এক্সপ্লোর

দু-বার উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য হয়ে ডিপ্রেশন! মা-বাবার ঝগড়া চলাকালীন পেটে ছুরি ঢুকিয়ে আত্মঘাতী ছেলে

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঁশদ্রোণী থানা এলাকার প্রগতি পার্ক এলাকায়। মৃত তরুণের নাম রবীন দেবনাথ। পরিবারের দাবি, বারদুয়েক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়ে ডিপ্রেশনে ভুগছিলেন রবীন।

কলকাতা: মা-বাবার ঝগড়ার মধ্যেই নিজের পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছিলেন ছেলে। এমনই দাবি পরিবারের। পরে এসএসকেএমে নিয়ে গেলে ২৩ বছরের তরুণকে মৃত বলে ঘোষণা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঁশদ্রোণী থানা এলাকার প্রগতি পার্ক এলাকায়। মৃত তরুণের নাম রবীন দেবনাথ। পরিবারের দাবি, বারদুয়েক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়ে ডিপ্রেশনে ভুগছিলেন রবীন।

এবার প্রাইভেটে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এর পাশাপাশি, বাবা কর্মহীন হয়ে পড়ায় আর্থিক সঙ্কটে ভুগছিল তরুণের পরিবার। পরিবারের দাবি, আজ সকালে মা-বাবার ঝগড়া চলাকালীন নিজের পেটে ছুরি ঢুকিয়ে দেন ওই তরুণ। প্রতিবেশীদের দাবি, প্রথমে তাঁদের সামনে বাবা ছুরি মেরেছে বললেও পরে পুলিশের কাছে বয়ান বদল করেন তরুণের মা। পারিবারিক সমস্যা? মানসিক টানাপোড়েন? নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ? খতিয়ে দেখছে বাঁশদ্রোণী থানার পুলিশ।

এদিন চিৎকার-চেঁচামেচি শুনে ছুটে গিয়েছিলেন প্রতিবেশীরা। দেখেন, মাটিতে অচৈতন্য অবস্থায় পড়ে আছেন বছর ২৩-এর পড়ুয়া। আত্মহত্যা না কি খুন? বাঁশদ্রোণীর প্রগতি পার্ক এলাকায় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুতে ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য। মৃত্যু হয়েছে দ্বাদশের পড়ুয়া রবীন দেবনাথের। 

মঙ্গলবার ঘড়ির কাঁটায় নটা।পরিবারের দাবি, রাতের খাওয়া নিয়ে অশান্তি শুরু হয়। ঝগড়ার মাঝে আচমকাই নিজের পেটে ছুরি ঢুকিয়ে দেয় বছর ২৩-এর রবীন। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

মৃতের মায়ের দাবি, বারদুয়েক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফেল করে, ডিপ্রেশনে ভুগছিলেন রবীন। এবার প্রাইভেটে পরীক্ষা দেওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন। 
এদিকে, লকডাউনে বাবা কর্মহীন হয়ে পড়ায় পরিবারে আর্থিক সঙ্কট দেখা দেয় । নিজে কিছু করতে না পারার আক্ষেপও তাড়া করে বেড়াত রবীনকে। 

মৃতের মায়ের কথায়, ডিপ্রেশনে ভুগছিল। দিল্লি বোর্ডে, ভালো রেজাল্ট হয়নি। টিচার রাখলাম। সব টাকা ওর পিছনে গেল। টাকা নিয়ে ঝামেলা হত। ফোনে বলি মাছ, ডিম দুটো একসঙ্গে করিস না। কথা বলতে চায়।বলি পরে বলব, তখন অশান্তি, সবজি কাটার ছুরি বসিয়ে দিল। ব্লাড বেরোয়নি তেমন। একটু ছুরি বসিয়েছিল।

মৃতের বাবা জানিয়েছেন, অবসাদে ভুগছিল, রিকশ নিয়ে আসি, আর্থিক সঙ্কটের মধ্যে ছিল, তার প্রভাব তো পড়েছেই। যদিও, প্রতিবেশীদের দাবি, কোনও ধরণের অস্বাভাবিকতা দেখা যেত না রবীন দেবনাথের মধ্যে। তাদের আরও দাবি, প্রথমে রবীনের মা জানান, তাঁর স্বামী টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। পরে বয়ান বদল করেন তিনি। 

মৃতের এক প্রতিবেশীর কথায় 'প্রথমে মা বলে বাবা টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। পরে পুলিশের সামনে বলে আত্মঘাতী হয়েছে সে সবমিলিয়ে, অবসাদ, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা নাকি অন্য কিছু? উত্তর খুঁজছে পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lakshmir Bhandar : বিরাট চক্র ফাঁস ! নদিয়ার একটি ব্লকেই লক্ষ্মীর ভাণ্ডার পেত ১৭৩ পুরুষ! পেছনে কে?
বিরাট চক্র ফাঁস ! নদিয়ার একটি ব্লকেই লক্ষ্মীর ভাণ্ডার পেত ১৭৩ পুরুষ! পেছনে কে?
News Live Updates : পালানোর চেষ্টা ব্যর্থ ! বড় অভিযোগে আটক কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক
পালানোর চেষ্টা ব্যর্থ ! বড় অভিযোগে আটক কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক
Janatar Darbar: 'জনতার দরবার'-এ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! হাজির সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, কী অভিযোগ করেছেন তিনি?
'জনতার দরবার'-এ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! হাজির সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, কী অভিযোগ করেছেন তিনি?
Trinamool Meeting: মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা নিয়ে জটিলতার অভিযোগ, 'আমাদের আদালতে গিয়ে অনুমতি আনতে হত', বলছেন শমীক ভট্টাচার্য
মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা নিয়ে জটিলতার অভিযোগ, 'আমাদের আদালতে গিয়ে অনুমতি আনতে হত', বলছেন শমীক ভট্টাচার্য

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০১.০৬.২৬): সই-জালিয়াতির পর্দাফাঁস করে TMC থেকে বহিষ্কৃত MLA ঋতব্রত ও সন্দীপন
Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget