এক্সপ্লোর

Bagtui Update: 'মুখ্যমন্ত্রী বগটুইয়ের পাশে দাঁড়ালেও, খোঁজ রাখেন না দিদির দূতেরা' ক্ষোভপ্রকাশ স্বজনহারাদের

Birbhum News: বীরভূমের বগটুইয়ে, হাড়হিম করা হত্যাকাণ্ডের বছর ঘুরেছে। কিন্তু, বগটুই নিয়ে বন্ধ হয়নি রাজনীতি। সরকারি উদাসীনতার অভিযোগে স্বজনহারাদের একাংশ ক্ষুব্ধ।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: বগটুইকাণ্ডে স্বজনহারাদের সাহায্য করেছি। তাও তাঁদের কয়েকজন অন্য দলের সঙ্গে যোগাযোগ রাখছেন! শুক্রবার দলীয় বৈঠকে এমনই আক্ষেপ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গেই এবার মুখ খুললেন বগটুইকাণ্ডের স্বজনহারাদের একাংশ। তাঁদের পাল্টা দাবি, মুখ্যমন্ত্রী বগটুইয়ের পাশে দাঁড়ালেও, খোঁজ রাখেন না দিদির দূতেরা! এই নিয়ে তরজায় জড়়িয়েছে তৃণমূল ও বিজেপি।

মুখ খুললেন বগটুইকাণ্ডের স্বজনহারাদের একাংশ: বীরভূমের বগটুইয়ে, হাড়হিম করা হত্যাকাণ্ডের বছর ঘুরেছে। কিন্তু, বগটুই নিয়ে বন্ধ হয়নি রাজনীতি। সরকারি উদাসীনতার অভিযোগে স্বজনহারাদের একাংশ ক্ষুব্ধ। তার আঁচ টের পেয়েছেন খোদ শাসকদলের বিধায়ক। সূত্রের খবর, এই পরিস্থিতিতে, শুক্রবার বীরভূম জেলার নেতাদের সামনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্ষেপ করে বলেন, 'বগটুইয়ের জন্য কী করিনি। ওদের চাকরি দিয়েছি। ক্ষতিপূরণ দিয়েছি। সামাজিক প্রকল্পগুলোতে যুক্ত হওয়ার সুযোগ দিয়েছি। তারপরেও ওদের কয়েকজন অন্য দলের সঙ্গে চলছে।' স্বজনহারা শেখলাল শেখ বলেন, “মমতাদি আমাদের পাশে দাঁড়িয়েছেন, দিয়েছেন। কিন্তু ব্যাপার হচ্ছে, মুখ্যমন্ত্রীর পরে, নিচের স্তরের যে নেতা আছেন, বা আমাদের এখানে যাঁদের দায়িত্ব দিয়েছেন, বিগত একবছর হয়ে গেল, তারা কোনওদিন আমাদের খোঁজ নেয়নি বা পাশে এসে দাঁড়ায়নি।’’

গত বছর ২১ মার্চ সন্ধেয়, বগটুইয়ে খুন হন তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ।এর কয়েক ঘণ্টার মধ্যেই বগটুইয়ে সংগঠিত হয় ভয়ঙ্কর হত্যালীলা। ১০ জনের নৃশংস হত্যাকাণ্ডের ৩ দিনের মাথায়, বগটুইয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উপস্থিতিতে নিহতদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় ক্ষতিপূরণের চেক।এছাড়াও, মৃতদের পরিবার থেকে ১ জন করে সদস্যকে চাকরিও দেয় রাজ্য সরকার।

বগটুই হত্যাকাণ্ডে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগের নেপথ্যে উঠে আসে তৃণমূলের রামপুরহাট ১ নম্বর ব্লকের তৎকালীন সভাপতি আনারুল হোসেনের নাম। মুখ্যমন্ত্রীর নির্দেশে, আনারুলকে গ্রেফতারও করে পুলিশ। কিন্তু এ সত্বেও কেন বগটুইয়ে স্বজনহারাদের একাংশ সরকারের ওপর অসন্তুষ্ট? আরেক স্বজনহারা মিহিলাল শেখ বলেন, “দিদির দূতরা তো বাড়ির পাশ দিয়ে অন্য গ্রামে যাচ্ছে। কিন্তু আমাদের কাছে আসে না। শতাব্দী রায় গ্রামে এসে, যে ক্রিমিনাল, যে আমাদের পরিবারটাকে আগুন লাগিয়ে, খুন করে, মূল অভিযুক্ত, তার বাড়িতে দিদির দূতরা সহানুভূতি দেখাতে আসে, তাদের পরিবারের পাশে দাঁড়াতে আসে, সেই দূত আমাদের বাড়িতে আসে না। দিদির দূতরাই তো দলটাকে শেষ করল।’’

এই প্রেক্ষাপটে, বগটুইকাণ্ডে তৃণমূলের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছে বিজেপি। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার  সভাপতি ধ্রুব সাহা বলেন, “তৃণমূলের নিচুস্তরের লোকেরা, বগটুইয়ের সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখেনি, আমরা ওখানে মাত্র ১৭ খানা ভোট পেয়েছিলাম। কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজন আছে বলে মনে করেছি। নিয়মিত যোগাযোগ রাখছি। সেই জন্য তারা আমাদের সঙ্গে আসছে’’

আরও পড়ুন: Abhishek Banerjee: আগামী ২৯ মার্চ শহিদ মিনারেই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
NRS Nurse Death: ডিউটিতে যোগ দেওয়ার কিছু পরই বাথরুম থেকে উদ্ধার নার্সের দেহ, শেষ কয়েক ঘণ্টা কী হয়েছিল? কী জানালেন ওয়ার্ডের নার্সরা?
ডিউটিতে যোগ দেওয়ার কিছু পরই বাথরুম থেকে উদ্ধার নার্সের দেহ, শেষ কয়েক ঘণ্টা কী হয়েছিল? কী জানালেন ওয়ার্ডের নার্সরা?
Nirmal Ghosh Arrested: গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে
গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget