এক্সপ্লোর

West Bengal Business Summit 2022: "আগামীদিনে কমপক্ষে দেড় কোটি কর্মসংস্থান হতে চলেছে বাংলায়,'' ঘোষণা মুখ্যমন্ত্রীর

BGBS 2022 Latest News: এদিন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "যেখানে ভারতে ৪০ শতাংশ মানুষ কাজ হারিয়েছে। বাংলা সেখানে ৪০ শতাংশ বেকারত্ব হ্রাস করেছে।''

কলকাতা: আগামীদিনে কমপক্ষে দেড় কোটি কর্মসংস্থান হতে চলেছে বাংলায়। ঘোষণা মুখ্যমন্ত্রীর। এদিন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, "যেখানে ভারতে ৪০ শতাংশ মানুষ কাজ হারিয়েছে। বাংলা সেখানে ৪০ শতাংশ বেকারত্ব হ্রাস করেছে। রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, কিন্তু আমরা একসঙ্গে থাকি। বাংলায় যে থাকে সেই আমাদের পরিবারের সদস্য। আগামীদিনে কমপক্ষে দেড় কোটি কর্মসংস্থান (Employment) হতে চলেছে বাংলায় (West Bengal)।'' 

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন: এদিন তিনি বলেন, “আমার পরবর্তী লক্ষ্য শিল্প ক্ষেত্রে কর্মসংস্থান। করোনাকালে প্রথম রাজ্য হিসেবে বাণিজ্য সম্মেলন করেছে বাংলা। প্রথম বাণিজ্য সম্মেলনে ১২ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছিল। ৮ স্তম্ভের উপর রাজ্যের উন্নয়ন দাঁড়িয়ে আছে। পরিকাঠামো, স্কুল শিক্ষা, সামাজিক উন্নয়ন প্রকল্প, সামাজিক সুরক্ষা, নারী ক্ষমতায়ন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রায় ২ কোটি মহিলা মাসে ৫০০ টাকা করে পাচ্ছেন। হেলথ কার্ডে সরকারি হাসপাতালে চিকিৎসা বিনামূল্যে। আড়াই কোটি স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছে’। কন্যাশ্রী প্রকল্প ইউনেস্কো থেকে প্রশংসিত। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ক্ষেত্রে প্রকল্প আছে।‘’

শিল্প ক্ষেত্রে বাংলার সামগ্রিক চিত্র:  একইসঙ্গে কর্মদিবস রক্ষা নিয়ে রাজ্য সরকার জোর দেয় বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়,  “রাজ্যে কোনও কর্মদিবস নষ্ট হয় না। বাম জমানায় প্রতিবছর কর্মদিবস নষ্ট হত। রাজ্যের রাজস্ব আয় প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। করোনাকালেও রাজ্যের জিডিপি দেশের থেকে বেশি ছিল। আমরা মানুষের মধ্যে বিভেদ করি না। ৯৫ শতাংশ মানুষ সরকারি প্রকল্পের দ্বারা উপকৃত।‘’ পাশাপাশি শিল্প ক্ষেত্রে বাংলার সামগ্রিক চিত্র তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। “শিল্পের জন্য বাংলার নিজস্ব জমি আছে। ২০০-র বেশি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হয়েছে। এমএসএমই-তে ১ কোটি ৭৫ লক্ষ মানুষ কাজ করছেন। বাংলা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির গেটওয়ে। বাংলায় বিনিয়োগ করলে তার রেশ পৌঁছবে দক্ষিণ-পূর্ব এশিয়া। তাজপুর বন্দরের দিকে আমরা তাকিয়ে আছি’। জঙ্গলমহল সুন্দরী কর্মনগরী বিনিয়োগ হবে। দেউচা পাঁচামিতে ২ বৃহত্তম কয়লা ব্লকের হদিশ মিলেছে। ইতিমধ্যেই পুনর্বাসন প্রকল্প চালু হয়েছে। ৩টি শিল্প করিডোরের পরিকল্পনা রয়েছে। ওএনজিসি-র তেল উত্তোলন চালু হচ্ছে অশোকনগরে। শিল্পে বাংলাকে এক নম্বর করে তোলাই আমাদের লক্ষ্য।‘’

আরও পড়ুন: West Bengal Business Summit 2022: বক্তব্যের শুরুতেই রাজ্যপালকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget