এক্সপ্লোর

Gazole News: পুকুর দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র মালদার গাজোল, দুই গোষ্ঠীর সংঘর্ষে জখম অন্তত ৭

Malda News: সরকারি একটি পুকুর দখলকে কেন্দ্র করে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হল মালদার গাজোলে। এর ফলে জখম হয়েছে অন্তত সাতজন। একাধিক বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুনও লাগিয়ে দেওয়া হয়।

করুণাময় সিংহ, গাজোল: পুকুর দখলকে কেন্দ্র করে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হল মালদার (Malda) জেলার গাজোলে (Gazole)। দুটি গোষ্ঠীর সংঘর্ষে জখম হয়েছেন অন্তত সাতজন। একের পর এক বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন লাগিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন প্রচুর পুলিশ কর্মী। বিষয়টিকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে স্থানীয় এলাকায়। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কতজন গ্রেফতার হয়েছে তা সঠিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েক সপ্তাহ ধরেই একটি সরকারি পুকুর কাদের দখলে থাকবে তা নিয়ে দুটি গোষ্ঠীর লোকজনের মধ্যে চাপানউতোর চলছিল মালদা জেলার গাজোলে। গতকাল সেই নিয়ে বিবাদ চরমে ওঠে। মঙ্গলবার সকালে পুকুর দখলের ঘটনাকে কেন্দ্র করে দুটি গোষ্ঠীর লোকজনের মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধে যায়। একে অপরের ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় দুটি গোষ্ঠীর লোকজন। তাদের মারামারির ফলে অন্তত সাতজন জখম হয়েছে। এর পাশাপাশি একাধিক বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এর ফলে প্রচুর জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। বিষয়টিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় স্থানীয় এলাকায়। খবর পেয়ে প্রচুর পুলিশ কর্মী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখনও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি টহলদারি চলছে। মোতায়েন রয়েছেন প্রচুর পুলিশ কর্মীও। অন্যদিকে উভয় গোষ্ঠীর সংঘর্ষে জখম সাতজন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন।

একটি বাড়ির সিসিটিভিতে ভাঙচুরের ছবি ধরা পড়েছে। তাতে দেখা যাচ্ছে, একদল লোক একটি বাড়িতে গিয়ে তুমুল ভাঙচুর চালাচ্ছে। ইট ও পাথর ছোঁড়ার পাশাপাশি বাড়ির উঠোনে থাকা জিনিসপত্র ভাঙচুর করছে। 

অন্য একটি ভিডিওতে দেখা যায়, দা সহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে রাস্তার ওপরে দাপাদাপি করছে কিছু মানুষ। অন্যপক্ষের লোকজনকে লক্ষ্য করে ইটও ছুঁড়তে দেখা যায় কয়েকজনকে। কেউ বাঁশ নিয়ে তো কেউ গাছের গুঁড়ি নিয়ে ভাঙচুর চালাচ্ছে। রাস্তায় দৌড়াদৌড়ি করেছেন অনেক মানুষ।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Chinmay Krishna Das: সন্ন্যাসী চিন্ময় দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে বিধানসভায় মিছিল বিজেপি বিধায়কদের

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?
'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?
West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Cyclone Akvan : 'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
Transgender Job: শুধু ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা নয়, বৃহন্নলাদের দিয়ে এবার সরকারি কাজ করাবে রাজ্য!
শুধু ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা নয়, বৃহন্নলাদের দিয়ে এবার সরকারি কাজ করাবে রাজ্য!

ভিডিও

Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের
Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget