Baduria SIR Chaos : বাদুড়িয়ার বিডিও অফিসে ধুন্ধুমার ! 'তৃণমুলের দুষ্কৃতী'দের তাণ্ডব, পোস্ট শুভেন্দুর, দেবাংশুর যুক্তি ...
বিডিও অফিসে তাণ্ডব চালিয়েছে তৃণমূলের লোকজন, এক্স হ্যান্ডলে পোস্ট করে দাবি বিরোধী দলনেতার। ক্ষুব্ধ সাধারণ মানুষের প্রতিবাদ, পাল্টা দেবাংশু ভট্টাচার্য।

রুমা পাল,কলকাতা : বাদুড়িয়ার বিডিও অফিসে নির্বাচনী আধিকারিকদের উপর হেনস্থার ভিডিও ভাইরাল। আজ এসআইআর শুনানির শেষ দিন। এরপর বাকি থাকে শুধু চূড়ান্ত তালিকাপ্রকাশ। এরই মধ্যে বিডিও অফিসে নির্বাচনী আধিকারিকদের উপর অশান্ত বাদুড়িয়ে।
এই ঘটনায় এবার উত্তর ২৪ পরগনার জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এদিকে এই ছবি পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, বাদুড়িয়া বিডিও অফিসে তাণ্ডব চালিয়েছে তৃণমূল। অন্যদিকে তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের দাবি, এই ঘটনা ক্ষুব্ধ সাধারণ মানুষের প্রতিবাদ মাত্র !
এসআইআর (SIR) শুনানি কেন্দ্রে তৃণমূলের লুম্পেন বাহিনীর সন্ত্রাস ও গুন্ডামি অব্যাহত।
— Suvendu Adhikari (@SuvenduWB) February 7, 2026
ফারাক্কা-চাকুলিয়ার মতোই উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া বিডিও অফিসের মধ্যে তাণ্ডব চালিয়েছে তৃণমুলের দুষ্কৃতীরা।
রাজ্যে যে আইন শৃঙ্খলা নেই এটা অনেক আগে থেকেই প্রতিষ্ঠিত, কিন্তু SIR আবহে এই রাজ্য… pic.twitter.com/LkPUqz5rQP
এদিকে আবার বাদুড়িয়ায় ভয়ঙ্কর অভিযোগ এনেছে TMC। SIR-এ যাদের শুনানি হয়েছে, এমন ব্যক্তিদের মৃত দেখিয়ে ফর্ম ৭ পূরণ করে বিডিও অফিসে জমা দিচ্ছে বিজেপি। বাদুড়িয়ায় এমনই অভিযোগ তুলল তৃণমূল। এরই প্রতিবাদে শুক্রবার বিকেলে বাদুড়িয়া BDO অফিসের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূলের নেতা-কর্মীরা। তৃণমূলের অভিযোগ, বাদুড়িয়ার চন্ডীপুরের উত্তর ব্যানা গ্রামের ৪৫ নম্বর বুথে ৩৩ জন মৃত ও ১২ জন ডবল এন্ট্রি ভোটারের নামে ফর্ম ৭ পূরণ করে জমা করে বিজেপি। তৃণমূলের দাবি, যাদের মৃত হিসেবে দেখানো হচ্ছে তাঁরা প্রত্য়েকে জীবিত। যদিও বিজেপির দাবি, তৃণমূল উদ্দেশ্য়পূর্ণভাবে অশান্তি পাকাচ্ছে, এরসঙ্গে বিজেপির কোনও যোগ নেই। বাদুড়িয়ার BDO পার্থ হাজরা জানান, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
Before You Go
TMC News: সুপ্রিম কোর্টেও আটকাল না NIA তদন্ত, ৩ বছর পর রিষড়া কাণ্ডে অপরূপার স্বামীকে গ্রেফতার NIA-র






















