এক্সপ্লোর

অসম এসটিএফের হাতে গ্রেফতার জঙ্গির থেকে 'সন্দেহজনক' বই উদ্ধার, 'মগজ ধোলাই'- এর কাজে কি হতো এর ব্যবহার?

Assam STF Arrested Militant: ২০২০ সালে জামাত উল মুজাহিদিনের সদস্য সন্দেহে কলকাতা এসটিএফের হাতে বীরভূম থেকে গ্রেফতার হয় এই শেখ নাজিবুল্লা হাকানি।

আবির দত্ত, কলকাতা : অসমে ধৃত জঙ্গি শাহিনুর ইসলামকে নিয়ে বিস্ফোরক তথ্য। বিস্ফোরক তথ্য এসটিএফের হাতে। ধৃত শাহিনুরের কাছে মিলেছে ২ টি বই। তার মধ্যে একটি বই লেখা নাজিবুল্লা হাকানির। ২০২০-তে জেএমবি জঙ্গি সন্দেহে এই নাজিবুল্লাকে গ্রেফতার করে এসটিএফ। শাহিনুর কি জেএমবি-র সদস্য ছিল? জেএমবি থেকে কি এবিটি-তে যোগ দিয়েছিল সে? স্লিপার সেল-কে উদ্বুদ্ধ করতেই কি পড়ানো হত নাজিবুল্লার লেখা বই? খতিয়ে দেখছে এসটিএফ। 

অসম এসটিএফের অপারেশন প্রঘাত- এই গ্রেফতার হয়েছে শাহিনুর আলম। অসমের ধুবড়ির বান্ধবপাড়া থেকে গ্রেফতার করা হয় তাকে। এখনও পর্যন্ত মোট ১১ জনকে গ্রেফতার করেছে অসম এসটিএফ। তাদের অনেকের থেকেই বিস্ফোরক তথ্য পাওয়া গিয়েছে। সেই দলেই নাম জুড়েছে শাহিনুরেরও। তার বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল বলে খবর। গতকাল শাহিনুরকে গ্রেফতারের পর তার থেকে বেশ কিছু আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, মোবাইল ফোন এবং দুটো বই উদ্ধার করা হয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হয়, এর মধ্যে একটি বই শেখ নাজিবুল্লা হাকানির লেখা। 

কে এই শেখ নাজিবুল্লা হাকানি? 

২০২০ সালে জামাত উল মুজাহিদিনের সদস্য সন্দেহে কলকাতা এসটিএফের হাতে বীরভূম থেকে গ্রেফতার হয় এই শেখ নাজিবুল্লা হাকানি। সন্দেহভাজন কার্যকলাপ এবং বেশ কিছু সন্দেহজনক বই নাজিবুল্লার কাছে থাকায় তাকে গ্রেফতার করা হয় জেএমবি জঙ্গি সন্দেহে। তার লেখা বই শাহিনুরের কাছ থেকে উদ্ধার হওয়ায় উঠছে অনেক প্রশ্ন। মূলত তিনটি বিষয় খতিয়ে দেখছেন গোয়েন্দারা। প্রথমত শাহিনুর কি প্রথমে জামাত উল মুজাহিদিনের সদস্য ছিল। দ্বিতীয়ত সে কি পরে নাম লিখিয়েছিলে আনসারুল্লাহ্‌ বাংলা টিমে? তৃতীয়ত নাজিবুল্লার সঙ্গে কি শাহিনুরের সরাসরি যোগাযোগ ছিল? এইসব বিষয় খতিয়ে দেখার পাশাপাশি শাহিনুর ইসলাম কি শেখ নাজিবুল্লা হাকানির লেখা বই স্লিপার সেলকে উদ্বুদ্ধ করতে, তরুণ সমাজের মগজ ধোলাইয়ের মাধ্যমে তাদের দলের সদস্যপদ নেওয়ার চেষ্টা করার ক্ষেত্রে ব্যবহার হচ্ছিল কিনা সেটাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা। 

আল কায়দার শাখা আনসারুল্লাহ্‌ বাংলা টিমের বেশ কয়েকজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। বেশ কয়েকজন সন্দেহভাজনের খোঁজ চলছে বলে খবর। এদের সঙ্গে প্রথম থেকেই জেএমবি সদস্যদের যোগ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ এইসব সন্দেহভাজনরা আগে জামাত উল মুজাহিদিনের সদস্য ছিল কিনা এবং পরে এবিটি- তে যোগ দিয়েছিল কিনা, সেটাই খতিয়ে দেখছে এসটিএফ। 

আরও পড়ুন- ঝাড়গ্রাম, পুরুলিয়ার পর এবার বাঁকুড়া, পালানো বাঘিনীর জঙ্গলমহল সফর চলছেই 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget