এক্সপ্লোর

Guidelines for Hospital: বাইরে থেকে ওষুধ কিনতে বলা যাবে না, ব্যবস্থা করতে হবে হাসপাতালকেই! জারি নির্দেশিকা

News Update: ওষুধ কেনা নিয়ে আর হয়রানির শিকার হতে হবে না রোগী বা রোগীর পরিজনকে। হাসপাতালে না থাকলে সেই ওষুধ বা চিকিৎসার সামগ্রী কিনে দিতে হবে কর্তৃপক্ষককেই

সন্দীপ সরকার, কলকাতা: রোগীকে আর বাইরে থেকে ওষুধ কিনতে বলা যাবে না। হাসপাতালে না থাকলে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসার সামগ্রীর ব্যবস্থা করতে হবে কর্তৃপক্ষকেই। সরকারি হাসপাতালের জন্য নির্দেশিকা জারি করল স্বাস্থ্য় দফতর। পাশাপাশি চিকিৎসকদের প্রেসক্রিপশন লেখার ক্ষেত্রেও স্বাস্থ্য় দফতরের তরফে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।

ওষুধ নিয়ে হয়রানির দিন শেষ, নির্দেশিকা জারি করল স্বাস্থ্য় দফতর

ওষুধ কেনা নিয়ে আর হয়রানির শিকার হতে হবে না রোগী বা রোগীর পরিজনকে। হাসপাতালে না থাকলে সেই ওষুধ বা চিকিৎসার সামগ্রী কিনে দিতে হবে কর্তৃপক্ষককেই। কোনও চিরকুট নয়, হাসপাতালের নির্দিষ্ট প্রেসক্রিপশন প্যাডেই ব্যবহার করতে চিকিৎসকদের। রোগীর হয়রানি কমাতে শনিবার এইরকমই একগুচ্ছ নির্দেশিকা দিল রাজ্য় স্বাস্থ্য় দফতর। স্বাস্থ্য় দফতরের নির্দেশিকা অনুযায়ী, চিরকুটে নয়, সরকারি হাসপাতালের নির্দিষ্ট প্রেসক্রিপশন প্যাডেই ওষুধ লিখতে হবে চিকিৎসকদের। প্রেসক্রিপশনে চিকিৎসকের নাম বড় অক্ষরে লিখতে হবে। পদবি, রেজিস্ট্রেশন নম্বর ও সই থাকা বাধ্যতামূলক। রাজ্যের সব মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং অন্য হাসপাতালের MSPVP, সুপারিনটেনডেন্টেদের এই নিয়ম কার্যকর করার কথা বলা বলেছে স্বাস্থ্য় দফতর। 

 ওষুধ বা চিকিৎসার সামগ্রী কিনে বিনামূল্য়ে রোগীর হাতে তুলে দিতে হবে, নির্দেশ

স্বাস্থ্য় দফতরের নির্দেশিকা অনুযায়ী, কোনও চিকিৎসক হাসপাতালের তালিকাভুক্ত নয় এমন ওষুধ বা চিকিৎসা সামগ্রী লিখলে... সেই প্রেসক্রিপশন পাঠাতে হবে MSVP, নন-মেডিক্যাল ডেপুটি অথবা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্টের কাছে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষকেই দ্রুত সেই ওষুধ বা চিকিৎসার সামগ্রী কিনে বিনামূল্য়ে রোগীর হাতে তুলে দিতে হবে। সংশ্লিষ্ট হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ বা চিকিৎসার সামগ্রী না পাওয়া গেলে, তা জোগাড়ের জন্য় স্বাস্থ্য দফতরের ২০১৮ সালের ১২ অক্টোবরের নির্দেশিকা মেনে চলতে হবে।  ফেয়ার প্রাইস মেডিসিন শপের মাধ্যমে দ্রুত ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করতে হবে। কোনওভাবেই ওই প্রেসক্রিপশন রোগী বা তাঁর পরিবারের হাতে দেওয়া যাবে না।

সরকারি হাসপাতালে প্রেসক্রিপশন ও ওষুধ দেওয়া নিয়ে এবার কড়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য় দফতর। রোগীকে বাইরে থেকে ওষুধ কিনতে বলা যাবে না। হাসপাতাল কর্তৃপক্ষকেই প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসার সামগ্রীর ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্য় দফতরের নির্দেশিকায় এমনটাই উল্লেখ করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য় দফতরের নির্দেশিকায় এটাও উল্লেখ করা হয়েছে যে, চিরকুটে নয়,  সরকারি হাসপাতালের নির্দিষ্ট প্রেসক্রিপশন প্যাডেই ওষুধ লিখতে হবে চিকিৎসকদের।

আরও পড়ুন: Soumitrisha Kundu: কাউকে ভাল লাগলে প্রপোজ করতেই পারি, মেয়ে বলে পিছিয়ে আসব না: সৌমিতৃষা

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Weather : বৃষ্টি-কুয়াশায় দিন শুরু, শীত পড়ার বদলে বাড়বে তাপমাত্রা? আর কবে পড়বে শীত? জানাল আবহাওয়া অফিস
বৃষ্টি-কুয়াশায় দিন শুরু, শীত পড়ার বদলে বাড়বে তাপমাত্রা? আর কবে পড়বে শীত? জানাল আবহাওয়া অফিস
West Bengal News LIVE Updates: দিল্লিতে একজোট ইন্ডিয়া ব্লক, রাজ্যেও কাছাকাছি সিপিএম ও মমতা তৃণমূল ?
দিল্লিতে একজোট ইন্ডিয়া ব্লক, রাজ্যেও কাছাকাছি সিপিএম ও মমতা তৃণমূল ?
CM Suvendu Adhikari: 'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget