এক্সপ্লোর

Naushad Siddiqui: ফের খারিজ জামিনের আবেদন, আপাতত জেলেই থাকতে হচ্ছে নৌশাদ সিদ্দিকিকে

ফের ধাক্কা খেলেন নৌশাদ সিদ্দিকি। আপাতত জেলেই থাকতে হবে ভাঙড়ের আইএসএফ বিধায়ককে। এবার বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তী জামিনের আবেদনও খারিজ করে দিল আদালত।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: আপাতত হাজতেই থাকতে হচ্ছে নৌশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বিধানসভার বাজেট অধিবেশনে অংশ নেওয়ার জন্য বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তী জামিনের আবেদন করেন আইএসএফ বিধায়ক (ISF MLA)। কিন্তু, ব্যাঙ্কশাল আদালতের বিচারক সেই আবেদন খরিজ করে দিয়ে বলেন, আইন সকলের জন্যই সমান।   

জামিনের আবেদন খারিজ: ফের ধাক্কা খেলেন নৌশাদ সিদ্দিকি। আপাতত জেলেই থাকতে হবে ভাঙড়ের আইএসএফ বিধায়ককে। এবার বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তী জামিনের আবেদনও খারিজ করে দিল আদালত। বুধবার রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হয়েছে বিধানসভার বাজেট অধিবেশন। বিধায়ক হিসেবে এলাকার উন্নয়নের জন্য সেই অধিবেশনে অংশ নিতে চান ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি।এই মর্মে বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তী জামিনের আবেদন করেন তাঁর আইনজীবীরা।

ধর্মতলাকণ্ডে হেয়ার স্ট্রিট থানার মামলায় ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রয়েছেন নৌশাদ সিদ্দিকি। সেই মামলায় অন্তর্বর্তী জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার শুনানি ছিল ব্যাঙ্কশাল আদালতে। সেখানেই নৌশাদের আইনজীবী বিচারকের কাছে আবেদন করেন, "নৌশাদের সামাজিক মর্যাদা দেখুন। উনি একজন নির্বাচিত বিধায়ক। কোনও উগ্রপন্থী বা উগ্রবাদী কাজের সঙ্গে যুক্ত নন। বিধানসভায় বাজেট অধিবেশন চলছে। এলাকার উন্নয়নে স্বার্থে তাঁর সেখানে থাকা দরকার। এলাকার মানুষ তাঁকে ভোট দিয়েছেন। তাঁদেরও একটা অধিকার রয়েছে। তাঁদের অধিকার যাতে খর্ব না হয় দেখুন।'' আদালতে বেশ কয়েকটি পেপারকাটিং জমা দিয়ে আইএসএফ বিধায়কের আইনজীবী দাবি করেন, "যাঁরা ইট ছুড়ছেন তাঁরা হেলমেট পরে রয়েছেন। আইএসএফের সভার অনুমতি ছিল। নৌশাদের অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে। সেজন্য তাঁকে হেফাজতে চাওয়া হচ্ছে। খুনের চেষ্টার মামলায় অ্যাকউন্টের তথ্য জানার কী প্রয়োজন?''                              

পাল্টা জামিনের বিরোধিতা করে সরকারি আইনজীবী সওয়াল করেন, “ধর্মতলার অবস্থানের কোনও অনুমতি ছিল না। আমরা সিসিটিভি ফুটেজ জমা দিয়েছি। যিনি একজন এমএলএ, আইন রচনার দায়িত্বে রয়েছেন, তিনি আইন ভাঙেন কী করে? অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে।একটা স্টেটমেন্ট জমা দিয়েছি। কার সঙ্গে কী হয়েছে, দেখে নেবেন। ওপেন কোর্টে সেটা বলছি না।'' দু'পক্ষের সওয়াল-জবাব শুনে, অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দিয়ে ব্যাঙ্কশাল আদালতের বিচারক বলেন, বাজেট অধিবেশনে অংশগ্রহণ করার জন্য জামিন, “এটা কোনও কারণ হতে পারে না। এমএলএ হোন, আর সাধারণ মানুষ, আইন সকলের জন্য সমান।’’

আরও পড়ুন: Madan Mitra: 'পঞ্চায়েত নির্বাচনে শিক কাবাব তৈরি করবে আমাদের ছেলেরা,' ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদনের

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget