এক্সপ্লোর

Bagda By Election 2024 : বাগদায় তৃণমূলের ভরসা আনকোরা মুখে , মতুয়াবাড়ির মধুপর্ণা, কীভাবে এলেন নজরে

Mamatabala thakur daughter: ফের একবার মতুয়া ভোটে ভর করে বাগদায় তরী পার করতে চাইছে তৃণমূল। তাই  তৃণমূলের বাজি এবার সেই ঠাকুরনগরের মতুয়াবাড়ির সদস্যই। শান্তনু ঠাকুরের খুড়তুতো বোন

কলকাতা : লোকসভা নির্বাচনের ( Loksabha Elecion ) পর আবারও ভোটের দামামা।  বিধানসভার উপ নির্বাচনে ( West Bengal Election Bypoll 2024 ) ৪ কেন্দ্রেরই প্রার্থী ঘোষণা করল তৃণমূল। তবে এবার বাগদার প্রার্থী নির্বাচনে বড় চমক দিল তৃণমূল। একাবারে আনকোরা মুখে ভরসা রাখল ঘাসফুল শিবির।  প্রার্থী করা হল মধুপর্ণা ঠাকুরকে। এই মধুপর্ণা হলেন মমতাবালা ঠকুরের মেয়ে। সাম্প্রতিক কালে বেশ কয়েকবার তিনি সংবাদে এসেছেন। ফের একবার মতুয়া ভোটে ভর করে বাগদায় তরী পার করতে চাইছে তৃণমূল। তাই  তৃণমূলের বাজি এবার সেই ঠাকুরনগরের মতুয়াবাড়ির সদস্যই। শান্তনু ঠাকুরের খুড়তুতো বোন তিনি। 

ঠাকুরনগরের রাজনীতির কেন্দ্রে সব সময়ই থাকে ঠাকুর পরিবার। শান্তনু ঠাকুর বনগাঁর সাংসদ। কেন্দ্রের জাহাজ প্রতিমন্ত্রী। মমতাবালা ঠাকুর তৃণমূলের রাজ্যসভার সাংসদ। এরই মধ্যে রাজনৈতিক যুদ্ধে তৃণমূলের বাজি মমতাবালার মেয়ে। কিছুদিন আগেই দুটি কারণে সংবাদ শিরোনামে আসেন তিনি।বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল তাঁর চাকরিতে নিয়োগ বেআইনি ভাবে হয়েছে বলে দাবি করেন।  বিজেপির অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর তাঁর মেয়েকে নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ করেছেন।  হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ে একটি কনট্রাকচ্যুয়াল পোস্টে কাজ করেন তিনি। এই ডেটা-এন্ট্রি অপারেটরের চাকরিতে নিয়োগ নিয়েই দুর্নীতির অভিযোগ করেছে বিজেপি। যদিও  অভিযোগ উড়িয়ে মমতাবালার যুক্তি, মধুপর্ণা বিনা পারিশ্রমিকে কাজ করেন বিশ্ববিদ্যালয়ের জন্য । 

গত মে় মাসেই কাকা শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অনশনে বসেছিলেন তিনি। গত মাসে রণক্ষেত্রের চেহারা নেয় ঠাকুরনগরের মতুয়া গড়।  বীণাপাণি ঠাকুরের ঘরে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে শান্তনু ও তার দলবলের বিরুদ্ধে অভিযোগ করেন মমতাবালা ও তাঁর পরিবার। সেই সময়ে বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে প্রতিবাদ করে অনশনে বসেন মমতাবালার মেয়ে। নজর কাড়েন সকলের। হয়ত দলেরও নজরে পড়ে যান সেই সময়ই। সেই কারণেই হয়ত এবার শান্তনুর বিরুদ্ধ লবির এই তরুণ তুর্কীর উপর ভরসা রাখল তৃণমূল। বড়মা বীণাপাণি ঠাকুরের নাতনির উপর বাগদার মানুষ ভরসা রাখে কি না , সেটাই দেখার।  

রাজ্য়ের ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে  রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করেছে তৃণমূল। রানাঘাট দক্ষিণে প্রার্থী করা হয়েছে প্রাক্তন বিধায়ক মুকুটমণি অধিকারীকে। মানিকতলায় তৃণমূল প্রার্থীহয়েছেন প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। আগামী ১০ জুলাই এই ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ১৩ জুলাই ফল প্রকাশ হবে।    

আরও পড়ুন : 

দুর্যোগের আঁধার উত্তরে, তিস্তা নদীতে হলুদ সতর্কতা, বন্ধ কালিম্পংয়ে জাতীয় সড়ক

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
News Live Updates: আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget