকার্ড। মুখে মুখে স্লোগান। সংগ্রামী যৌথ মঞ্চ আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, “কাল ও পরশু ভাবার সময় তারপর আমরা বুধবার পরবর্তী কর্মসূচি ঘোষণা। ১৩ তারিখ জরুরি পরিষেবা বজায় রেখে কর্মবিরতি।’’ রবিবার, আন্দোলনমঞ্চে আসেন এপিডিআরের সদস্য, মানবাধিকারকর্মী রঞ্জিত শূর। দুপুরে ১টা নাগাদ ফলের রস খেয়ে প্রতীকী অনশন ভঙ্গ করেন যৌথ মঞ্চের ৩২ জন সদস্য।

আরও পড়ুন: Vessel Services Disrupted: সকাল থেকে ঘন কুয়াশার জের, সাগরে ভেসেল পরিষেবা ব্যাহত

সেরা শিরোনাম

Food Safety Department Raid: পুকুরের জলে তৈরি বিরিয়ানি, পচা মাংস ! হোটেলে গিয়ে কী খাচ্ছেন ? খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে ভয়ঙ্কর তথ্য ফাঁস
পুকুরের জলে তৈরি বিরিয়ানি, পচা মাংস ! হোটেলে গিয়ে কী খাচ্ছেন ? খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে ভয়ঙ্কর তথ্য ফাঁস
West Bengal News Live Updates: নেপালে মৃতের সংখ্য়া ছাড়াল ১২৫০, এখনও পশ্চিমবঙ্গের ৩২ জন নিখোঁজ
নেপালে মৃতের সংখ্য়া ছাড়াল ১২৫০, এখনও পশ্চিমবঙ্গের ৩২ জন নিখোঁজ
Jagannath Chattapadhyay: গত ১৫ বছরে তৃণমূলের আমলে দুর্নীতির অভিযোগের তালিকা দীর্ঘ, এবার রাজ্যের এই ৩ দফতরের শ্বেতপত্র প্রকাশের দাবি উচ্চশিক্ষামন্ত্রীর
গত ১৫ বছরে তৃণমূলের আমলে দুর্নীতির অভিযোগের তালিকা দীর্ঘ, এবার রাজ্যের এই ৩ দফতরের শ্বেতপত্র প্রকাশের দাবি উচ্চশিক্ষামন্ত্রীর
Nepal Update: তখন স্কুলে ক্লাস নিচ্ছিলেন , হঠাৎই খবর আসে, নেপালে প্রিন্সিপালের বুদ্ধিতে বেঁচে গেল অসংখ্য় পড়ুয়া
তখন স্কুলে ক্লাস নিচ্ছিলেন , হঠাৎই খবর আসে, নেপালে প্রিন্সিপালের বুদ্ধিতে বেঁচে গেল অসংখ্য় পড়ুয়া

ভিডিও

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চরম উত্তেজনা, ক্যাম্পাসে ABVP-র মিছিল; বাইরে প্রতিবাদে SFI
Nepal Flash Flood : নেপাল বিপর্যয়ে মৃতের সংখ্যা ১২৫০ পার! ত্রাণ শিবিরে হাহাকার, উদ্ধারকাজে তৎপরতা
Firhad Hakim News : ফিরহাদ হাকিমের সংস্থার নিউ আলিপুরের অফিসে তল্লাশি, সরগরম রাজ্য রাজনীতি | ABP
Abhishek Banerjee : অভিষেকের অফিসে হামলার অভিযোগে গ্রেফতার ৬, CCTV ফুটেজ ও এক্স পোস্ট ঘিরে চাঞ্চল্য
RG Kar: 'পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল, ও গ্রেফতার হয়েছে; এটা তো হওয়ারই ছিল', সোমনাথের গ্রেফতারির পর রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget