এক্সপ্লোর

Jalpaiguri News: মূর্তির স্রোতে হিমসিম হস্তিশাবক, বনকর্মীদের চেষ্টায় বাঁচল প্রাণ

Baby Elephant Rescued:মূর্তি নদীর স্রোতে ভেসে আসা একটি হস্তিশাবককে উদ্ধার করলেন  খুনিয়া রেঞ্জের বনকর্মীরা। নাগরাকাটা ব্লকের পানঝোরা বনবস্তির কাছে হদিশ মেলে হস্তিশাবকের।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি:মূর্তি (Murti) নদীর স্রোতে ভেসে আসা একটি হস্তিশাবককে (Baby Elephant) উদ্ধার করলেন খুনিয়া রেঞ্জের বনকর্মীরা। নাগরাকাটা (Nagrakata) ব্লকের পানঝোরা বনবস্তির কাছে হদিশ মেলে হস্তিশাবকের। তাকে উদ্ধারের (rescue) ঘটনায় সাময়িক ভাবে আশপাশে হইচই পড়ে যায়।

কী হয়েছিল?
সকাল সাড়ে সাতটা। হঠাতই পানঝোরা বনবস্তির কয়েকজন বাসিন্দা খেয়াল করলেন, মূর্তির জলে হিমসিম খাচ্ছে এক হস্তিশাবক। সময় নষ্ট করেননি তাঁরা, খবর দেন বনকর্মীদের। তাঁরা দ্রুত এসে শাবকটিকে উদ্ধার করে নিয়ে যান। পরে জানা যায়, হাতির দল মূর্তি পেরিয়ে চাপরামারির জঙ্গল থেকে কিলকোট চা-বাগানের দিকে গিয়েছিল। তখন অবশ্য় জলের তোড় বেশি ছিল না। কিন্তু রাতভর মুষলধারে বৃষ্টি হওয়ায় নদীর জল বেড়ে যায়। তাতেই বিপত্তি। বনকর্মীদের ধারণা, চা বাগান থেকে ফেরার পথে মূর্তির স্রোতে ভেসে গিয়েছিল মাসখানেকের ওই হস্তিশাবক। তবে খুনিয়া রেঞ্জের রেঞ্জার প্রদ্যুৎ সরকার জানিয়েছেন, আপাতত তাকে গরুমারা নিয়ে যাওয়া হয়েছে। 

অতীতেও উদ্ধার বার বার...
আগেও একাধিক বার নানা পরিস্থিতি থেকে হস্তিশাবককে উদ্ধার করেছেন বনকর্মীরা। তবে বছরদুয়েক আগেকার একটি ঘটনার সঙ্গে আজকের সবিশেষ মিল পাচ্ছেন অভিজ্ঞ বনকর্মীরা। ২০২০-র সেপ্টেম্বর। সে বার আলিপুরদুয়ারে তোর্সা নদী থেকে একটি হস্তিশাবককে উদ্ধার করেন বনকর্মীরা। তোর্সা ওয়াচ টাওয়ার থেকে বনদফতরের কর্মীরা দেখেছিলেন, নদীর প্রবল স্রোতে শাবকটি ভেসে যাচ্ছে। ওই দৃশ্য থেকে নিজেদের আর আটকে রাখতে পারেননি তাঁরা। নিজেদের জীবনের ঝুঁকি নিয়েই নদী থেকে ৭ দিন বয়সি ওই হস্তিশাবককে উদ্ধার করেন। বন দফতর জানিয়েছিল, আপাতত তাকে কোদালবস্তি রেঞ্জ অফিসে রেখে লালনপালন করা হবে। গত জুন মাসে আবার দলছুট এক হস্তিশাবককে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির ঝাপুজোত এলাকা থেকে উদ্ধার করেন বনকর্মীরা। তবে তার আগে বেশ মেহনত করতে হয়। কোনও ভাবেই যাতে তার আঘাত না লাগে সে ব্যাপারে সজাগ ছিল বন দফতর।
এবারও মূর্তি থেকে বনকর্মীদের তৎপরতাতেই প্রাণ বাঁচল হাতির ছানার।

আরও পড়ুন:পিক আপ ভ্যানে শর্ট সার্কিট, চ্যাংরাবান্ধায় মর্মান্তিক মৃত্যু ১০ পুণ্যার্থীর

সেরা শিরোনাম

Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Lawyer Attacked: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget