এক্সপ্লোর

Baguiati Twin Murder: বন্ধুদের সঙ্গে মাংস-ভাত খাওয়া হল না, জন্মদিনের আগেই এল অভিষেকের নিথর দেহ

Baguiati Murder Update: নিহতের বাবার পরিকল্পনা ছিল, জন্মদিনে বাড়ির সামনে আয়োজন করে ছেলের বন্ধুদের মাংসভাত খাওয়াবেন। কিন্তু তা আর হল না। হাহাকার ঝরে পড়ল নিহত ছাত্রের বাবার গলায়।   

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: বাগুইআটিকাণ্ডে (Baguiati Twin Murder) নিহত ২ ছাত্রের মধ্যে অভিষেক নস্করের (Abhishek Naskar) আজই ছিল জন্মদিন। তাঁর বাবার পরিকল্পনা ছিল, জন্মদিনে বাড়ির সামনে আয়োজন করে ছেলের বন্ধুদের মাংসভাত খাওয়াবেন। কিন্তু তা আর হল না। হাহাকার ঝরে পড়ল নিহত ছাত্রের বাবার গলায়। এদিন অভিষেকের বাবা বলেন, "ওর অনেক বন্ধু আছে এখানে। যাদের সঙ্গে ও খেলে। ঠিক করেছিলাম ছেলে ফিরে এলে ওর জন্মদিন উপলক্ষে বন্ধুদের ডেকে মাংস-ভাত খাওয়াব। ভেবেছিলাম আশপাশের লোকজনকে বলব। নিজেরাই রান্না করব ঠিক করেছিলাম।'' 

জোড়া খুনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন:সন্তানহারা পরিবারের এই যন্ত্রণার দায় কার? দুই কিশোরকে এই নির্মম পরিণতির শিকার হতে হল কেন? দু-দু’টো পরিবারকে এভাবে সন্তান হারাতে হল কেন? কী করছিল পুলিশ? বাগুইআটিকাণ্ডে এখন প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা! বাগুইআটি থেকে দুই মাধ্যমিক পরীক্ষার্থীকে অপহরণ করে খুনের ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্ত সতেন্দ্র চৌধুরী। ঘটনায় পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ উঠেছে। সূত্রের দাবি, প্রায় ২ সপ্তাহ মর্গে ২ কিশোরের দেহ পড়ে থাকলেও, তাদের যে খুন করা হয়েছে তাই জানত না পুলিশ। সূত্রের খবর, এক অভিযুক্তকে গ্রেফতারের পরই পুলিশ জানতে পারে, ২ কিশোরকে খুন করা হয়েছে। শুধু তাই নয়, ময়নাতদন্ত হয়ে গেলেও এখনও সেই রিপোর্ট হাতে পায়নি পুলিশ। সূত্রের খবর,  ভাড়াটে খুনিদের দিয়ে খুন করানো হয়েছে বাগুইআটির ২ কিশোরকে। খুনের আগে রাজারহাটে নিয়ে গিয়ে তাদের খাবার খাওয়ানো হয়। খাওয়ানো হয় চা। পুলিশ সূত্রে খবর, ভাড়াটে খুনিদের বলা হয়েছিল, একটা কাজ করতে হবে। তার জন্য দেওয়া হবে টাকা। পুলিশ সূত্রে খবর, ২২ অগাস্টই রাত ৯টা থেকে ১০টার মধ্যে গাড়িতে খুন করা হয় ২ কিশোরকে। গাড়িতে ২ কিশোর সহ ছিল ৬ জন। তবে ঘটনার পর থেকে ২ ছাত্রেরই মোবাইল ফোন উধাও। 

পুলিশের বিরুদ্ধে এদিনও গাফিলতির অভিযোগ তোলেন মৃত ছাত্র অভিষেকের বাবা। তিনি বলেন, "পুলিশের কোনও ভূমিকা নেই। পুলিশ কোনও কাজ করেনি। আমাদের সমবেদনা জানাচ্ছে। পুলিশ বলছে খুনি এলাকায় ঘুরছে। ৮০ শতাংশ কাজ হয়ে গিয়েছে। আমার ঠিক ধরে নিয়ে আসব। মর্গে গিয়ে জানতে পারলাম অপহরণের পরের দিনই খুন করা হয়েছে। আর আমাকে ৫ তারিখে ছবি দেখাচ্ছে। এরা মিথ্যে কথা বলেছে।'' 

আরও পড়ুন : Baguiati Twin Murder: চা-খাবার খাইয়ে শ্বাসরোধ করে খুন, চলন্ত গাড়ি থেকে ফেলে দেওয়া হয় দুই ছাত্রের দেহ!

সেরা শিরোনাম

Birbhum Encounter: অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
WB Weather: শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
Santiniketan Encounter: ৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget