এক্সপ্লোর

Atin Ghosh: 'যে চেয়ারে বসে, নিয়ন্ত্রণের দায় তার', গার্ডেনরিচের ঘটনা ঘিরে কাউন্সিলরের ভূমিকায় 'বিস্ফোরক' অতীন ঘোষ

Garden Reach Building Collapse:'যে চেয়ারে বসে, নিয়ন্ত্রণের দায় তার। আমার ওয়ার্ডে হলে দায় এড়াতে পারতাম না', গার্ডেনরিচের ঘটনা নিয়ে কাউন্সিলরের ভূমিকা প্রসঙ্গে বিস্ফোরক পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: 'যে চেয়ারে বসে, নিয়ন্ত্রণের দায় তার। আমার ওয়ার্ডে হলে দায় এড়াতে পারতাম না', গার্ডেনরিচে মৃত্যুমিছিল (Garden Reach Building Collapse) নিয়ে কাউন্সিলরের ভূমিকা প্রসঙ্গে বিস্ফোরক দাবি কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের। এবিপি আনন্দকে এক্সক্লুসিভ (Atin Ghosh Exclusive) সাক্ষাৎকারে বললেন, 'কাউন্সিলর বলছেন জানতেন না, আমার ওয়ার্ডে হলে আমাকেও ব্যাখ্যা দিতে হত। প্রোমোটারের সঙ্গে কাউন্সিলর সব সময় সঙ্গে থাকলে দায় এড়াতে পারি না।' গার্ডেনরিচের ঘটনায় এলাকার কাউন্সিলরকে ক্লিনচিট দিয়েছেন পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। কিন্তু ভিন্ন সুর শোনা গেল ডেপুটি মেয়রের কথায়। আরও বললেন, 'ভোটকেন্দ্রিক রাজনীতির ফলে প্রশাসনের পদক্ষেপ শ্লথ হয়ে যায়।' নাম না করে নেতৃত্বের দিকেই ইঙ্গিত ডেপুটি মেয়র অতীন ঘোষের?

যা বললেন ডেপুটি মেয়র...
এদিন বার বার 'নৈতিক দায়'-র কথা শোনা গিয়েছে ডেপুটি মেয়রের মুখে। তাঁর মতে, যদি কেউ চেয়ারে থাকেন, তাঁর এলাকায় দুর্ঘটনা ঘটলে 'নৈতিক দায়' নিতেই হবে। কিন্তু গার্ডেনরিচে যাঁর এলাকায় বহুতল ভেঙে পড়ল তিনি কেন দায় নিলেন না? অতীনের জবাব, 'সেটা তাঁর ব্যাপার।' তবে বেআইনি নির্মাণ প্রসঙ্গে কিছু কিছু ক্ষেত্রে প্রশাসনকে যে কড়া পদক্ষেপ করতেই হবে, সে কথা জোরের সঙ্গেই বললেন। অভিযোগ, গার্ডেনরিচের বেআইনি বহুতল ভেঙে পড়ার ঘটনায় সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলরকে স্বয়ং পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম আড়াল করার চেষ্টা করছেন। বস্তুত, বেআইনি নির্মাণ প্রসঙ্গেই পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হলে তার দায় আধিকারিকদের উপর চাপিয়ে দিতে শোনা যায় মেয়রকে। বলেন, 'কাউন্সিলর নন, বেআইনি নির্মাণ দেখার দায়িত্ব নির্মাণ বিভাগের আধিকারিকদের।  তাঁরা এই কাজের জন্য বেতন পান। তাঁদের ইতিমধ্যেই শোকজ করা হয়েছে। আগে একাধিক বার সতর্ক করেছি। বেআইনি নির্মাণ বন্ধ করতে বলেছি বার বার। রাতারাতি কোনও বিল্ডিং দাঁড়ায় না। ভিত তোলার সময় থেকেই সতর্ক হতে বলি। আমি যবে মেয়র হই, তখন থেকে ৮০০-র বেশি এমন বাড়ি ভাঙা হয়েছে। গার্ডেন রিচেই ভাঙা হয়েছে ২৫টির বেশি বাড়ি।' তবে একটি বিষয় মেনে নিয়েছেন তিনি। বেআইনি নির্মাণ যে 'সামাজিক ব্যাধি' হয়ে দাঁড়িয়েছে, সে কথা নিজের মুখে স্বীকার করেন ফিরহাদ হাকিম। 
একদিকে মেয়রের মুখে এমন কথা, অন্য দিকে ডেপুটি মেয়র বলছেন, 'আমার ওয়ার্ড হলে দায় এড়াতে পারতাম না।' ভিন্নসুরের আঁচ স্পষ্ট। তার মধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, '...এখনই ফিরহাদ হাকিমকে গ্রেফতার করা উচিত। উনি খুনি। রমজান মাসে এতগুলো মানুষকে হত্যার জন্য তিনি দায়ী। ঘাড় ধাক্কা দিয়ে তাঁকে পদ থেকে নামিয়ে দেওয়া উচিত। তদন্ত করা উচিত এবং গ্রেফতার করা উচিত।' সব মিলিয়ে চার দিকে হইচই।

আরও পড়ুন:কালনায় ভাগীরথীর পাড়ে বড় ফাটল, রাত বাড়তেই ঘুম উড়ল স্থানীয় বাসিন্দাদের

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
News Live Updates: জোড়াবাগানে ভাঙল বাড়ির একাংশ, মৃত ১
জোড়াবাগানে ভাঙল বাড়ির একাংশ, মৃত ১
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget