এক্সপ্লোর

North Bengal Weather : দুর্যোগের আঁধার উত্তরে, তিস্তা নদীতে হলুদ সতর্কতা, বন্ধ কালিম্পংয়ে জাতীয় সড়ক

Teesta River Overflowed : তিস্তা ব্য়ারেজ থেকে পনেরো শো পঞ্চাশ দশমিক পাঁচ ছয় ইউনিট জল ছাড়া হয়েছে। নদীতে হলুদ সতর্কতা জারি

রাজা চট্টোপাধ্যায়, শুভেন্দু ভট্টাচার্য, উমেশ প্রসাদ, দার্জিলিং : দক্ষিণবঙ্গে চোখ রাঙাচ্ছে সূর্য। গরমে হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসীর। তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আর সম্পূর্ণ বিপরীত ছবি উত্তরবঙ্গে। তিস্তার জল ফুলে ফেঁপে ছাপিয়েছে দুকূল। সিকিম ও উত্তরবঙ্গে একটানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বিস্তীর্ণ এলাকা। কালিম্পং, সিকিম ও ভুটানে ভারী বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা, তোর্সা, জলঢাকা, ডায়না সহ একাধিক নদী।

আশঙ্কায় ঘুম উড়েছে মালবাজারের

পাহাড়ে ভারী বৃষ্টির জেরে জল ঢুকতে শুরু করেছে ডুয়ার্সের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের টোটগাও গ্রামের বেশ কিছু বাড়িতে। তিস্তার জল ঢুকে যাওয়ার আশঙ্কায় ঘুম উড়েছে মালবাজারের ক্রান্তি ব্লকের চ্য়াংমারি ও চাপাডাঙার বেশ কিছু এলাকার বাসিন্দাদের। এই পরিস্থিতির মধ্য়েই আজ তিস্তা ব্য়ারেজ থেকে পনেরো শো পঞ্চাশ দশমিক পাঁচ ছয় ইউনিট জল ছাড়া হয়েছে।

কালিম্পংয়ে ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ 

গত ২৪ ঘণ্টায় তুফানগঞ্জে ১১৮ মিলিমিটার, কোচবিহারে ৬২ মিলিমিটার ও মাথাভাঙায় ৫৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ পর্যন্ত তিস্তা নদীতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ধসে ক্ষতিগ্রস্ত হওয়ায় মেরামতির জন্য় আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে কালিম্পংয়ে ১০ নম্বর জাতীয় সড়ক। 

উত্তরবঙ্গে বড় সতর্কতা 

উত্তরবঙ্গে ১৭ জুন পর্যন্ত এমনই  দুর্যোগ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার আলিপুরদুয়ার, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। আর কোচবিহার ও দার্জিলিংয়ে বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। এই দুই জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। বৃষ্টির ফলে তিস্তা, তোর্সা, জলঢাকা ও সঙ্কোশ নদীর জলস্তর আরও বাড়বে বলে আশঙ্কা তৈরি হয়েছে। নিচু জায়গায় জল জমতে পারে।  কোথাও কোথাও ধস নামতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।    

অন্যদিকে, তিনদিনের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও, দক্ষিণবঙ্গে বর্ষা পৌঁছনোর অনুকূল পরিস্থিতি এখনও তৈরি হয়নি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির দাপট চলবে। এমনই জানিয়েছে আবহাওয়া দফতর।                                        

আরও পড়ুন :                                

পুজোয় বেড়ানোর প্ল্যান? টিকিট কাটার ক্ষেত্রে বিরাট সুবিধা, জানিয়ে দিল রেল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:
Chinmoy Krishna Das: বাংলাদেশে জোড়া মামলায় জামিন পেলেন চিন্ময়কৃষ্ণ দাস,তবে এখনই জামিন নয়।
Sukanta Majumdar: 'এই সরকারের ভয়ে দেশ ছেড়ে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে', মন্তব্য সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget