এক্সপ্লোর

Hoogly News: 'তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন,' মুখ্যমন্ত্রীর বার্তা এবং ফলের ঝুড়ি নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন কর্মীরা

বার্তা এবং ফলের ঝুড়ি নিয়ে করোনা আক্রান্তদের বাড়িতে পৌঁছে যাচ্ছেন বৈদ্যবাটি পুরসভার দশ নম্বর ওয়ার্ডের তৃনমূল কর্মীরা।

বৈদ্যবাটী: দিদির বার্তা, 'তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন'। করোনা আক্রান্তদের ভরসা জোগাতে ফলের ঝুড়ি নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন তৃনমূল কর্মীরা (TMC Worker)। রাজ্যের মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন করোনা আতঙ্কে নয়, সতর্ক থাকতে হবে। আর সাবধানতা অবলম্বন করতে হবে। সেই বার্তা এবং ফলের ঝুড়ি নিয়ে করোনা আক্রান্তদের বাড়িতে পৌঁছে যাচ্ছেন বৈদ্যবাটী পুরসভার (Baidyabati Municipality) দশ নম্বর ওয়ার্ডের তৃনমূল কর্মীরা (TMC)। দিদির বার্তার সঙ্গে রয়েছে কর্মীদের আশ্বাস। তাঁরাও আশ্বাস দিয়েছেন পাশে থাকার। যে কোনও প্রয়োজনে ডাকলেই হাজির হবেন কর্মীরা। আক্রান্তদের এমনটাই বলছেন তাঁরা।

রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা (Corona) আক্রান্তের সংখ্যা। কলকাতার (Kolkata) সংক্রমণ চিত্র উদ্বেগজনক হওয়ার পাশাপাশি ক্রমশ চিন্তা বাড়াচ্ছে রাজ্যের বাকি সব জেলাও (District)। এই অবস্থায় রাজ্যজুড়ে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষজন কোভিড আক্রান্ত হলে তাদের যাতে ঠিকমতো দেখভাল করা যায়, সেজন্য বাড়তি উদ্যোগ নিল নবান্ন (Nabanna)। রাজ্যের প্রশাসনিক দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যজুড়ে করোনা আক্রান্ত গরিবদের (Covid affected poor people) বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে তাঁদের খাবার প্যাকেট (food packages) তুলে দেবে পুলিশ (Police)। আর্থিকভাবে পিছিয়ে থাকা কেউ মারণ ভাইরাসে আক্রান্ত হলেও যাতে অভুক্ত না থাকেন, সেই ব্যবস্থাই নিশ্চিত করতে চাওয়া হয়েছে। মুড়ি, চাল, ডাল ও বিস্কুট দিয়ে তৈরি হবে প্রত্যেকটি খাবারের প্যাকেট। যে মর্মে আপদকালীন ভিত্তিতে রাজ্যের সমস্ত জেলার জেলাশাসকদের ব্যবস্থা গ্রহণের বার্তা দেওয়া হয়েছে নবান্নের পক্ষ থেকে।

নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে, 'রাজ্যে সম্প্রতি করোনার প্রকোপ বেড়েছে। তাতে রাজ্যজুড়ে একাধিক গরিব করোনা আক্রান্ত মানুষ পড়েছেন সমস্যায়। অনেকেই রয়েছেন হোম আইসোলেশনে। এই অবস্থায় মুড়ি, চাল, ডাল ও বিস্কুট সহ খাবারের প্যাকেট তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই মর্মে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সকল জেলাশাসককে জানানো হচ্ছে। খাবারের প্যাকেটগুলো পুলিশের মাধ্যমে বাড়ি বাড়ি সরবরাহ করা হবে। করোনা আক্রান্ত গরিবরাই শুধুমাত্র এই খাবারের প্যাকেট পাবেন।'

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget