এক্সপ্লোর

Babita Sarkar: চাকরি পেয়েও হারাতে হয়েছে, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে এবার চ্যালেঞ্জ ববিতার

SSC Case: নিয়োগ দুর্নীতির অভিযোগ ঘিরে যখন তপ্ত রাজ্য, সেই সময় ববিতার করা মামলা ঘিরে তোলপাড় শুরু হয়।

সৌভিক মজুমদার, কলকাতা: আদালতের নির্দেশে চাকরি চলে গিয়েছে (SSC Case)। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দারস্থ হলেন ববিতা সরকার। মঙ্গলবারই চাকরি হারান ববিতা। ববিতার জায়গায় তিন সপ্তাহের মধ্য়ে নিয়োগ করতে হবে অনামিকা রায়কে, নির্দেশ দেয় আদালত (Calcutta High Court)।

নম্বর বিভ্রাটে চাকরি পেয়েও হারাতে হয়েছে ববিতাকে

নিয়োগ দুর্নীতির অভিযোগ ঘিরে যখন তপ্ত রাজ্য, সেই সময় ববিতার করা মামলা ঘিরে তোলপাড় শুরু হয়। সেই মামলাতে চাকরি হারান রাজ্যের তৎকলীন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। পরে মন্ত্রিত্ব হারাতে হয় পরেশকেও। পরেশের মেয়েকে চাকরি জীবনে পাওয়া বেতনও ফিরিয়ে দিতে হয় ববিতাকে। অঙ্কিতার চাকরিও ববিতাকে দেওয়ার নির্দেশ দেয় আদালত। 

কিন্তু সেই চাকরিও থাকেনি ববিতার। তাঁর প্রাপ্ত নম্বর নিয়ে শুরু হয় বিভ্রাট। নিয়োগ দুর্নীতির তদন্তে কয়েক মাস আগে চাকরিপ্রার্থীদের নম্বরের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। তাতেই ববিতার নম্বর-বিভ্রাট সামনে আসে। অনামিকা রায় নামের আর এক চাকরিপ্রার্থী দাবি করেন,  ফর্ম ফিলাপের সময় ববিতা লিখেছিলেন, তিনি স্নাতক স্তরে ৮০০ র মধ্যে ৪৪০ পেয়েছেন। অর্থাৎ ৫৫ শতাংশ। কিন্তু, ফর্মে লেখা তিনি ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন। 

আরও পড়ুন: The Kerala Story: 'মগের মুলুক চলছে, সপাটে থাপ্পড় পড়ল', 'দ্য কেরালা স্টোরি' নিয়ে সুপ্রিম-রায়ে প্রতিক্রিয়া রুদ্রনীলের

সরাসরি আদালতের দ্বারস্থ হন অনামিকা। সেই মামলায় মঙ্গলবারই চাকরি হারান ববিতা। আদালতে তীব্র ভর্ৎসনার মুখে পড়েন তিনি। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "আপনি ভুল করেছেন। আপনাকে শাস্তি পেতে হবে। আপনার উদ্দেশে আমি কড়া পদক্ষেপ নিতে পারতাম, কিন্তু নিচ্ছি না। আপনার ভুলেই  হয়েছে। আপনার বেতন ফেরত দিতে বলিনি, এটাই আপনার সান্ত্বনা।" ববিতার 'ভুলে'ই এত কিছু বলেও মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। অঙ্কিতার থেকে পাওয়া ১৬ লক্ষ টাকা অনামিকাকে ফেরত দিতে বলে আদালত।

ববিতাকে মামলা দায়েরের অনুমতি ডিভিশন বেঞ্চের

এর পর ববিতার পাওয়া চাকরি অনামিকাকে দেওয়ার নির্দেশ দেয় আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই এবার ডিভিশন বেঞ্চের দারস্থ হলেন ববিতা। এদিন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তাঁর আইনজীবী। এর পরই ববিতাকে মামলা দায়েরের অনুমতি দেয় ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire News Live : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget