এক্সপ্লোর

Baguiati Murder: অনলাইন গেম খেলে বাইক কেনার প্ল্যান ছিল অতনুর! বাগুইআটিকাণ্ডে নয়া মোড়

Baguiati Murder Update: কী কারণে খুন করা হল তরতাজা এই দুই কিশোরকে? এ প্রসঙ্গেই উঠে আসছে, ৫০ হাজার টাকার প্রসঙ্গ।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: বাগুইআটিকাণ্ডে (Baguiati) পুলিশের (Police) দাবি, মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছিল অতনু। প্রশ্ন উঠছে, এই টাকা কোথা থেকে পেল অতনু? তাঁর পরিবারের দাবি, অনলাইন গেম (Online Game) খেলে এই টাকা জমিয়েছিল সে। সেই টাকা দিয়ে পুজোর (Durga Puja) আগেই একটি বাইক কেনার কথা ছিল অতনুর।      

কদিন পরেই চারদিক আলো করে উমা আসবেন, কিন্তু তার আগে বাগুইআটির দুই বাড়িতে নেমে এসেছে অন্ধকার। কোল খালি হয়ে গেছে দুই মায়ের। কিন্তু, কী কারণে খুন করা হল তরতাজা এই দুই কিশোরকে? এ প্রসঙ্গেই উঠে আসছে, ৫০ হাজার টাকার প্রসঙ্গ। পুলিশ জানিয়েছে, ফেরার, মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীকে ৫০ হাজার টাকা দিয়েছিল অতনু।                                                                           
 
প্রশ্ন উঠছে, বছর ষোলোর মাধ্যমিক পরীক্ষার্থী অতনু ৫০ হাজার টাকা কোথা থেকে পেল? আর এখানেই উঠে আসছে, অনলাইন গেমের কথা! নিহত ছাত্রের পরিবার জানিয়েছে, বাইক কেনার ইচ্ছে ছিল অতনুর। আর সেই টাকা জোগাড় করার জন্য অনলাইন গেম খেলত সে।                         

আরও পড়ুন, বাগুইআটিকাণ্ডে তদন্তে সিআইডি-র হোমিসাইড শাখা

নিহত অতনু দে-র বাবা  বিশ্বনাথ দে বলেন, "অনলাইন গেম খেলত, পাবজি, ফিফা খেলত...সেটার আইডি বিক্রি করে টাকাটা জোগাড় করেছিল। সেই টাকা দিয়ে বাইক কেনার প্ল্যান করেছিল।" ইচ্ছে ছিল পুজোর আগেই নতুন বাইক কেনার! আর সেইজন্যই অনলাইন গেমের আইডি বিক্রি করে টাকা জমিয়েছিল অতনু। জমানো সেই ৫০ হাজার টাকা তুলে দিয়েছিল প্রতিবেশী এবং অত্যন্ত পরিচিত সত্যেন্দ্রর হাতে।              

নিহত অতনু দে-র বাবার কথায়, "আমাদের থেকে টাকা নেয়নি। আমাদের একটা বাইক ছিলই। ও আরেকটা বাইক কিনবে বলছিল। কিনতে গেছে, সেটা বলেনি।" পুলিশের দাবি, বাইক কেনার কথা বলেই অতনু ও অভিষেককে গাড়িতে তুলে নিয়ে যায় সত্যেন্দ্র। আর তারপর, সব শেষ! 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget