এক্সপ্লোর

Bageshwar Baba Non Veg Controversy:দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বাগেশ্বর বাবার মন্তব্যের পাল্টা কী বলছেন তথাগত রায় এবং দিলীপ ঘোষ ?

Kolkata News: বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো নিয়ে মধ্য়প্রদেশের বাগেশ্বর ধামের প্রধান পুরোহিত বাগেশ্বর বাবার মন্তব্য় সমালোচনার ঝড় তুলেছে।

কলকাতা : দুর্গাপুজো আমিষ নিয়ে বাগেশ্বর বাবার মন্তব্য ঘিরে বিজেপির অন্দরেই ভিন্নসুর। আমিষের বিরোধিতায় তীব্র আপত্তি জানিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় এবং বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। যদিও পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ মনে করছেন, পুজোয় খাওয়ার জন্য় আলাদা জায়গা করা উচিত। 

বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো নিয়ে মধ্য়প্রদেশের বাগেশ্বর ধামের প্রধান পুরোহিতের এই মন্তব্য় সমালোচনার ঝড় তুলেছে। পশ্চিমবঙ্গে বাগেশ্বর বাবার সঙ্গে দেখা গেছে রাজ্য় বিজেপির প্রথম সারির প্রায় সব নেতাকে। বাগেশ্বর বাবার উপস্থিতিতে গোটা মন্ত্রিসভা খাওয়াদাওয়া করেছে। বিতর্ক জোরাল হওয়ার প্রেক্ষাপটে এক্স হ্যান্ডলে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় লিখেছেন, আমি তাঁর (বাগেশ্বর বাবা) সঙ্গে একমত নই এবং নবরাত্রির সময় আমিষ খাবার খাইও। তা সত্ত্বেও আমি ১০০% হিন্দু। হিন্দুত্বে ‘মুনাফিক’ বা অর্ধ বিশ্বাসী বলে কোনও বিষয় নেই। তথাগত রায় বলেছেন, 'নির্দেশ দেননি, উপদেশ দিয়েছেন। যার ইচ্ছে হবে, সে মানবে, যার ইচ্ছে হবে না, সে মানবে না। আমি তো মানব না। আমি তো বললামই। সেই সময় আমি বিদেশে থাকব। কিন্তু সেই বিদেশে আমি আমিষ খাব। দুর্গাপুজোর সময়।' 

জমি জবরদখল, হুমকি দেওয়া, রাস্তা দখল, এমনকী গুলি চালানো - বাগেশ্বর বাবার বিরুদ্ধে অগুনতি অভিযোগ 

কী বলেছেন বাগেশ্বর বাবা ? 

'কিছু মনে করবেন না, পশ্চিমবঙ্গের একটি বিষয় আমার ভাল লাগে না। এখানে নবরাত্রির সময় দুর্গা প্যান্ডেল তৈরি করা হয়। দুর্গা প্যান্ডেলের পিছনে অথবা মঞ্চের নীচে অনেকে আমিষ খাবার খায়। প্যান্ডেলের পিছনে নোংরা নোংরা(অপবিত্র) খাবার তৈরি করা হয়। আমার এটা একেবারেই পছন্দ নয়। আমি চাই, এবারের নবদুর্গা উৎসবে কলকাতার প্রত্যেক হিন্দু জেগে উঠুক এবং এই ধরনের মানুষকে বহিষ্কার করুক। আর তুমি বলছো এদেরকে ধার্মিক বলতে? আমি এদেরকে ধার্মিক বলব না। আমি এদেরকে ধার্মিক নয়, পাখণ্ডী (ভণ্ড) বলে ডাকা হোক চাই। বাংলার হিন্দুরা জেগে উঠুন।' 

এই প্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী ও বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ, 'উনি একজন সন্ত হিসাবে কথাটা বলেছেন। পুজোর সঙ্গে নন-ভেজ (আমিষ) দেওয়া হোক, তার একটা পরিসর থাকা উচিত। যত মঠ, মন্দির আছে, বড় তীর্থক্ষেত্র আছে, তার মধ্য়ে অনুমতি নেই আমিষ খাওয়ার। খাওয়ার জন্য় আলাদা জায়গা করা উচিত। আমিষ ছাড়া এখানে তো চলবেই না। ফিশ ফ্রাই খাবে...তার জন্য় আলাদা জায়গা করা উচিত। খাওয়ার সঙ্গে পুজোকে মেলানোর দরকার নেই।' 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Suvendu Adhikari: 'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget