এক্সপ্লোর

Water Supply: সপ্তাহান্তে বন্ধ থাকবে পরিষেবা, শহরে জলসঙ্কটের আশঙ্কা

Kolkata News: কলকাতা পুরসভা সূত্রে খবর, আগামী ১৮ জানুয়ারি শনিবার সকাল ৯টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে জল সরবরাহ পরিষেবা।

কলকাতা: সপ্তাহান্তে বন্ধ থাকবে জল সরবরাহ পরিষেবা। যার জেরে ভোগান্তির মুখে পড়তে পারেন দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। মেরামত, রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন কাজের জন্য এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কলকাতা পুরসভা। 

কলকাতা পুরসভা সূত্রে খবর, আগামী ১৮ জানুয়ারি শনিবার সকাল ৯টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে জল সরবরাহ পরিষেবা। যার প্রভাব পড়বে দক্ষিণ কলকাতার গল্ফগ্রিন, টালিগঞ্জ, চেতলা, বেহালা, কসবা এলাকায়। পুরসভার তরফে জানানো হয়েছে, মেরামত, রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন কাজের জন্য বন্ধ থাকবে পরিষেবা।  বছরের পর বছর পাম্প এবং ভালভ ব্যবহারে তা ক্ষয় হতে থাকে। তাই একেবারে অকেজো হওয়ার আগে তার ঠিক কী অবস্থা সেটা দেখা প্রয়োজন। পুরসভার তরফে জানানো হয়েছে, কালীঘাট, চেতলা, গল্ফগ্রিন, বাঁশদ্রোণী, গড়ফা, গার্ডেনরিচ এবং পর্ণশ্রীর এলাকার বাসিন্দারারও সংশ্লিষ্ট দিনে জল সঙ্কটে পড়বেন। কলকাতা পুরসভার মধ্যে পড়ে না বজবজ এবং মহেশতলা। শনিবার সেখানেও বন্ধ থাকবে জল সরবরাহ। 

দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ শহরতলির বিশাল অংশ জুড়ে বুস্টার পাম্পিং স্টেশন রয়েছে। যেখানে জল যায় গার্ডেন রিচ থেকে। কলকাতা পুরসভা জানিয়েছে, শহর এবং শহরতলির যেসব এলাকা গার্ডেনরিচ থেকে জল সরবরাহ করা হয়, সেই সব জায়গাতেই বন্ধ থাকবে পরিষেবা। গার্ডেনরিচ প্ল্যান্ট প্রতিদিন ২১০ মিলিয়ন গ্যালন পানীয় জল সরবরাহ করে। উত্তর ২৪ পরগনার পলতার পর যা দ্বিতীয় বৃহত্তম। পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, শনিবার সকাল ৯টায় বন্ধ করা হবে জল সরবরাহ। তার আগে সকালে জল মিলবে। সন্ধের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। যদিও কাজ শেষের পর জল সরবরাহ শুরু করা যাবে না। পরের দিন অর্থাৎ ১৯ জানুয়ারি সকাল ৬টা থেকে ফের জল সরবরাহ শুরু হবে ১৯ জানুয়ারি, রবিবার সকাল ৬টা থেকে। 

গত ডিসেম্বর মাসে সামনে আসে শিয়ালদায় রমরমিয়ে চলছে বেআইনি পানীয় জলের কারবার। বিনা অনুমতিতে ভূগর্ভস্থ জল তুলে জারে ভরে করা হচ্ছে বিক্রি। এই অভিযোগ তুলে মেয়রের কাছে নালিশ জানান স্থানীয় তৃণমূল কাউন্সিলর। লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছে বলে পাল্টা দাবি করেন অভিযুক্ত ব্যবসায়ীর দাদা। বিতর্কের মুখে বেআইনি কারবারের বিরুদ্ধে পদক্ষেপের আশ্বাস দেন মেয়র।

আরও পড়ুন: East Midnapore School: প্রধান শিক্ষকের সঙ্গে শিক্ষকদের ঝামেলার জের, ছাত্রশূন্য হওয়ার মুখে স্কুল

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget