এক্সপ্লোর

West Bengal Business Summit 2022: শিল্পপতিদের যাতে কোনও কেন্দ্রীয় সংস্থা বিব্রত না করে দেখবেন, রাজ্যপালকে অনুরোধ মুখ্যমন্ত্রীর

Bengal Global Business Summit : বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে চলছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন।

কলকাতা : বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুরু হল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ( Bengal Global Business Summit ) বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই রাজ্যপালকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখতে গিয়ে ধনকড়ের মুখে শোনা যায় মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের প্রশংসা। সাম্প্রতিক থেকে সুদূর অতীতের দিকে নজর রাখলে,  রাজ্য - রাজ্যপালের সংঘাতের খবরই উঠে এসেছে বারবার শিরোনামে। বিধানসভা চত্ত্বরে দাঁড়িয়েও রাজ্য নেতৃত্বকে কার্যত তুলোধনা করেছেন রাজ্যপাল। বারবার তাঁর মুখে উঠে এসেছে এ রাজ্যে ঘটে চলা নানা হিংসার ঘটনার কথা। রাজ্যপালকে গেরুয়া শিবিরের পৃষ্ঠপোষক বলে কটাক্ষ করেছে রাজ্যের শাসকদলও। মুখ্যমন্ত্রীও বিভিন্ন সময় রাজ্যপালের আক্রমণের জবাব দিয়েছেন কড়াভাবেই। তাই বাণিজ্য সম্মেলনে ধনকড়-মমতার এই সৌজন্যের ছবি স্বাভাবিক ভাবেই নজর কেড়েছে। 
ভাষণের শুরুতেই মুখ্যমন্ত্রী বলেন, আমি এবার খুবই আনন্দিত, রাজ্যপাল এবার আমাদের বাণিজ্য সম্মেলনের মঞ্চে এসেছেন ও এত সুন্দর ভাষণ দিয়েছেন। এভাবেই আমাদের পাশে থাকুন।
বক্তব্যের শেষে মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যপালের মাধ্যমে আমি একটাই অনুরোধ রাখব। আমরা কেন্দ্রীয় সরকারের তরফে সবরকম সাহায্য চাই। আর শিল্পপতিদের যাতে কোনও কেন্দ্রীয় সংস্থা বিব্রত না করে দেখবেন।’ 

মুখ্যমন্ত্রী আরও বলেন - 

  • ‘আশা করব এভাবেই রাজ্যপাল আমাদের সবসময় পাশে থাকবেন, গৌতম আদানিকে প্রথমবার বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে আসার জন্য ধন্যবাদ’
  • ‘করোনাকালে প্রথম রাজ্য হিসেবে বাণিজ্য সম্মেলন করেছে বাংলা। ‘প্রথম বাণিজ্য সম্মেলনে ১২ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছিল’
  • ‘৮ স্তম্ভের উপর রাজ্যের উন্নয়ন দাঁড়িয়ে আছে। পরিকাঠামো, স্কুল শিক্ষা, সামাজিক উন্নয়ন প্রকল্প, সামাজিক সুরক্ষা, নারী ক্ষমতায়ন।
  • ‘লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রায় ২ কোটি মহিলা মাসে ৫০০ টাকা করে পাচ্ছেন’
  • ‘হেলথ কার্ডে সরকারি হাসপাতালে চিকিৎসা বিনামূল্যে’
  • ‘আড়াই কোটি স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছে’
  • ‘কন্যাশ্রী প্রকল্প ইউনেস্কো থেকে প্রশংসিত’
  • ‘জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ক্ষেত্রে প্রকল্প আছে’
  • ‘বাণিজ্য সহজ করতে এক জানলা নীতি নেওয়া হয়েছে’
  • ‘রাজ্যে কোনও কর্মদিবস নষ্ট হয় না’
  • ‘বাম জমানায় প্রতিবছর ৭৫ লক্ষ কর্মদিবস নষ্ট হত’
  • ‘রাজ্যের রাজস্ব আয় প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে’
  • ‘করোনাকালেও রাজ্যের জিডিপি দেশের থেকে বেশি ছিল’
  • আমরা মানুষের মধ্যে বিভেদ করি না। ৯৫ শতাংশ মানুষ সরকারি প্রকল্পের দ্বারা উপকৃত’
  • ‘রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, কিন্তু আমরা একসঙ্গে থাকি’
  • ‘বাংলায় যে থাকে সেই আমাদের পরিবারের সদস্য’
  • ‘আগামীদিনে কমপক্ষে দেড় কোটি কর্মসংস্থান হতে চলেছে বাংলায়’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Samik Bhattacharya:
" BJP-র নেতা হলেও রেয়াত নয়" নাম না করে দলীয় কর্মীদের একাংশকে কড়া বার্তা শমীকের
Annapurna Yojana : এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা ? যোগাযোগ করতে পারেন এই ফোননম্বরগুলি বা ইমেল আইডি-তে
এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা ? যোগাযোগ করতে পারেন এই ফোননম্বরগুলি বা ইমেল আইডি-তে
Weather Update :আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?

ভিডিও

Blood Donation Camp:West Bengal Audit & Accounts Service Officers' Association-এর তরফে রক্তদান শিবির
Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget