এক্সপ্লোর

Weather Update: নিম্নচাপে পরিণত 'অশনি', বিক্ষিপ্ত বৃষ্টিপাত কলকাতাসহ দক্ষিণবঙ্গে

অন্ধ্র উপকূলের আশপাশেই অবস্থান করতে পারে নিম্নচাপ। আগামী ১২ ঘণ্টায় সেটি আরও দুর্বল হয়ে ওই এলাকাতেই অবস্থান করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

কলকাতা: ঘূর্ণিঝড় অশনি শক্তি খুইয়ে অন্ধ্র উপকূলে গভীর নিম্নচাপ থেকে নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড় অশনি শক্তিক্ষয় করে গত ৬ ঘণ্টা ধরে অন্ধ্র উপকূলেই গভীর নিম্নচাপ হয়ে অবস্থান করছিল। এর পর ওই অঞ্চলেই সেটি নিম্নচাপে পরিণত হয়েছে। অন্ধ্র উপকূলের আশপাশেই অবস্থান করতে পারে নিম্নচাপ। আগামী ১২ ঘণ্টায় সেটি আরও দুর্বল হয়ে ওই এলাকাতেই অবস্থান করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

অভিমুখ বদল: গতকালই সমুদ্রেই শক্তি খুইয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর অভিমুখ বদল করে অশনি। এগোয় উত্তর, উত্তর-পূর্ব দিকে। গতকাল সন্ধে নাগাদ পৌঁছয় অন্ধ্রের উত্তর উপকূলে। পরের ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে বলেই আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছিল। আবহাওয়া দফতর সূত্রে আগেই জানানো হয়েছিল, এখনও পর্যন্ত ল্যান্ড ফলের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। 

ঘূর্ণিঝড় অশনির প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলে। বিশাখাপত্তনম ও পুরীতে উত্তাল সমুদ্র। জলোচ্ছ্বাসও রয়েছে। 

জেলায় জেলায় সতর্কতা: অশনি সতর্কতায় দিঘায় সমুদ্র স্নানে রয়েছে নিষেধাজ্ঞা। পর্যটকদের একাংশ তাই সমুদ্র স্নানের আনন্দ পেতে, পাড়ি দিয়েছেন অদূরে ওড়িশার উদয়পুর সৈকতে। দক্ষিণ ২৪ পরগনার সাগরে, নিয়ম ভেঙে সমুদ্রে নামতে দেখা গেল অনেককেই। তবে প্রায় পর্যটক শূন্য বকখালি। 

অশনি সঙ্কেতে রাজ্যের উপকূলবর্তী জেলায় জারি হয়েছে সতর্কতা। ঘূর্ণিঝড় অশনির প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায়। মাঝেমধ্যেই বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে ক্যানিংয়ের মধুখালি গ্রামে ভাঙন-আতঙ্ক। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে মাতলা নদী। মধুখালি থেকে সন্দেশখালি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার নদীবাঁধের ভগ্নদশা। আমফান, ইয়াসের কথা মাথায় রেখে প্রতিমুহূর্তে বাঁধ ভেঙে প্লাবনের আশঙ্কা করছেন গ্রামবাসীরা। গতকাল ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস বাঁধ পরিদর্শনে যান। দ্রুত নদী বাঁধ মেরামত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বিধায়ক।

দিঘায় মেঘলা আকাশ। সকাল থেকে মাঝেমধ্যে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। সৈকতে পর্যটকদের ভিড়। তবে সমুদ্র স্নান নিষেধ। চলছে পুলিশি নজরদারি।
বকখালিতেও সকাল থেকে শুরু হয় বৃষ্টি। সমুদ্র-স্নানে নিষেধাজ্ঞা থাকায় সৈকতে পর্যটকদের ভিড় নেই। ঘূর্ণিঝড় অশনির এখনও তেমন প্রভাব পড়েনি উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমায়। গতকাল রাতে বৃষ্টি হয়েছে। সকাল থেকে আকাশ আংশিক মেঘলা। প্রশাসনিক তত্পরতা রয়েছে। 

অশনির আশঙ্কায় উত্তর ২৪ পরগনায় হিঙ্গলগঞ্জে আগামী ২৪ ঘণ্টা জারি থাকবে সতর্কতা। মত্স্যজীবী ও স্থানীয় বাসিন্দাদের নদীতে নামায় নিষেধাজ্ঞাও জারি থাকবে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত। এনডিআরএফের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live News Update: চাপে রাজ্যর প্রাক্তন মন্ত্রী, খারিজ আগাম জামিনের আবেদন
চাপে রাজ্যর প্রাক্তন মন্ত্রী, খারিজ আগাম জামিনের আবেদন
NEET Protest: ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
Rajeev Kumar Wife: রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে
রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে
Indranil Sen: তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget