এক্সপ্লোর

Baghajatin Building Collapse: বাঘাযতীনে বহুতল বিপর্যয়, বকখালি থেকে গ্রেফতার প্রোমোটার

Promoter Arrest: হরিয়ানার সংস্থাকে দিয়ে হেলে পড়া বহুতল সোজা করার চেষ্টা করা হয়। ভিত ভেঙে আরও হেলে পড়ে বাঘাযতীনের বহুতল।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা:  বাঘাযতীনে বহুতল বিপর্যয়ে গ্রেফতার প্রোমোটার। বকখালি থেকে অভিযুক্ত প্রোমোটারকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে কলকাতা পুলিশের হাতে তুলে দেবে সুন্দরবন পুলিশ জেলা। 

গত ১৪ জানুয়ারি বাঘাযতীনে পাশের বাড়ির ওপর হেলে পড়ে গোটা বিল্ডিং। তৈরির ১২ বছরের মধ্যেই ভাঙে ফ্ল্যাট। স্থানীয়দের দাবি, বিশেষজ্ঞদের পরামর্শ ও নজরদারি ছাড়াই, হেলে থাকা অ্যাপার্টমেন্ট সোজা করতে গিয়ে বিপর্যয় ঘটেছে। বহুতলের বাসিন্দাদের দাবি, ২০১৩ সালে ফ্ল্যাট হস্তান্তরের ৫-৬ বছর পর সমস্যা শুরু হয়। প্রোমোটার সম্প্রতি হরিয়ানার সংস্থার সঙ্গে যোগাযোগ করে বহুতল সোজা করার কাজ করাচ্ছিলেন। স্থানীয়দের দাবি, জলাজমি বুজিয়ে বহুতল তৈরির পাশাপাশি, পুরসভার অনুমতি ছাড়াই তিনতলা ফ্ল্যাটবাড়ি চারতলা করা হয়েছিল। সেই কারণেই বিপত্তি। এরপরই প্রোমোটার সুভাষ রায়, ফ্ল্যাটের মালিক এবং হরিয়ানার সংস্থার বিরুদ্ধে নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনা সামনে আসতেই বেপাত্তা হয়ে যায় অভিযুক্ত প্রোমোটার। কিন্তু শেষরক্ষা হল না। বৃহস্পতিবার বকখালি থেকে গ্রেফতার করা হয় তাকে। যদিও এখনও পর্যন্ত হরিয়ানার ঠিকাদার সংস্থারও কেউ গ্রেফতার হয়নি। 

ইতিমধ্যেই চারতলা বহুতল ভেঙে ফেলার কাজ করছে কলকাতা পুরসভা। প্রশ্ন উঠছে, এতদিন পুরসভা কী করছিল? নজরদারি ছিল না কেন? যে পদ্ধতিতে ভাঙা হচ্ছে তাতে আশঙ্কিত এলাকাবাসী। এদিকে এদিন বাঘাযতীনে বহুতল হেলে পড়ার এক্স হ্যান্ডলে ছবি পোস্ট করে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। ইতালির পিসার হেলানো  টাওয়ারের ছবি দিয়ে বিরোধী দলনেতা লিখেছেন, "কলকাতার আধুনিক স্থপতি মেয়র ফিরহাদ হাকিম সাহেব কলকাতাকে এমন স্থাপত্যে ভরিয়ে তুলেছেন। গার্ডেনরিচ থেকে বাঘাযতীন, সিটি অফ জয় এখন সিটি অফ ‘ভয়’। আবার কোন বাড়ি হেলে পড়ে, তা নিয়ে আতঙ্কিত বাসিন্দারা। তৃণমূল-প্রোমোটার-কলকাতা পুরসভা যোগসাজশে যথেচ্ছভাবে জলাভূমি ভরাট করা হচ্ছে। ভুল প্ল্যানও স্যাংশন করা হচ্ছে। ঘুষের বিনিময়ে বেআইনি নির্মাণ চলছে। নজরদারির অভাবে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।''

 

আরও পড়ুন: Water Supply: সপ্তাহান্তে বন্ধ থাকবে পরিষেবা, শহরে জলসঙ্কটের আশঙ্কা

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Amit Shah : দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
Sandip Ghosh : লড়তে পারেন বর্তমান সরকারের সঙ্গেও! সন্দীপ ঘোষের জামিন হতেই বিস্ফোরক অভয়ার বাবা
লড়তে পারেন বর্তমান সরকারের সঙ্গেও! সন্দীপ ঘোষের জামিন হতেই বিস্ফোরক অভয়ার বাবা

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget