এক্সপ্লোর

Vande Bharat Express: ফের 'বন্দে ভারত' এক্সপ্রেসে হামলার অভিযোগ! ট্রেন লক্ষ করে ছোড়া হল পাথর, ভাঙল কাচ

Attack on Vande Bharat Express: এর আগে বেশ কয়েকবার হামলার মুখে পড়েছে বন্দে ভারত এক্সপ্রেস। ২০২৩ সালে যাত্রী পরিষেবা শুরুর পর ৯দিনে ৪ বার পাথর ছোড়া হয় 'বন্দে ভারত'-এ

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের উপর পাথর ছোঁড়ার অভিযোগ উঠেছে।
  • কটক পার হতেই C-16 কোচের জানলার কাচ ভেঙে যায়।
  • বারবার বন্দে ভারতে পাথর হামলার ঘটনায় প্রশ্ন উঠছে।
  • পাঞ্জাবের ফতেগড় সাহেবে রেললাইনে বিস্ফোরণে চালক আহত হয়েছেন।

অরিত্রিক ভট্টাচার্য ও শিবাশিস মৌলিক, কলকাতা: ফের বন্দে ভারত এক্সপ্রেসের ওপর হামলার অভিযোগ উঠল। পুরী থেকে হাওড়াগামী যাত্রীদের দাবি, কটকের কাছে আসতেই কেউ বা কারা পাথর ছোড়ে। যার জেরে ক্ষতিগ্রস্ত হয় C-16 কোচের কয়েকটি জানলার কাচ। 

ফের বন্দে ভারতে পাথর হামলা! এবার ওড়িশা! অভিযোগ, শনিবার পুরী থেকে হাওড়ার উদ্দেশে রওনা হওয়া বন্দে ভারত এক্সপ্রেস কটক পার হতেই, বিকেল ৩-৫৫ নাগাদ, ভারতীয় রেলের এই ফ্ল্যাগশিপ ট্রেনকে লক্ষ্য করে শুরু হয় পাথরবৃষ্টি, এমনটাই দাবি করেছে যাত্রীদের একাংশ। ক্ষতিগ্রস্ত হয় C-16 কোচের কয়েকটি জানলার কাচ। ঘটনা ঘিরে আতঙ্ক ছড়ায় পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রীদের মধ্যে। প্রায় মিনিট দশেক ঘটনাস্থলেই ট্রেন দাঁড়িয়ে থাকে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শী যাত্রী।

অনুষ্কা চট্টোপাধ্যায় নামে, বন্দে ভারতের এক প্রত্যক্ষদর্শী যাত্রী বলছেন, 'ট্রেনটা কটক পার হতেই প্রচুর ঢিল উড়ে আসতে থাকে। বেশ কয়েকটা উইন্ডো ভেঙে যায়। ট্রেনও দাঁড়িয়ে পড়ে। এটা খুবই আতঙ্কের বিষয়।' এর আগে বেশ কয়েকবার হামলার মুখে পড়েছে বন্দে ভারত এক্সপ্রেস। ২০২৩ সালে যাত্রী পরিষেবা শুরুর পর ৯দিনে ৪ বার পাথর ছোড়া হয় 'বন্দে ভারত'-এ। যা ঘিরে রীতিমতো শুরু হয় চর্চা। ২০২৩-এর ২রা জানুয়ারি, যাত্রা শুরুর দ্বিতীয় দিনে, মালদার কুমারগঞ্জ স্টেশনের কাছে আক্রান্ত হয় হাওড়াগামী ডাউন 'বন্দে ভারত' এক্সপ্রেস! পাথরের আঘাতে কাচ ভেঙে যায় ভারতের অন্যতম প্রিমিয়াম এই ট্রেনের দরজার। আঘাত লাগে জানলাতেও। 

এর ঠিক পরদিনই ফের নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারতে ছোড়া হয় পাথর। বিহারের ধূলাবাড়ি ও মানগুরজান স্টেশনের মাঝে ঘটে ওই হামলা। এর এক সপ্তাহের মধ্যে, ২০২৩-এর ৮ জানুয়ারি বিহারের বরসই স্টেশনের কাছে তৃতীয়বার বন্দে ভারতে পাথরবৃষ্টির অভিযোগ ওঠে। তার পরদিনই, বর্ধমান স্টেশনের কাছে এনজেপিগামী বন্দে ভারতে পাথর ছোড়া হয় বলে অভিযোগ করেন যাত্রীরা। ক্ষতিগ্রস্ত হয় সি-৫ কামরা। কিন্তু কেন বারবার একই ঘটনা? এমন প্রিমিয়াম একটি ট্রেন কেন এতবার হামলার শিকার হবে? বন্দে ভারত এক্সপ্রেসে ফের পাথরবৃষ্টির ঘটনায় ফিরে আসছে এই প্রশ্নই। এবিষয়ে প্রতিক্রিয়া পাওয়া যায়নি রেলের।

অন্যদিকে, পাঞ্জাবের ফতেগড় সাহেবে রেললাইনে বিস্ফোরণ। পুলিশসূত্রে খবর, বিস্ফোরণের জেরে আহত হয়েছেন ট্রেনের চালক। শুক্রবার রাতে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। যদিও বিস্ফোরণে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই খবর।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget