এক্সপ্লোর

South 24 Paraganas: ডাকাতির চেষ্টা বানচাল, ক্যানিং থেকে পুলিশের জালে ৫

South 24 Paraganas News: গোপন সূত্রে পুলিশ খবর পায়, কয়েকজন ডাকাত দল একটি অটোতে করে ডাকাতির উদ্দেশ্যে তালদির দিকে আসছে। এরপর বিশ্বাস পাড়ার মোড় থেকে ডাকাত দলটিকে ধরে ফেলে পুলিশ।

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: ক্যানিংয়ে (canning) দুঃসাহসিক ডাকাতির (dacoity) ছক বানচাল। ডাকাতির চেষ্টা রুখল পুলিশ। পুলিশের জালে ধরা পড়ল ৫ ডাকাত (dacoits)।

ডাকাতির চেষ্টা রুখল পুলিশ

দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং থানার অন্তর্গত তালদির বিশ্বাস পাড়ার মোড় থেকে পাঁচ ডাকাতের দলকে গ্রেফতার করল ক্যানিং থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ সহ শাটার ভাঙার যন্ত্রাংশ। গোপন সূত্রে খবর পায় ক্যানিং থানার পুলিশ।

গোপন সূত্রে পুলিশ খবর পায়, কয়েকজন ডাকাত দল একটি অটোতে করে ডাকাতির উদ্দেশ্যে তালদির দিকে আসছে। এরপর ক্যানিং থানার পুলিশ বিশ্বাস পাড়ার মোড় থেকে ডাকাত দলটিকে অটোতে করে যাওয়ার সময় ধরে ফেলে। পুলিশ সূত্রে খবর, মোট ৭ জনের দলটি তালদি থেকে যাত্রী সেজে অটোতে চেপে যাচ্ছিল। পুলিশ ধরে ফেলায় ২ জন পালিয়ে যায়। কিন্তু বাকি পাঁচজনকে ধরে ফেলে পুলিশ। ধৃতদের বাড়ি গোসাবা থানা ও ক্যানিং থানা এলাকায়।

আরও পড়ুন: 

শিলিগুড়িতে ডাকাতি

ব্যবসায়ীকে (Businessman) মারধর করে মুখ-হাত-পা বেঁধে রেখে লুঠপাটের অভিযোগ। শিলিগুড়ির (Siliguri) ৪০ নং ওয়ার্ডের ইসকন মন্দির (Isckon Temple) রোডের ঘটনা। গৃহকর্তার দাবি, নগদ টাকা ও সোনার গয়না মিলিয়ে প্রায় ১০ লক্ষ টাকার সামগ্রী লুঠ করেছে দুষ্কৃতীরা। এলাকার সিসি ক্যামেরার (CC Camera) ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে ভক্তিনগর থানা।

মাঝরাতে জানলা ভেঙে ঘরে ঢুকে ব্যবসায়ীর বাড়িতে ভয়ঙ্কর ডাকাতি। বৃদ্ধ গৃহকর্তার মাথায় শাবল দিয়ে আঘাত। গৃহকর্তার স্ত্রীকে ধারাল অস্ত্র দেখিয়ে অবাধে লুঠপাট। শিলিগুড়ির ৪০ নং ওয়ার্ডের একটি বাড়িতে ভয়ঙ্কর ডাকাতির ঘটনায় রীতিমতো শোরগোল।

আরও পড়ুন: Weather Update: নিম্নচাপে পরিণত 'অশনি', বিক্ষিপ্ত বৃষ্টিপাত কলকাতাসহ দক্ষিণবঙ্গে

গৃহকর্তার অভিযোগ, সোমবার রাত আড়াইটে নাগাদ জানলা ভাঙার আওয়াজ পেয়ে ঘুম ভাঙে তাঁর। কী হচ্ছে বুঝতে না বুঝতেই হুড়মুড় করে জানলা ভেঙে ঘরে ঢুকে আসে ৩ ডাকাত। অভিযোগ, ঘরে ঢুকে প্রথমে শাবল দিয়ে বৃদ্ধ চন্দন রায়ের মাথায় আঘাত করে দুষ্কৃতীরা। গৃহকর্তা প্রায় সংজ্ঞাহীন হয়ে পড়লে তাঁর বৃদ্ধা স্ত্রীকে ধারাল অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়। 

সেরা শিরোনাম

Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
Weather Update: ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?
ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget